স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।
রাজধানীর উত্তরার ‘লাভলীন রেস্টুরেন্টে’ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের ওই রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘ওই রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
সবা:স:জু- ৪৪৩/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত