তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

রাজস্ব আয় কমছে খুলনা জেলা পরিষদের

পাঠক সংখ্যা
638

খুলনা প্রতিনিধি ॥
খুলনা জেলা পরিষদের রাজস্ব আয় বৃদ্ধিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা পরিস্থিতি ও মামলাসংক্রান্ত জটিলতা। যার ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় নিয়ে চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
চারটি স্থায়ী মার্কেটসহ একটি অস্থায়ী মার্কেট স্থাপনা নির্মাণ নিয়ে গত এক বছর ধরে নানান সংকটের সৃষ্টি হয়েছে। এর ফলে জেলা পরিষদের রাজস্ব আয় বাড়ায় বাধাসহ মার্কেটের ইজারাদারদেরও বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
জানা যায়, ২০২০ সালের শেষ দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে খুলনার চুকনগরে জেলা পরিষদের পরিত্যক্ত ডাকবাংলোর জমিতে ‘চুকনগর সুপার মার্কেট’ এবং পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে জেলা পরিষদের জমিতে ‘কপিলমুনি সুপার মার্কেট’ নির্মানকাজের জন্য সেলামির মাধ্যমে টাকা আদায় শুরু হয়। কিন্তু দীর্ঘদিন করোনার কারণে মার্কেট নির্মাণে কোনো অগ্রগতি হয়নি।
এদিকে প্রায় ৫০ বছর পর উদ্ধার হয়েছে চুকনগরের যতিন কাশেম সড়কের দুপাশে জেলা পরিষদের জমিতে ৮৫টি অবৈধ স্থাপনা। সেখানে অস্থায়ী মার্কেট নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় দখলদাররা জেলা পরিষদের এই প্রকল্পের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করলে আদালত স্থগিতাদেশ দেন। গত ২ আগস্ট সুপ্রিমকোর্টের অ্যাপিলেট ডিভিশনে ৫৭০/২০২১ নং আপিল পিটিশন শুনানিতে ওই আদেশ স্থগিত হয়। এরই মধ্যে দখলদাররা পানি নিষ্কাশনের সুবিধার কথা বলে ওই জমিতে ড্রেন করার প্রচারণা চালাচ্ছে।
এ ছাড়া খুলনার ডাকবাংলোর মোড়ে জেলা পরিষদের জমিতে খুলনা ট্রেড সেন্টার এবং পাওয়ার হাউস মোড়ে জেলা পরিষদের মালিকানাধীন জমিতে জেলা পরিষদ বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) অনুমোদনে প্রাথমিক পর্যায়ে অনাপত্তি প্রস্তাবনা দাখিল করা হলেও শুধু পাওয়ার হাউস মোড়ের মার্কেটটির জন্য সম্প্রতি অনাপত্তি প্রদান করা হয়েছে। কিন্তু ডাকবাংলো মোড়ের জমিতে প্রস্তাবিত মার্কেটটি নির্মাণের জন্য অদ্যাবদি কোনো অনাপত্তি এখনও দেয়নি কেডিএ।

এ বিষয়ে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, করোনার কারণে মার্কেট নির্মাণে বিলম্ব হয়েছে। চুকনগর সুপার মার্কেট এবং কপিলমুনি সুপার মার্কেট নির্মাণের অনুমোদন পাওয়ার পর সেলামি সংগ্রহের কাজ শেষ করে মার্কেট দুটি নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগের কার্যক্রম গ্রহণের কাজ প্রক্রিয়াধীন।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড বাসস্ট্যান্ডে হকার আলম অবৈধ সিএনজি স্ট্যান্ড বসিয়ে করছেন চাঁদাবাজি

  মোঃ ইব্রাহিম হোসেন : গাজীপুরের সব থেকে জ্যামজট এলাকা বলে খুব পরিচিত এলাকার নাম টঙ্গী। এই টঙ্গীতে প্রায় ৪০/৫০ লক্ষ মানুষের বসবাস। তবে টঙ্গীর সব থেকে ব্যাস্ততম এলাকা বলা হয় স্টেশন রোড এলাকাটি। ব্যাস্ততম এই এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি করে হকার্সলীগের কথিত সভাপতি হকার আলমের চাঁদাবাজি, অবৈধ সিএনজি স্ট্যান্ড বসিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রশাসনের নাকের ডগায় এমন কাণ্ডে হতভম্ব স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন দ্রুত চাঁদাবাজদের আইনের আওতায় এনে নেওয়া হক কঠোর আইনি ব্যববস্থা। দৈনিক সবুজ বাংলাদেশের অনুসন্ধানে দেখা যায়, টঙ্গী স্টেশন রোড ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দখল করে বসিয়েছে হকার আলম এই অবৈধ সিএনজি স্ট্যান্ড ঘুরে জানা গেছে, অবৈধ এই সিএনজি স্ট্যান্ডে প্রায় ১০০/১৫০ টি সিএনজি থাকে । এসব সিএনজি টঙ্গী থেকে ঢাকা রোডে চলাচল করে। অবৈধ এই সিএনজি

আরও পড়ুন
language Change