তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

ট্রাফিক পুলিশের অপরাধের দায় নিতে হবে এডিসি-এসি-টিআইকে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

মাঠে দায়িত্ব পালনকালে কোনো ট্রাফিক সার্জেন্ট ও সদস্য চাঁদাবাজিসহ অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়লে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায় নিতে হবে বলে সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনারের স্বাক্ষরে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয় ডিএমপির লালবাগ, ওয়ারী, রমনা, মতিঝিল, তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা বিভাগের ট্রাফিক উপ-কমিশনারদের কাছে (ডিসি)।

ওই দিনই রাতে চাঁদাবাজির অভিযোগে রমনা ট্রাফিক বিভাগের শাহবাগ জোনের সার্জেন্ট জাফর ইমাম, ওয়ারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ারসহ মোট ১০ পুলিশ সদস্যকে ক্লোজ করেছে ঢাকা মহানগর পুলিশ।

আর মৎস্য ভবন মোড়ে রাত্রিকালীন ট্রাফিক ডিউটি করার সময় মালবাহী ট্রাক ও পিকআপ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া যায় ট্রাফিক সদস্যদের বিরুদ্ধে। ক্লোজ করা হয় কনস্টেবল মোজাম্মেল হক ও মো. রাজু হোসেনকে।

ডিএমপির কমিশনারের চিঠিতে ট্রাফিক বিভাগের সদস্যদের দায়িত্ব পালনকালে অনৈতিক কাজে লিপ্ত না হওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত বিভিন্ন পুলিশ সদস্যের দায়িত্ব পালনকালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগ এবং এর প্রমাণ পাওয়া যাচ্ছে, যা এই বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

ট্রাফিক বিভাগের যেসব সদস্য বিভিন্ন ইন্টারসেকশনে দায়িত্বে নিয়োজিত থাকেন, তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন কি না তা নিয়মিত কঠোরভাবে তদারক করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয় চিঠিতে।

চিঠিতে বলা হয়, ভবিষ্যতে ট্রাফিক সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক ও দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) এবং ট্রাফিক পরিদর্শককে (টিআই) এর দায়-দায়িত্ব বহন করতে হবে। সংশ্লিষ্ট তদারকিতে গাফিলতির বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার এসিআরে অন্তর্ভুক্ত করা হবে।

সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের উপ-কমিশনারদের (ডিসি) এ ব্যাপারে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য ডিএমপি কমিশনারের চিঠিতে নির্দেশ দেওয়া হয়।

চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করে লালবাগ ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. মেহেদী হাসান বলেন, ‘বিভিন্ন সময় আমরা নির্দেশনামূলক চিঠি পেয়ে থাকি। সেই অনুযায়ী আমরা ব্যবস্থাও নিয়ে থাকি। ঈদ উপলক্ষে কমিশনার স্যারের একটি নির্দেশনামূলক চিঠি পেয়েছি। আমরা এটা মেনে চলব।’

মতিঝিল ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. মইনুল হাসান বলেন, ‘একজন সুপারভাইজিং অফিসার কোনো নিম্নপদস্থ কর্মীর দায় এড়াতে পারেন না। এমন চিঠি আমরা বিভিন্ন সময়ে পেয়ে থাকি। এ ছাড়া কমিশনার স্যার বিভিন্ন সময়ে বিফ্রিংয়েও বলে থাকেন।’

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক॥ ম্যাচের আগের দিন স্কটল্যান্ডের কোচ জানিয়ে দিলেন বাংলাদেশকে তারা পাপুয়া নিউগিনি আর ওমানের কাতারেই ভাবেন। যদিও বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ মুখে সেই কথার জবাব দিলেন না। হয়তো মাঠেই বুঝাতে চেয়েছিলেন স্কটিশদের। কিন্তু না। বল হাতে দারুণ শুরুর পর খেই হারালো দল। ৫৩ রানে ছয় উইকেট পতনের পরও ১৪০ রানের লড়াকু পুজি পায় স্কটল্যান্ড। পরে টাইগাররা দেখায় অপরিণত ব্যাটিং। হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। রোববার মাসকাটে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হার দেখে মাহমুদুল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের ইনিংস থামে ১৩৪/৭-এ। এর আগে বল হাতে শুরুর দাপট ধরে রাখতে ব্যর্থ টাইগাররা। ১৪০/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে স্কটল্যান্ড। দলীয় ৫৩ রানে স্কটল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন হয়। তবে পরে ২৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে স্কটল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দেন ৭

আরও পড়ুন
language Change