তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

ভোজ্যতেলের দাম না বাড়ালে দীর্ঘমেয়াদে ক্ষতি হতো

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়েছে সরকার। হঠাৎ করে এত দাম বাড়ানোর কারণ ব্যাখ্যায় বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বাস্তবতা মেনে নিয়ে এটি করতে হয়েছে। তা না হলে সরবরাহে বড় ঘাটতি তৈরি হতো। দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণ হয়ে যেত।

আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে ইআরএফ–প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড–২০২৪ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমার কাজ হচ্ছে, পণ্যের সরবরাহ ও জোগানে ঘাটতি হলে আমদানি করে হলেও বাজারকে স্থিতিশীল করা। গতকাল আমরা ভোজ্য তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়েছি। এটাকে বাস্তবতা মেনে নিয়ে আমরা বাড়িয়েছি। যদি এটা না বাড়াতাম তবে সরবরাহে বড় একটা ঘাটতি তৈরি হতো।’

তিনি বলেন, ‘আমি রমজানের জন্য আপনাদের সুখবর দিতে চাই। ইনশা আল্লাহ আমি আশা করি, আগামী রমজানে প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে যেমন: খেজুর ছোলা, তেল বা অন্যান্য পণ্য এগুলোর দাম বাজার স্থিতিশীল থাকবে অথবা নিম্নগামী থাকবে।’

তবে বাজারে আলুর দাম কমাতে না পারার ব্যর্থতা স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এটা ঠিক যে আমরা আলুর দাম কমাতে পারিনি, এ ক্ষেত্রে আমাদের ব্যর্থতা রয়েছে। এ বছর থেকে শিক্ষা নিয়ে আগামী বছর আরও ভালো করব এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিচ্ছি।’

বিশেষ খাদ্যপণ্যে সিন্ডিকেটের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সিন্ডিকেট নিয়ে যে আলোচনাটা হয়, অবশ্যই এটা ঠিক। তেল বা চিনির বাজারে মুষ্টিমেয় কিছু উৎপাদক বা আমদানিকারক এ ক্ষেত্রে কাজ করে। তার মধ্যে সর্ববৃহৎ যে, তিনি কিন্তু দেশে থেকে পালিয়েছেন। যিনি বাজারের বড় একটা অংশ ম্যানেজ করতেন। তিনি কিন্তু আট–দশটা ব্যাংকও মেনেজ করতেন। তিনি পালিয়ে যাওয়ার ফলে সরবরাহে এই যে ঘাটতি তৈরি হয়েছে ওই তুলনায় বাজারে আপনারা রিঅ্যাকশন টের পাচ্ছেন না। কারণ আমরা দিনান্ত চেষ্টা করছি সরবরাহ ঠিক রাখতে। অবশ্যেই এ ক্ষেত্রে আল্লাহর রহমত ও বরকত পাচ্ছি।’

আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা যদি গতকাল তেলের দাম বাড়ানোর বাস্তবমুখী সিদ্ধান্তটা না নিতাম, তবে দীর্ঘ মেয়াদে এটা ক্ষতির কারণ হয়ে যেত।’

তিনি বলেন, ‘প্রতিটি পাঁচজনের পরিবারে প্রতি মাসে ৫ লিটার তেল ব্যবহার হয়। দাম বাড়ানোর কারণে মাসে ৪০ টাকা খরচ বেড়েছে। অবশ্যই এটা কষ্টের। তবে আমরা চেষ্টা করছি অন্য কোনো পণ্যের মাধ্যমে এই খরচটা সমন্বয় করার। সেটা চিনি বা ডালের দাম কমিয়ে হতে পারে। তবে এটার জন্য আমাকে প্রচুর কাজ করতে হবে। যার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছি না, কারণ আমাকে অনেক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকতে হয়।’

ইআরএফ–এর সভাপতি রেফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্যগণ, অ্যাওয়ার্ডের বিচারকগণ ও বিভিন্ন গণমাধ্যমের আমন্ত্রিত সাংবাদিকেরা এ সময় উপস্থিত ছিলেন।

সবা:স:জু- ২৯৮/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাবিতে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ

স্টাফ রিপোর্টার: এক ধরনের ছোঁয়াচে রোগ ‘ব্যাপকভাবে’ ছড়িয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের মাঝে। চর্ম রোগটির নাম ‘স্ক্যাবিস’। এতে বেশি আক্রান্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা। গতকাল রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন। তিনি বলেন, ‘শত শত চর্ম রোগের মধ্যে সবচেয়ে ছোঁয়াচে রোগটির নাম স্ক্যাবিস। গত বৃহস্পতিবার রাবি চিকিৎসা কেন্দ্রে রোগী দেখছিলাম। একের পর এক এই রোগে আক্রান্ত রোগীরা এসে হাজির। বিভিন্ন হল, মেসে বসবাসরত ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই ছোঁয়াচে রোগ।‘ রোগটির বর্ণনা দিতে গিয়ে এই চিকিৎসক বলেন, ‘আঙ্গুলের ফাঁকে, কব্জির সামনে, বগলে, নাভিতে ছোট ছোট ফুসকুড়ি নিয়ে শুরু হয়ে যায় এই রোগ। বিশেষ করে রাতের বেলায় চুলকানির মাত্রা ছাড়িয়ে যায়। ক্লোজ কন্টাক্টে যারা থাকেন তাদের মধ্যে

আরও পড়ুন
language Change