তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

বিপিএলের মিউজিক্যাল ফেস্টে মঞ্চ মাতাবেন যারা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

দেখতে দেখতেই এখন পর্যন্ত দশটি আসর শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। বিসিবির সভাপতি হওয়ার পরেই ফারুক আহমেদ জানিয়েছিলেন, এবার নতুন আঙ্গিকে হবে বিপিএল। এরই অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিবি।

তারই অংশ হিসেবে আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে মিউজিক ফেস্ট। পাকিস্তানি কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খানসহ অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় তারকারা।

মিউজিক ফেস্টে যেসব সংগীতশিল্পী সূরের মুর্ছনায় বিমোহিত করবেন, তাদের তালিকা ও টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। এক বিবৃতিতে তারা জানায়, আগামী ২৩ ডিসেম্বর হোম অব ক্রিকেটখ্যাত মিরপুরে আন্তর্জাতিক ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

পাকিস্তানের জনপ্রিয় সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলি খান ও তার দল ছাড়াও বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন– মাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। এ ছাড়া থাকছেন র‍্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়। এই অনুষ্ঠানের জন্য মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাইয়ে’ টিকিট বিক্রি শুরু হয়েছে।

বিসিবির বিবৃতিতে জানানো হয়- মিউজিক ফেস্টে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরির দাম ১২ হাজার টাকা। গোল্ড ক্যাটাগরি ৮ হাজার এবং সিলভার ক্যাটাগরির টিকিট ৬ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৪ হাজার টাকায় পাওয়া যাবে। সর্বনিম্ন ক্লাব হাউজের টিকিটের দাম আড়াই হাজার টাকা। তবে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য ‘জোন ৩৬’ নামে একটি স্থানে ১০০ আসন সংরক্ষণ করে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে মিউজিক ফেস্ট। এই ফেস্ট উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। বিকেল সাড়ে ৪টায় আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না। পরবর্তীতে সিলেট ও চট্টগ্রামেও হওয়ার কথা রয়েছে এই ফেস্ট।

 

সবা:স:জু- ৪০৫/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টঙ্গীর কেরানীরটেক বস্তির মাদক ব্যবসা নারীদের নিয়ন্ত্রনে, জনমনের প্রশ্ন তারা কি আইনের উর্দ্ধে?

স্টাফ রিপোর্টার : টঙ্গী পূর্ব থানা এলাকার কেরানীরটেক ও রেলওয়ে বস্তির মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে স্থানীয় থানা পুলিশ আপ্রান চেষ্টা করেও বন্ধতো দুরের কথা নিয়ন্ত্রণ করতেও হীমশীম খাচ্ছে প্রতিনিয়ত। বস্তিগুলো সিসি ক্যামেরার আওতায় আনার পরও এসব এলাকায় মাদক ক্রয়-বিক্রয় বন্ধ হচ্ছে না কিছুতেই। ফলে এসব এলাকার চুরি, ছিনতাই, কিশোরগ্যাং, মারামারী হানাহানিসহ বিভিন্ন অপরাধ প্রবণতাও চোখে পড়ার মতো। উক্ত বস্তি এলাকায় বহিরাগত অজ্ঞান পাটির সদস্য, ছিনতাইকারীসহ মাদক ব্যবসায়ীদের উপস্থিতিতে সরগরম হয়ে থাকে এ বস্তি এলাকা। আর এসব বহিরাগত মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের নিয়ন্ত্রন করছে স্থানীয় শীর্ষ নারী মাদক ব্যবসায়ী এবং তাদের সহকারী মাদক ব্যবসায়ীরা। তথ্যানুসন্ধানে জানা যায়, টঙ্গীর প্রায় প্রতিটি বস্তির মাদক ব্যবসায় নিয়ন্ত্রণ করতে দু-একজন করে অশিক্ষিত সংবাদকমীর সৃষ্টি হয়েছে। এসব নামধারীরা মাদকব্যবসায়ীদের সোর্স বা এজেন্ট হিসেবে পরিচিত। অশিক্ষিত সংবাদকর্মীদের

আরও পড়ুন
language Change