তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক

বিশ্ববাজারের দোহাই দিয়ে দেশে বাড়ছে মসলার দর

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

রমজান মাস আসার আগেই দেশে মসলার বাজার চড়া। বিশেষ করে এলাচের দর বাড়ার গতি অস্বাভাবিক। গত এক মাসে মানভেদে এলাচের দাম কেজিতে বেড়েছে ৫০০ থেকে ৮০০ টাকা। এ ছাড়াও দর বাড়ার তালিকায় রয়েছে কালোজিরা, গোলমরিচ, কাজু ও কাঠবাদামের মতো পণ্য। তবে স্থিতিশীল জিরা, দারচিনিসহ কয়েকটি মসলার দাম। খুচরা ব্যবসায়ীরা বলছেন, এক-দেড় মাস ধরে পাইকারি পর্যায়ে মসলার বাজার বাড়তি। 

তবে পাইকার ও আমদানিকারকরা বলছেন, দেশে মসলার চাহিদার প্রায় পুরোটাই আমদানিনির্ভর। ফলে অতিরিক্ত শুল্ক-কর, বিশ্ববাজারে দাম বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় মসলার আমদানি ব্যয় বেড়েছে। বিশেষ করে এলাচের দর বাড়তি। এলাচ আমদানি করতে হয় গুয়েতেমালা ও ভারত থেকে। চলতি বছর দেশ দুটিতে এলাচের উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

ঢাকার কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা পর্যায়ে মান ও আকারভেদে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৪৬০০ টাকায়। মাসখানেক আগেও এ ধরনের এলাচের কেজি ছিল ৩২০০ থেকে ৩৮০০ টাকা। বড় এলাচের (কালো) দাম কেজিতে ৪০০ টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। মাসখানেক আগেও এই মানের এলাচ বিক্রি হতো ২৫০০ থেকে ২৬০০ টাকা কেজি।  

মাসের ব্যবধানে লবঙ্গের দামও কেজিতে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকায়। মাস দুয়েক আগে মানভেদে প্রতি কেজি কালোমরিচের (গোলমরিচ) কেজি ছিল ৬০০ থেকে ৮০০ টাকা। কেজিতে ২০০ থেকে ৫০০ টাকা বেড়ে এখন ৮০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে কেজিতে ২০ টাকা বেড়ে কালোজিরার কেজি বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকা। শাহী জিরার দাম কেজিতে ২০০ টাকার মতো বেড়ে ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। জয়ত্রীর কেজি ২ হাজার ৪৫০ থেকে বেড়ে হয়েছে ২৭০০ টাকা। 

তবে কমতির দিকে রয়েছে জিরার বাজার। ছয় মাস আগে জিরার কেজি হাজার টাকা ছাড়িয়েছিল। বেশ অনেকটা কমে এখন খুচরায় প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭৫০ টাকা। এক মাসের ব্যবধানে দারচিনি কেজিতে ৩০ টাকা বেড়ে ৪৮০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ বলেন, ‘ধারণা ছিল, নতুন ফসল (মসলা) উঠলে দাম কমে আসবে। কিন্তু তা হয়নি। অন্য বছরের তুলনায় এবার মসলার উৎপাদন কম। ফলে বিশ্ববাজারে এলাচসহ অন্য মসলার দাম বেড়েছে। তা ছাড়া মসলা আমদানি পর্যায়ে শুল্ক অনেক বেশি। এক কেজি এলাচের জন্য শুল্ক দিতে হয় পাঁচ থেকে ছয়শ টাকা। 

তবে আগামী কয়েক মাস মসলার ঘাটতি হবে না বলে মনে করেন শীর্ষ মসলা ব্যবসায়ী এনায়েত উল্লাহ। তাঁর ভাষ্য, এলাচসহ বর্তমানে যে পরিমাণে মসলা মজুত আছে এবং যে পরিমাণে ঋণপত্র খোলা রয়েছে, তা এলে আগামী রমজান মাস পর্যন্ত চলে যাবে।

কাজু ও কাঠবাদামের দামও বাড়তি

বর্তমানে খুচরা পর্যায়ে মানভেদে প্রতি কেজি কাজুবাদাম বিক্রি হচ্ছে ১ হাজার ৪৫০ টাকা থেকে ১ হাজার ৭৫০ টাকায়, যা এক মাস আগে কেনা যেত ১০০০ থেকে ১১৫০ টাকায়। কেজিতে সর্বোচ্চ ১০০ টাকা বেড়ে কাঠবাদাম ১১৮০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে অন্যান্য মসলা পণ্যের দাম স্থিতিশীল। ধনিয়ার কেজি ২২০ থেকে ২৫০ টাকা, তেজপাতার কেজি ১৮০ থেকে ২০০ টাকা, শুকনা মরিচ ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। 

সবা:স:জু- ৪৩৯/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইউনিক হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে মারধর ও হয়রানির শিকার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক: দেশ যখন এগিয়ে যাচ্ছে উন্নয়নের ছোয়ায়, অন্য দিকে পিছিয়ে পড়ছে স্বাস্থ্যখাতের সেবার মান। দেশে নামে বেনামে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে ক্লিনিক ডায়াগষ্টিক সেন্টার। সরকার যেখানে স্বাস্থ্য সেবা এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন,যেখানে স্পর্ট নিদর্শনা দিয়েছেন নিবন্ধন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য। তারই ধারাবাহিকতায় সংবাদ সম্পাদনার জন্য সাভার উপজেলার নিবন্ধন বিহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার গুলো চিহ্নিত করতে মাঠ পযার্য়ে কাজ শুরু করে দৈনিক সবুজ বাংলাদেশ পএিকার নিজস্ব প্রতিবেদক আলী রেজা রাজু ও দৈনিক দেশ প্রতিদিনের রুমন জোয়ার্দার জনি ঢাকার সাভারের হেমায়েতপুর সিঙ্গাইর সড়কে অবস্থিত ইউনিক হাসপাতালে (১০ ফেব্রুয়ারী) ইং তারিখে দুপুর অনুমানিক ১:২০ সময় প্রবেশ করে উক্ত হাসপাতালের অভ্যর্থনা বিভাগে মালিক পক্ষের সাথে কথার বলার জন্য জানায়। অনুমতি পেয়ে

আরও পড়ুন
language Change