তারিখ লোড হচ্ছে...

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

আজ ৫ আগস্ট। ২০২৪ সালের এই দিনটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মোড় ঘোরানোর সময়। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন, জন-অসন্তোষ এবং রক্তক্ষয়ী সংঘাতের পর সেদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেছিলেন। তাতেই দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটে, শুরু হয় নতুন প্রত্যাশার। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার যে অঙ্গীকার সামনে এসেছিল, দীর্ঘ দুই বছর পর সেই প্রত্যাশার হিসাব মেলানোর সময় এসেছে।

কোনো দেশে গণ-অভ্যুত্থান হয় রাষ্ট্রের চরিত্র পরিবর্তনের দাবি নিয়ে, শুধু সরকার পরিবর্তনের জন্য নয়। বাংলাদেশের মানুষও সেই প্রত্যাশায় আন্দোলনের পক্ষে বুক পেতে দাঁড়িয়েছিল। সেদিন তারা এমন একটি রাষ্ট্র চেয়েছিল, যেখানে আইন সবার জন্য সমান হবে, রাজনৈতিক মতভেদ দমনপীড়নের কারণ হবে না, বিচারব্যবস্থা স্বাধীন থাকবে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবমুক্ত হয়ে কাজ করবে।

শুরুতে সেই আকাঙ্ক্ষা পূরণে কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগও নেওয়া হয়েছিল। নির্বাচনব্যবস্থা, প্রশাসন, বিচারব্যবস্থা এবং সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা ও প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন কমিশন গঠন এবং বহু পুরোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছিল। এ ছাড়া রাষ্ট্র পরিচালনার কাঠামো নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়। এরপর দেখতে দেখতে পরিবর্তনের সব যাত্রা থেমে গেল।

এখন সবকিছুই অসমাপ্ত। নির্বাচন হলো, নতুন সরকার ক্ষমতায় এল। তারপরও কোনো পরিবর্তন হলো না। আজকের এই দিনে কথাটি এখন স্পষ্ট করে বলার সময় এসেছে, দুই বছর পরও জনগণের কোনো প্রত্যাশা পূরণ হয়নি।

গণ-অভ্যুত্থানের পর আরেকটি বড় প্রত্যাশা ছিল জাতীয় ঐক্য। তারও কিছুই হয়নি; বরং রাজনৈতিক বিভাজন আরও বেড়েছে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধকেও প্রশ্নের মুখে দাঁড় করানোর অপচেষ্টা করা হয়েছে। মনে রাখতে হবে, অতীতের অন্যায়ের বিচার যেমন জরুরি, তেমনি প্রতিহিংসার রাজনীতি থেকেও বেরিয়ে আসা সমান গুরুত্বপূর্ণ। আইনের শাসনের অর্থ হলো, প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করা। সেই ভারসাম্য রক্ষা করাই রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।

গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের পরিবেশ নিয়েও মানুষের প্রত্যাশা ছিল। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সংবাদমাধ্যম শুধু সরকারের সমালোচক নয়; বরং রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার অন্যতম স্তম্ভ। তাই এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে সাংবাদিকেরা ভয় অথবা চাপ ছাড়াই সত্য তুলে ধরতে পারবেন এবং নাগরিকেরাও স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন। একইভাবে দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান এবং নিরপেক্ষ অবস্থান জনগণের আস্থা পুনর্গঠনের জন্য অপরিহার্য।

গণ-অভ্যুত্থানের সাফল্য সরকার পরিবর্তনে নয়; এর প্রকৃত সাফল্য নির্ভর করে এমন একটি রাষ্ট্র গড়ে তোলার ওপর, যেখানে ক্ষমতার উৎস হবে জনগণ, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না, প্রতিষ্ঠানগুলো কাজ করবে স্বাধীনভাবে এবং মানুষের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হবে গণতন্ত্র। সেই অঙ্গীকার রক্ষা করতে পারলেই ইতিহাস বলবে—বাংলাদেশ একটি নতুন রাষ্ট্রচিন্তার ভিত্তি স্থাপন করেছিল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত

ফিরোজ আহম্মেদ, টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী চৈত্র মেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের এই মেলায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। মেলায় ছিল নানা ধরনের গ্রামীণ পণ্য, হস্তশিল্প, খেলনা, মাটির তৈজসপত্র ও স্থানীয় খাবারের সমাহার। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য নাগরদোলা, খেলাধুলার আয়োজন এবং বিনোদনের বিভিন্ন ব্যবস্থা মেলাকে আরও আকর্ষণীয় করে তোলে। স্থানীয়রা জানান, এই চৈত্র মেলা শুধু কেনাবেচার স্থান নয়, বরং এটি গ্রামীণ মানুষের মিলনমেলা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে প্রতিবছর এ মেলা আয়োজন করা হয়।মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নাচ ও নাটক পরিবেশন করেন। এতে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরও পড়ুন
language Change