সবুজ বাংলাদেশ ডেস্ক:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মিশরের রাজধানী কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে এই আমন্ত্রণ জানান তিনি।
মিশরের রাজধানী কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ডি-৮ সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এখন মিশরের রাজধানী কায়রোতে রয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সম্মেলনের ফাঁকে এক হোটেলে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে একমত হয়েছেন তারা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতি বলা হয়েছে, দুই নেতা চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া আঞ্চলিক সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
বিবৃতি অনুযায়ী, বৈঠকে অন্তর্বর্তী সরকার বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যে ‘প্রয়োজনীয় সংস্কার’ পরিকল্পনা নিয়ে কাজ করছে সে ব্যাপারে কথা বলেছেন এবং ২০২৬ সালের মাঝামাঝি সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন।
সবা:স:জু- ৪৩২/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত