সবুজ বাংলাদেশ ডেস্ক:
সন্ধ্যা ছটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার, মাইক ব্যবহার করে যেকোনো অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার রাতে বিশ্বিবদ্যালয় প্রক্টরের দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উচ্চশব্দে গান বাজানোর অভিযোগ করে এর প্রতিবাদে রাত সাড়ে ৯টার পর উপাচার্য বাংলোর সামনে অবস্থান নিয়ে সাউন্ডবক্সে গান বাজিয়েছেন শামসুন্নাহার ও রোকেয়া হলের শিক্ষার্থীরা।
তাদের দাবি, উচ্চশব্দের কারণে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। পরীক্ষা চলাকালে শব্দের কারণে পড়াশোনাতেও মনোযোগ দিতে ব্যর্থ হন তারা। টিএসসি এলাকায় সন্ধ্যার পর প্রায়ই সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উচ্চশব্দে গান বাজানো হয়।
সবা:স:জু- ২৬২/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত