খেলা ডেস্ক:
দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১-এ ড্র করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে আজ বাংলাদেশ। সেন্ট কিটসে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
জ্যামাইকায় দ্বিতীয় টেস্টে সদ্য পাওয়া জয়ের আত্মবিশ্বাস থেকে ওয়ানডে সিরিজেও শুরু করতে চায় জয় দিয়ে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোট থেকে সেরে না ওঠায় মেহেদী হাসান মিরাজের কাঁধেই বর্তেছে অধিনায়কত্বের ভার। চোটের কারণে নেই অভিজ্ঞ মুশফিক রহিমও। নেই সাকিব আল হাসান। তবে গায়ানায় গ্লোবাল সুপার লিগে খেলে দলে যোগ দিয়েছেন সৌম্য সরকার, আফিফ হোসেন ও তানজিম হাসান।
গ্লোবাল সুপার লিগের ফাইনালে অপরাজিত ৮৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে সৌম্য রংপুর রাইডার্সকে শিরোপা জেতাতে রেখেছেন বড় ভূমিকা। শাই হোপের নেতৃত্বে পূর্বঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দলে চোটের কারণে এসেছে তিন পরিবর্তন। শিমরণ হেটমায়ারের জায়গায় টেস্ট ব্যাটার আলিক অ্যাথানেজকে নেয়া হয়েছে শেষ মুহূর্তে।
সবা:স:জু-২৩২/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত