বুড়িচং প্রতিনিধি:
বুড়িচংয়ে চুরির ঘটনা দিন দিন বেড়েই চলছে। ১৭ ডিসেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার সম্প্রসারিত ভবনের সামনে সমাজ সেবা কর্মকর্তা অফিস সংলগ্নে 'দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার বুড়িচং উপজেলা প্রতিনিধি মারুফ হোসেন এর মোটর সাইকেল পেশন এক্স প্রো ১১০ সিসি মোটর সাইকেল চুরি হয়েছে। সাংবাদিক মারুফ নিউজ সংক্রান্ত বিষয়ে উপজেলা আসলে মোটর সাইকেল রেখে প্রশাসনিক ভবনে উঠেন। কিছু সময় পরে নেমে এসে দেখেন তার রেখে যাওয়া মোটর সাইকেলটি উপজেলা সম্প্রাসারিত ভবনের সামনে থেকে চুরি হয়ে গেছে।
এই নিয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায় দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় সাংবাদিক মারুফ মালিকানাধীন মোটর সাইকেল, ফ্যাশন এক্স প্রো যাহার রেজিঃ কুমিল্লা হ-১৪-৫৪৯২-১৭০৮, ইঞ্জিন নং-JA06ETKGG03295, চ্যাচিস নং PS1JAS044KJK00772 মোটর সাইকেল নিয়ে বুড়িচং থানাধীন বুড়িচং উপজেলা সমাজ সেবা অফিস সংলগ্ন পাকিং করে পার্শ্ববর্তী স্থানে কাজে যায়।পরবর্তীতে দুপুর ১২.৩০ ঘটিকার সময় কাজ শেষে মোটর সাইকেল পার্কিং এর স্থানে গিয়ে দেখেন তার উক্ত মোটর সাইকেলটি নাই।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার কে এ বিষয়ে অবগত করা হয়। তিনি থানা অভিযোগ দায়ের করতে বলেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন যত দ্রুত সম্ভব পুলিশ ব্যাবস্থায় প্রয়োগ করে চোর সনাক্ত করে সাংবাদিক মারুফ হোসেন এর মোটর সাইকেল খোঁজে দেওয়ার চেষ্টা করা হবে। পুলিশের সর্বোচ্চ চেষ্টা থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত