তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

৬০ হাজার রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে’ সীমান্তে দুর্নীতি, স্বীকার করলেন উপদেষ্টা

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্ক: 

তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের নীতিগতগভাবে অবস্থান ছিল আমরা কোনও রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনও কখনও এমন দাঁড়ায় যে আমাদের আর কিছু করার থাকে না।

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এসবের মধ্য়েই রবিবার বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর জানিয়েছেন, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। এই দুর্নীতির কারণে স্থল, জলসীমাসহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে। জানিয়েছেন বাংলাদেশের বিদেশ দফতরের উপদেষ্টা।

সাংবাদিকরা বাংলাদেশের বিদেশ উপদেষ্টার কাছে গত দুই মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তা নিয়ে জানতে চাওয়া হলে তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের নীতিগতগভাবে অবস্থান ছিল আমরা কোনও রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনও কখনও এমন দাঁড়ায় যে আমাদের আর কিছু করার থাকে না। সেই রকম পরিস্থিতিতে আমরা ৬০ হাজার রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে তাঁদের ঢুকতে দিয়েছি তাও নয়। তারা বিভিন্ন পথে ঢুকেছেন।’

সেই সঙ্গেই সীমান্তের দুর্নীতির প্রসঙ্গও তোলেন তিনি। তিনি বলেন, ‘আর একটি কথা আমাদের মনে রাখতে হবে প্রচুর দুর্নীতি আছে সীমান্তে। এটা সত্যি। এটা অস্বীকার করার কোনও অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে ( রোহিঙ্গারা) প্রচুর ঢুকে যাচ্ছে।  নৌকা নিয়ে ঢুকছে।  একটা সীমান্ত দিয়ে ঢুকছে বিষয়টা এমন নয়। বিভিন্ন সীমান্ত দিয়ে যে ঢুকছে এটা আটকানো খুব কঠিন হয়ে যাচ্ছে। তাও আমি মনে করি না যে আবার একটা ঢল আসবে। যদিও অনেকে আশঙ্কা করছেন। এই আশঙ্কা আমাদেরও আছে। তবে সেই ঢলকে আটকানোর ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়েই। জানিয়েছেন বিদেশ উপদেষ্টা বাংলাদেশের।’

তিনি বলেন, ‘এখন বয়স্ক রোহিঙ্গা যারা আছেন তারা হয়তো পরিস্থিতি মেনে নেবেন। তবে আগামী ৫ বছর পরে যেসব তরুণ রোহিঙ্গার বয়স ২০ বছর হবে তাঁরা বেপরোয়া হয়ে উঠবেন। তখন আমাদের সমস্যা বেশি হবে ঠিকই তবে সেই সমস্যা প্রত্যেকেরই হবে। এর মধ্য়েই নৌকায় রোহিঙ্গারা অস্ট্রেলিয়া পর্যন্ত চলে গিয়েছেন।’

এদিকে থাইল্যান্ডের বিদেশমন্ত্রীর সভাপতিত্বে গত বৃহস্পতিবার ব্যাংককে ৬ দেশের মধ্য়ে আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মায়ানমারের বিদেশমন্ত্রী থান সোয়ে ছিলেন। সেই বৈঠক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘তাঁকে( সান থোয়ে) বলেছি মায়ানমার সীমান্তে তো তোমাদের নিয়ন্ত্রণ নেই। সীমান্ত তো রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছে। রাষ্ট্র হিসাবে তো আমরা নন স্টেট অ্যাক্টরের সঙ্গে যুক্ত হতে পারি না। তাদের দেখতে হবে কোন পদ্ধতিতে সীমান্ত ও রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে।’

 

সবা:স:জু- ৪৮৫/২৪

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কক্সবাজার এক্সপ্রেসের প্রথম যাত্রায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু 

চট্টগ্রাম ব্যুরো: পহেলা ডিসেম্বর পর্যটন নগরী কক্সবাজারের আইকনিক স্টেশন থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনটি অতিক্রম করার সময় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে রাব্বি সুজন(২২) নামক এক যুবক ট্রেনটিতে কাটা পড়ে। ঘটনার সত্যতা যাচাই করার জন্য, লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসটি কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রাব্বি সুজন(২২) নামক এক যুবক এই ট্রেনটিতে কাটা পড়ে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
language Change