স্টাফ রিপোর্টার:
শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য কুমির রুবেল ও কোরবানকে ধারালো চাপাতি ও সামুরাইসহ গ্রেফতার করা হয়।
এ সময় তাদের সহযোগীদেরও আটক করে যৌথ বাহিনী। র্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় মোহাম্মদপুর এলাকায় সাধারণ মানুষজনকে কোপানো এবং ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সবা:স:জু- ৩৫৭/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত