স্টাফ রিপোর্টার:
আখাউড়া সীমান্তের কাছে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বাঁশের ব্যারিকেড স্থাপন করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। প্রতিবেশী বাংলাদেশকে লক্ষ্য করে পরিচালিত একটি বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য প্রতিবাদ প্রতিরোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ত্রিপুরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি গোষ্ঠী ‘বাংলাদেশ চলো’ কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিল। তবে জেলা প্রশাসন আবেদন প্রত্যাখ্যান করার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ড. কিরণ কুমার বলেছেন, ‘আমরা একটি প্রতিবাদ মিছিল হওয়ার তথ্য পেয়েছি, যা “বাংলাদেশ চলো” কর্মসূচির অধীনে পরিচালিত হওয়ার কথা ছিল। আইন–শৃঙ্খলা বজায় রাখতে আমরা বাঁশের ব্যারিকেড স্থাপন করেছি।’
তিনি আরও জানান, গত সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এই পরিস্থিতি ঘিরে পুলিশ সতর্ক রয়েছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।
সবা:স:জু-১৭৪/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত