তারিখ লোড হচ্ছে...

দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ...

দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি

দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি
পাঠক সংখ্যা
638


মেহাম্মদ মাসুদ॥
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শিথিলতার সুযোগ নিয়ে রাজধানীসহ সারাদেশে অবৈধভাবে প্রায় দেড় হাজার বেসরকারি আবাসন প্রকল্প গড়ে উঠেছে। নদী, জলাশয়, আবাদি জমি, বনভূমি, প্লাবনভূমি ও খাস জমি দখল করার পর বালু-মাটি ভরাট করে গড়ে তোলা হয়েছে এসব প্রকল্প।

তবে শেষপর্যন্ত সরকারের পরিবেশ অধিদপ্তর প্রায় ১০ হাজার একর জমি অবৈধভাবে দখল এবং পরিবেশ সংরক্ষণ আইন লংঘন করে গড়ে তোলা এসব প্রকল্প চিহ্নিত করেছে।

পরিবেশ অধিদপ্তর এখন এসব অবৈধ প্রকল্পগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং ইতোমধ্যেই কয়েকটি ভেঙে দিয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই নারায়ণগঞ্জের রুপগঞ্জের নলপাথর এলাকায় প্রবাসী পল্লী গ্রুপের আবাসন প্রকল্প, স্বদেশ প্রোপাটিজের স্বর্নালী আবাসন প্রকল্প ও পূর্বাচল আমেরিকান সিটির মতো কিছু বেসরকারি আবাসন প্রকল্প গড়ে উঠেছে।

রাজধানীর উপকণ্ঠে সরকারের সবচেয়ে বড় আবাসিক প্রকল্প পূর্বাচল নতুন শহরের কাছেই এসব অবৈধ প্রকল্প গড়ে তোলা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, শীতলক্ষ্যা নদীর সাথে যুক্ত বিভিন্ন খাল ভরাট করে প্রকল্পগুলি তৈরি করা হয়েছে। অথচ এই এলাকা রাজধানীর ‘ফ্লাড ফ্লো-জোন’ বা বন্যার পানি নিঃসরণের প্লাবনভূমি হিসেবে নির্ধারিত।

বালু ভরাট করে এ এলাকার খাস জমি ও জলাশয় দখল করার অভিযোগও রয়েছে আলোচিত প্রকল্পগুলির কর্তাদের বিরুদ্ধে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) বলেন, ‘গত ২০ বছরে পূর্বাচল নতুন শহর প্রকল্প কেন্দ্র করে এরকম শতাধিক বেসরকারি ভূইফোঁড় আবাসিক প্রকল্প গড়ে উঠেছে। এগুলোর বেশিরভাগ খাস জমি, জলাশয়, বনভূমি, আবাদি জমি এবং প্লাবনভূমি দখল করে নির্মাণ করা হয়, যা পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী অবৈধ।

‘রাজধানীর চারপাশে এরকম আরও ৪০০ অবৈধ আবাসিক প্রকল্প গড়ে উঠেছে। যাদের বেশিরভাগের অবস্থান রাজধানীর মোহ্ম্মদপুরের বসিলা, আমিনবাজার, কেরানীগঞ্জ, মাওয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার ও আশুলিয়া ইত্যাদি এলাকায়।

তিনি জানান, ‘পরিবেশ অধিদপ্তর রাজধানীর আশপাশের এলাকায় এরকম প্রায় ৫০০ প্রকল্পের তালিকা করেছে। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরের কয়েকজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বেশ কয়েকটি কমিটিও গঠন করা হয়েছে। তারা সরেজমিন তদন্ত করছেন। তাদের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের সূত্রগুলি জানিয়েছে, তদন্ত কমিটি এরমধ্যেই প্রায় ৫০টি প্রকল্প তদন্ত করেছে।

রাজউকের সাবেক চেয়ারম্যান বলেন, আবাসন প্রকল্পের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন হয়। তাই এসব অবৈধ প্রকল্প বন্ধে পরিবেশ অধিদপ্তরকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

রাজউকের আরেকটি সূত্র জানিয়েছে, প্রায় ২০০ প্রকল্প অনুমোদনের জন্য আবেদনপত্র জমা আছে সংস্থাটির কাছে। তবে যথাযথ কাগজপত্র না থাকায় এখন পর্যন্ত তাদেরকে অনুমোদন দেওয়া হয়নি।

কর্মকর্তারা বলছেন, আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫) ভঙ্গ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আবাসন কোম্পানিগুলো তাদের প্রকল্প গড়ে তুলেছে।

রাজউক চেয়ারম্যান বলেন, ‘রাজধানীর আশেপাশের এলাকায় অধিকাংশ বেসরকারি আবাসন প্রকল্প রাজউকের অনুমোদন ছাড়াই গড়ে তোলা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এরকম অনেকগুলো প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়েছে। নাম না প্রকাশের শর্তে রাজউকের একজন কর্মকর্তা জানান, ২০০৪ সালের পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কোনো বেসরকারি প্লট প্রকল্প অনুমোদন করেনি।

তিনি বলেন, ওয়েলকেয়ার সিটি, মাসকো গ্রুপের ছায়াকুঞ্জ আবাসিক এলাকা, নর্থ টাউন আবাসিক প্রকল্প এবং উত্তরা প্রবর্তন সিটি এবং রুপগঞ্জে মালুম সিটিসহ প্রায় ২০টি প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দিয়েছে রাজউক।

তবে সূত্রমতে, ব্যবস্থা নেওয়ার পরেও এসব প্রকল্প তাদের প্লট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এপ্রসঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকার আশপাশে যারা কৃষিজমি ভরাট করে অবৈধ আবাসন প্রকল্প তৈরি করছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না। ফলে ভূমিদস্যুরা মানুষের সাথে প্রতারণার সুযোগ পাচ্ছে।’

তিনি বলেন, এতে আবাদি জমি ধ্বংস, বনাঞ্চল উজার, প্লাবনভূমি এবং নদী-জলাশয় ভরাটের ফলে প্রকৃতিক পরিবেশও নষ্ট হচ্ছে।

নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘আইন ও বিধিমালা অনুযায়ী, রাজধানীর যেকোনো প্রকল্পের জন্য রাজউকের অনুমোদন নিতে হবে। রাজউকের ডিটেইল্ড এরিয়া প্লান- ড্যাপ এর বর্তমান সুপারিশ বাস্তবায়িত হলে এসব প্রকল্প বাতিল হয়ে যাবে।’

এসব ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরকে জোরোলো ভূমিকা নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। ‘তবে পরিবেশ অধিদপ্তরে জনবলের যথেষ্ট অভাব রয়েছে। সারাদেশে পরিবেশগত নানা ইস্যুতে অভিযান পরিচলনার জন্য অধিদপ্তরে মাত্র ১৩ জন ম্যাজিস্ট্রেট রয়েছে, যা রীতিমতো হাস্যকর।’

ঢাকার বাইরে হাজারো অবৈধ প্রকল্প:

পরিবেশ অধিদপ্তরের একটি সুত্র জানিয়েছে, রাজধাধানী ও এর পার্শ্ববর্তী এলাকা ছাড়াও বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের উপকণ্ঠে এরকম গড়ে ওঠা আরও প্রায় ১,০০০ অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামের রয়েছে প্রায় ২৫০টি, রাজশাহী বিভাগে ১৫০টি, খুলনা বিভাগে ১০০টি, রংপুরে ৫০টি, ময়মনসিংহ বিভাগে ১৮০টি, বরিশালে ৮০টি এবং সিলেটে ২৫০টি।

পরিবশে অধিদপ্তর বলছে, রাজউক ছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিজ নিজ এলাকায় প্রকল্প অনুমোদন করতে পারে। কক্সবাজার ও কুয়াকাটায় আলাদা কর্তৃপক্ষ করা হয়েছে, যাদের কাছ থেকে প্রকল্পের অনুমোদন নেওয়া যায়। এছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিভিন্ন জেলা শহরে আবাসন প্রকল্প করার ব্যবস্থা রয়েছে।

তবে তার আগে কোনো প্রকল্পকে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নিতে হবে। ঢাকার বাইরে চিহ্নিত করা কোনো প্রকল্পই এমন অনুমোদন পায়নি। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিহ্যাব) এর বর্তমান সদস্য ১২০০টি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রায় ১৫০ প্রতিষ্ঠানের আবাসন প্রকল্প করার অনুমোদন রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের একাধিক প্রকল্প রয়েছে।

রিহ্যাব সভাপতি বলেন, ‘যারা নিয়ম না মেনে প্রকল্প করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই উচিত। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্রতি বলেন, ‘অনুমোদন ছাড়া এরকম কোনো প্রকল্প হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিক্ষা হচ্ছে ভবিষ্যতের শ্রেষ্ঠ বিনিয়োগ – জাহিদ হাসান জিন্নাহ

  মোঃ আমির হোসেন সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ গত বুধবার (২৩ আগস্ট) সকালে শিক্ষা উপকরণ বিতরণ করেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে। ১৫ আগস্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যু বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় নিহত দের স্মরণে দোয়া কামনা করেন।সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান-উল ইসলাম প্রধান বক্তা মোঃ সাইফুল ইসলাম প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিশেষ অতিথি খন্দকার আমিনুল হক সাবেক চেয়ারম্যান অত্র ইউনিয়ন,একে এম রেজাউল হক সাবেক প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়,সোলায়মান হোসেন সুজন মেম্বার সংরক্ষিত নারী সদস্য শাহিনা আক্তার ও অভিভাবক সদস্য কামাল হোসেন অত্র বিদ্যালয়।পাশাপাশি উপস্থিত ছিলেন টিক্কা মেম্বার সংরক্ষিত

আরও পড়ুন
language Change