তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

একের ছায়াতলে ১৭০, চলছে যাচাই-বাছাই

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে পুনরুজ্জীবিত করা হচ্ছে ঢাকা নগর পরিবহনকে। এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও সদিচ্ছা ও ব্যবস্থাপনার অভাবে, সঙ্গে পরিবহন মালিকদের অসহযোগিতায় মুখ থুবড়ে পড়ে রাজধানীর বাস রুট রেশনালাইজেশন প্রকল্প। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও নতুন উদ্যমে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে রাজধানীর গণপরিহন ব্যবস্থাকে। এরই মধ্যে রাজধানীর ১৭০টি পরিবহন কোম্পানি আবেদন করেছে ডিটিসিএর নগর পরিবহন প্রকল্পে শামিল হতে। বর্তমানে কোম্পানিগুলোর যোগ্যতা ও রুট পুর্নবিন্যাসে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

এ বিষয়ে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিচালক ধ্রুব আলম বলেন, ১৭০টি বাস কোম্পানি ঢাকা নগর পরিবহনের আওতায় আসার জন্য আবেদন জানিয়েছে। মোটামুটি ঢাকার ১৭০টি কোম্পানিই রাজধানীজুড়ে বাস পরিচালনা করে। তাই আর কোনো আবেদন প্রত্যাশা করছি না। এই আবেদনগুলোই এখন যাচাই করা হচ্ছে। এর মাঝে যারা শর্ত পূরণ করতে পারবে তারা থাকবে। এ ছাড়া ঢাকায় বিদ্যমান বৈধ-অবৈধ মিলিয়ে ৩৮৮টি রুটকে সমন্বয় করে ৪০ থেকে ৪৫টি রুটে পুনর্বিন্যাস করা হচ্ছে। এই রুটগুলোয় গণপরিবহনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। কয়েক মাস সময় লাগবে।

 

প্রসঙ্গত, ঢাকার বাসগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে সর্বপ্রথম ২০০৪ সালে ঢাকার জন্য করা ২০ বছরের পরিবহন পরিকল্পনায় ‘বাস রুট রেশনালাইজেশন’ বা বাস রুট ফ্র্যাঞ্চাইজি চালুর পরামর্শ দেওয়া হয়। এরপর পেরিয়ে যায় এক যুগ। ২০১৬ সালে এ ব্যাপারে প্রথম উদ্যোগ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। ঢাকার শতাধিক বাস রুট বাদ দিয়ে কেবল ৫টি রুটে ভাগ করে ৫ রঙের বাস চালানোর পরিকল্পনা হাতে নেন তিনি। কিন্তু ২০১৭ সালে তার মৃত্যুর পর সেই উদ্যোগে ভাটা পড়ে।

 

পরবর্তীতে ২০১৮ সালের নভেম্বরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সভাপতি করে ‘বাস রুট রেশনালাইজেশন কমিটি’ করা হয়। সেই বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ৪২টি রুটের ২২টি কোম্পানির অধীনে ৯টি ভিন্ন ভিন্ন রঙের বাস চালানোর প্রস্তাব দেয় ডিটিসিএ। কয়েক দফা বিভিন্ন অংশীজনের সঙ্গে সভা করার পর ২০২১ সালে তিনটি রুটে পরীক্ষামূলকভাবে ৫০টি বাস নিয়ে চালু হয় ‘ঢাকা নগর পরিবহন’। পরে বাসের সংখ্যা বাড়িয়ে ১০০টি করা হয়।

 

কিন্তু ঢাকা নগর পরিবহনের পাশাপাশি একই রুটে অন্য কোম্পানির বাস চলতে থাকা, পরিবহন মালিকদের অসহযোগিতা এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে আলোর মুখ দেখছিল না উদ্যোগটি। এবার অন্তর্বর্তী সরকারের সময়ে এই প্রকল্প সফলের স্বপ্ন দেখছে ডিটিসিএ।

 

গত ১১ নভেম্বর বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম জানান, বাধ্যতামূলকভাবে ঢাকার সব বাস কোম্পানি বিলুপ্ত করে একটি কোম্পানির আওতায় চালাতে হবে।

 

সাংবাদিকদের তিনি বলেন, আমরা ১০-১২ জন সদস্য মিলিয়ে একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটি বিজনেস মডেল এবং বাসগুলো কীভাবে চলবে, সেই বিষয়ে রূপরেখা তৈরি করবে। আগামী ১১ ডিসেম্বর আবার মিটিং করবো। ঢাকার ৪২টি রুটের কোম্পানিগুলোর বাস নগর পরিবহন নামেই করবো। এক্ষেত্রে কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতায় বিবেচনা করে নির্বাচন করা হবে।

 

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, গণপরিবহন খাতে শৃঙ্খলা আনতে রুট পারমিটবিহীন ও রুট ভায়োলেশনকারী বাসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে চালক ও সহায়কদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া ডিটিসিএর প্রস্তুত করা প্রস্তাবনার সমন্বয়ে অচল রুট বাতিল ও নতুন রুটগুলোর পরিকল্পনা প্রয়োজনবোধে পরিমার্জন করা হবে। ইতোমধ্যে ডিএনসিসি ও ডিএসসিসি‌র মাধ্যমে ১১০টিরও বেশি বাস স্টপ তৈরি করা হয়েছে।

 

জানা যায়, শুধু রাজধানীই নয়, রাজধানীর আশপাশের গণপরিবহন ব্যবস্থা ঢালাওভাবে সাজাতে উদ্যোগ নিয়েছে সরকার। সে অনুযায়ী, রাজধানীর গণপরিবহন চলবে ঢাকা নগর পরিবহন নামে। শহরের বাইরের সঙ্গে সংযোগকারী পরিবহনের নাম হবে শহরতলী পরিবহন। ৩৪টি রুট নগরের ও ৮টি রুট শহরতলীর। ডিটিসিএর সিদ্ধান্ত মোতাবেক, কোম্পানির নামে বাস রেজিস্ট্রেশন করতে হবে, ব্যক্তি নামে আর কোনো বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট দেওয়া হবে না। কাউন্টার ও টিকিট ব্যতীত কোনো বাস চলবে না। টিকিটের সঙ্গে পরবর্তীতে র‍্যাপিড পাস ব্যবহারের সুযোগ রাখা হবে।

 

এ ছাড়া নতুন করে বাস মেরামত করা হবে। বাসগুলোতে ধাপে ধাপে স্বয়ংক্রিয় দরজা লাগানো হবে, আসন বিন্যাস করা হবে এবং সিঁড়ির ধাপ বাড়বে। এ ছাড়াও ক্যামেরা বসবে, ড্যাশক্যাম থাকবে। স্টপেজেও ক্যামেরা রাখা হবে। ড্রাইভার ও হেলপার নিয়োগ হবে কোম্পানি থেকে, কিন্তু তারা কোনো ভাড়া আদায় করবে না।

সবা:স:জু-২১৫/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক

বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা। বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।  তার বাবার নাম দবিরুল ইসলাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, সকাল

আরও পড়ুন
language Change