তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

কয়েদি পোশাকে সাবরিনা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত জেকেজি হেলথ কেয়ারের শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা চৌধুরীকে কারাগারে কয়েদির পোশাক পরানো হয়েছে। একই মামলায় সাজাপ্রাপ্ত তার স্বামী আরিফুল হক চৌধুরীকে কারাগারে রান্নার কাজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে।

ওই প্রতারণার মামলায় মঙ্গলবার ডা. সাবরিনাসহ আট আসামিকে ১১ বছরের কারাদণ্ডের রায় দেন ঢাকার অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম মো. তোফাজ্জল হোসেন।

ডা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ও জেকেজির চেয়ারম্যান সাবরিনা কাশিমপুরের মহিলা কারাগারে আছেন। আর জেকেজির সিইও আরিফ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

কারাসূত্র জানায় জানায়, রায় ঘোষণার আগে কারাগারে ডিভিশন পেয়েছিলেন ডা. সাবরিনা। রায় ঘোষণার পর তার ডিভিশন বাতিল করা হয়েছে। ফলে তাদের এখন থেকে সাধারণ কয়েদির মতো দিন কাটাতে হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, রায় ঘোষণার পর মঙ্গলবার বিকালে আরিফুল হক চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। আজ বুধবার সকালে তাকে কয়েদির পোশাক পরানো হয়।

সশ্রম কারাদণ্ডের রায় বলে তাকে আজ কাজ দেওয়া হয়েছে। কারাসূত্র জানায়, আরিফকে কাজ করতে হবে রান্না ঘরে। কয়েদিদের রান্নার তদারক করবেন তিনি। আরিফ আজ সারাদিন খুব বিষণ্ণ ছিলেন বলে জানান কারাসূত্র।

এদিকে সাবরিনাকে মঙ্গলবার সন্ধ্যায় কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হয়। তাকেও আজ সকালে কয়েদির পোশাক পরানো হয়। তবে আজই তাকে কোনো কাজ দেওয়া হয়নি বলে জানায় কারাসূত্র।

কাশিমপুর মহিলা কারাগারের একটি সূত্র জানায়, ওখানে প্রত্যেক কয়েদির জন্য নির্ধারিত শাড়ি-ব্লাউজ তৈরি করা থাকে। বুধবার সকালে সাবরিনাকে কয়েদির পোশাক দেওয়া হয়। সকাল থেকে কারাগারে চুপচাপ ছিলেন সাবরিনা। কারো সঙ্গে কোনো কথা বলেননি।

সূত্র আরও জানায়, রায় ঘোষণার আগে ডিভিশন পেলেও এখন সাবরিনাকে সাধারণ বন্দিদের মতো থাকতে হচ্ছে। বাড়তি কোনো সুযোগ-সুবিধা পাবেন না। এ ছাড়া সশ্রম কারাদণ্ড দেওয়ায় কারাগারে তাকে কাজ করেই খেতে হবে। আজকালের মধ্যে তাকে কাজ দেওয়া হবে।

এই মামলার অন্য আসামিরা হলেন সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা ও বিপ্লব দাস। আসামিরা সবাই কারাগারে রয়েছেন।

রায়ে আসামিদের প্রত্যেককে দণ্ডবিধির তিনটি ধারায় ১১ বছরের সাজা দিয়েছে আদালত। এর মধ্যে দণ্ডবিধির ৪২০ ধারায় ৩ বছর, ৪৬৬ ধারায় ৪ বছর আর ৪৭১ ধারায় ৪ বছর মোট ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

করোনাভাইরাসের পরীক্ষার নামে প্রতারণার অভিযোগে গত বছর ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ পাঁচজনকে আটক করে তেজগাঁও থানার পুলিশ। ওই ঘটনায় তেজগাঁও থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২২ জুন জেকেজির সাবেক গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবীর হিরু ও তার স্ত্রী তানজীন পাটোয়ারীকে আটক করে পুলিশ। হিরু স্বীকারোক্তি দিয়ে জানান, তিনি ভুয়া করোনা সার্টিফিকেটের ডিজাইন তৈরি করতেন, যার সঙ্গে জেকেজি গ্রুপের লোকজন জড়িত।

ওই তথ্যের ভিত্তিতে পুলিশ ২৩ জুন জেকেজির সিইও আরিফুলসহ চারজনকে আটক করে। আরিফ চৌধুরীকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ। ১৫ জুলাই তাকে ফের ৪ দিনের রিমান্ডে নেয়া হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর জ্ঞাতসারেই সবকিছু হয়েছে বলে পুলিশকে জানান আটক ব্যক্তিরা।

এরপর ওই বছর ১২ জুলাই ডা. সাবরিনা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ১৩ জুলাই তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। ওই রিমান্ডের পর ১৭ জুলাই তার ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২০২০ সালের ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। চার্জশিটে জেকেজি হেলথ কেয়ারের কম্পিউটারে এক হাজার ৯৮৫টি ভুয়া রিপোর্ট ও ৩৪টি ভুয়া সার্টিফিকেট জব্দের কথা বলা হয়।

একই বছরের ২০ আগস্ট সাবরিনাসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত।

চলতি বছরের ২৯ জুন এ মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে ১৯ জুলাই রায়ের জন্য দিন ঠিক করে রাখে আদালত। এর আগে মামলাটিতে গত ১১ মে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। গত ২০ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ৪০ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।

তদন্তে জানা যায়, আরিফের চতুর্থ স্ত্রী ডা. সাবরিনার কল্যাণেই করোনার নমুনা সংগ্রহের কাজ পায় জেকেজি হেলথকেয়ার।

প্রথমে তিতুমীর কলেজ মাঠে স্যাম্পল কালেকশন বুথ স্থাপনের অনুমতি মিললেও প্রভাব খাটিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে ৪৪টি বুথ স্থাপন করেছিল প্রতিষ্ঠানটি। নমুনা সংগ্রহের জন্য মাঠকর্মী নিয়োগ দেন তারা।

তাদের হটলাইন নম্বরে রোগীরা ফোন দিলে মাঠকর্মীরা বাড়ি গিয়ে এবং বুথ থেকেও নমুনা সংগ্রহ করতেন। এভাবে নমুনা সংগ্রহ করে তারা ২৭ হাজার রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেন, যার মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনা আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ জনের রিপোর্ট প্রতিষ্ঠানটি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করে। প্রতিটি সার্টিফিকেটের বিনিময়ে তারা নেয় পাঁচ হাজার টাকা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তৃণমূল থেকে নগর নেতৃত্বে: স ম জাহাঙ্গীর কবিরের

তৃণমূল থেকে নগর ভবনের নেতৃত্বে: স ম জাহাঙ্গীর কবির

স্টাফ রিপোর্টার॥ ঢাকার রূপনগর রাজনীতির অভ্যন্তরীণ বলয়ে দীর্ঘদিন ধরে যে নামটি সংগঠন, সংগ্রাম ও সাংগঠনিক শৃঙ্খলার সমার্থক হয়ে উচ্চারিত হচ্ছে, তিনি স ম জাহাঙ্গীর কবির (জন)। নব্বইয়ের দশকের উত্তাল ছাত্ররাজনীতির সময় থেকে আদর্শিক অবস্থান সুস্পষ্ট রেখে যিনি রাজপথে সক্রিয়, সাংগঠনিক পরীক্ষায় উত্তীর্ণ এবং নেতৃত্বের ধারাবাহিকতায় নিজেকে প্রমাণ করেছেন, তার রাজনৈতিক যাত্রাপথ এক অর্থে নগর রাজনীতির বিবর্তনের দলিল। ১৯৯০ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হয়ে তিনি যে পথচলা শুরু করেন, তা কেবল পদ-পদবীর সীমারেখায় আবদ্ধ ছিল না; বরং সাংগঠনিক ভিত্তি মজবুত করার এক অব্যাহত প্রয়াস। সাবেক রূপনগর ইউনিট ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি তৃণমূলকে সুসংগঠিত করেছেন; বৃহত্তর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে মাঠপর্যায়ে কর্মীবান্ধব কাঠামো দাঁড় করিয়েছেন। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংসদ নির্বাচনে নির্বাচিত ধর্ম ও

আরও পড়ুন
language Change