তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম

১ জন চিকিৎসক দিয়ে চলছে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

বান্দরবান জেলার থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ১ জন চিকিৎসক দিয়ে চলছে রোগীদের চিকিৎসা সেবা।

জেলার দুর্গম মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ১৯৭৭ সালে শুরু হয় বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার থানচি স্বাস্থ্য কমপ্লেক্স। ১৯৯৮ সালে ৩১ শয্যা উন্নীতকরণ হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। ২০১৯ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি জনবল। প্রতিদিন চিকিৎসা সেবা নিতে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রচুর সংখ্যক রোগী ভিড় করছেন স্বাস্থ্য কমপ্লেক্সে । তাদের স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওটি ও প্যাথলজি, এক্সরে মেশিন, বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, আল্ট্রাসনোগ্রাম মেশিনের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি না থাকায় ব্যাহত হচ্ছে জটিল রোগের চিকিৎসা সেবা। হাসপাতালে রয়েছে শুধু ইসিজি, নেবুলাইজার ও অক্সিজেন সিলিন্ডার।

আরো জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বর্তমানে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের যোগদান করার কথা থাকলেও এখনো আসেননি তিনি। মেডিকেল অফিসারের চারজনের মধ্যে দুজন বান্দরবান সদর হাসপাতালে ডেপুটেশনে, আরেকজন ছুটিতে রয়েছেন। ফলে বর্তমানে হাসপাতালে কর্মরত আছেন মাত্র একজন ডাক্তার। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না রোগীরা।

রোগীদের অভিযোগ, বর্তমানে শিশুরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। কিন্তু শিশু বিশেষজ্ঞ নেই। অবস্থা গুরুতর দেখলে বান্দরবান সদরে পাঠিয়ে দেয়া হচ্ছে। এতে ঠিক সময়ে চিকিৎসা পাচ্ছে না অনেকে। এছাড়াও এ উপজেলার বেশির ভাগ মানুষেই জুম চাষের উপর নির্ভরশীল। আর্থিক সার্মথ্য নেই বললেই চলে। তাদের কাছে বান্দরবান সদরের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া খুবই কঠিন।

সড়ক দুর্ঘটনায় আহত য়ংরাও ম্রো (৩৩) বলেন, ‘আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পায়ে আঘাত পেয়েছি। থানচি হাসপাতালে এক্সরে মেশিন না থাকায় আমাকে বান্দরবানে রেফার্ড করা হয়েছে। চিকিৎসা নিতে আসা রেংহাই ম্রো বলেন, ডাক্তার আছে একজন। হাসপাতালে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নেই। বাধ্য হয়ে বান্দরবান সদরে গিয়ে চিকিৎসা নিতে হয়। সবার তো আর্থিক সার্মথ্য নেই বান্দরবান সদরে গিয়ে ভালো চিকিৎসা নেওয়ার’।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স লালসাংপার বম  বলেন, ‘হাসপাতালে রোগীর চাপ আছে। ১০-১৫ জন রোগীকে রেফার্ড করা হয়েছে। জ্বর,পেট ব্যাথা, ভাইরাস ও শিশুদের নিউমোনিয়া রোগ নিয়ে প্রতিদিন হাসপাতালে অসংখ্য রোগী আসছেন’।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরেক রোগী  উম্যাসাই মারমা বলেন, ‘সকাল থেকে পেট ব্যাথা। হাসপাতালে জটিল রোগের চিকিৎসা নেই । পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতিও নেই। জেলা সদরে গিয়ে আমাদেরকে রোগের পরীক্ষা নিরীক্ষা করতে হয়’।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদ্দুজামান মুরাদ বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠিও দিয়েছি। বার বার চিঠির দেওয়া হলো এসব বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি’।

তিনি আরো বলেন, ‘রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কেনার জন্য উপজেলা পরিষদ থেকে একটি বরাদ্দ দেওয়ার কথা ছিল। কিন্তু তার এখনো কোনো খবর নেই’।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মাহাবুব রহমান বলেন, ‘জনবল সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। থানচি থেকে দুজন চিকিৎসক জেলা সদরে ডেপুটেশনে আনা হয়েছে। আপাতত স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা থেকে একজন চিকিৎসককে বদলি করা হয়েছে। তিনি থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত যোগদান করবেন। আশা করি রোগীদের দুর্ভোগ লাঘব হবে’।

সবা:স:২৬৮/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার

হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার

মো.মাসুদ রানা,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির গুইমারা থানাধীন হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন। আজ বৃহস্প্রতিবার সকালে পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং ক্যাম্পের চারপাশ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে তিনি ফোর্সের আবাসন ও খাবারের মান যাচাইয়ে ক্যাম্পের মেস ও ব্যারাক পরিদর্শন সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দেন। এ সময় তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং ফোর্সের কল্যাণ নিশ্চিতকরণসহ কঠোর শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ জনগণের দোরগোড়ায় জনবান্ধব পুলিশিং সেবা পৌঁছে দিতে দিকনির্দেশনামূলক মূল্যবান পরামর্শ প্রদান করেন। পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মি. ওবাইন সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

আরও পড়ুন
language Change