স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম সীতাকুণ্ডে জেসমিন আরা বদিউল আলম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় সীতাকুণ্ড প্রেসক্লাবের মিলনায়তনে
মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মেধাবী ৩০ জন শিক্ষার্থীদের মাঝে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ অনুদান প্রদান করা হয় । সাদেক মস্তান রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ সাদেক’র সভাপতিত্বে, কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম চন্দ্র দে এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক নজির আহমেদ। বিশেষ অতিথি জেসমিনআরা বদিউল আলম কল্যাণ ট্রাস্ট চেয়ারম্যান কাজী মোঃ মাহবুবুল আলম ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন,যুবাইদিয়া ইসলামীয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল কবির, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সলিমুল্লাহ, পন্থিছিলা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ আহমেদ।
বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,
বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ নিজাম উদ্দিন,ইসমাইল হোসেন সিরাজী,কামরুল ইসলাম বাবলু।
আলোচনা শেষে গরীব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে অর্থ অনুদান বিতরণ করেন অতিথিবৃন্দ।
সবা:স:জু-২৪০/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত