স্টাফ রিপোর্টার :
রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে করে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা।
অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল।
জানা গেছে তিনটি দাবিতে এবার এসব অস্থায়ী শ্রমিক অবরোধ করেছেন রেলপথ। এর মধ্যে আছে পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি।
সবা:স:জু- ৩৮৯/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত