তারিখ লোড হচ্ছে...

কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

সরকারের পদত্যাগ ছাড়া প্রলোভন দিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়া যাবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

পাঠক সংখ্যা
638

ময়মনসিংহ প্রতিনিধি:  

সরকারের পদত্যাগ ছাড়া প্রলোভন দিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি। কিন্তু বর্তমান সরকার ও তাঁর মন্ত্রীরা নানা প্রলোভন দিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়ার ষড়যন্ত্র করছে। তা আর বাস্তবায়ন হবে না।

বিএনপি নেতা প্রিন্স আরও বলেন, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যে দেশের জনগন দিশেহারা। অথচ এই জনদূর্ভোগ নিয়ে সরকারের কোন মাথা ব্যাথা নেই। তারা দেশের কথা চিন্তা না করে বিএনপি ও বিরোধী মত দমনে ব্যস্ত রয়েছে। কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির সম্মেলনের মঞ্চ ভেঙ্গে দিয়ে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। কিন্তু দমন-পীড়ন করে এবার আর পতন ঠেকানো যাবে না।

এ সময় তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুতি নিন। অচিরেই ধাপে ধাপে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। এই আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে।

মঙ্গলবার (১০মে) বিকেল ৪টার দিকে নগরীর রামবাবু রোড এলাকার একটি রেস্টুরেন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের পুর্নগঠন কার্যক্রম ত্বরান্বিত ও আগমী দিনের সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপরোক্ত কথা বক্তব্য বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নূরুল হক, বিএনপি নেতা হাফেজ আজিজুল হক, কামরুজ্জামান লিটন, উত্তর জেলা যুবদল সভাপতি শামসুল হক শামসু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব,সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক মফিদুল ইসলাম মোহন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি ফরিদ, সাধারন সম্পাদক আলী আকবর আনিস, বিএনপি নেতা অ্যাড. শাজাহান কবীর সাজু, মহিলা দল নেত্রী তানজিল চৌধুরী লিলি, হুসনে আরা নিলু, মৎস্যজীবীদলের আহবায়ক হযরত আহম্মেদ সাকিব,সদস্য সচিব আমিনুল হক রোমান,ওলামা দলের সভাপতি মাওলানা মাহাবুবুর রহমান, সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদ, জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ফারদিন রহমান তাহলা প্রমূখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু

নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু

নলডাঙ্গা ( নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় ওভারব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১২) শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ৫টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়,বুড়িমারি থেকে ঢাকাগামী-বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলো অজ্ঞাত শিশুটি। এমন সময় অসর্তকতাবর্শত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে সেখানে পরে গিয়ে ব্যাক্তিটির মৃত্যু হয়। এবিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এস আই ফজলুর রহমান,অজ্ঞাত শিশুটির লাশটি আমরা হেফাজতে নিয়েছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।উল্লেখ্য, মাধনগর রেল স্টেশনের এই ওভারব্রিজের পিলারের ধাক্কায় এর আগেও বেশ কয়েকজন ব্যাক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে ওভারব্রিজের এই পিলার অপসারন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন
language Change