তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচন নিয়ে ছলচাতুরি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

দেশের বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের নিয়ে ২০১০ সালে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) গঠিত হয়। ১৯৯৪ সালের কোম্পানী আইনের ২৮ ধারার অধীনে পরিচালিত হচ্চে প্রতিষ্ঠানটি। বর্তমানে এর কার্যনির্বহী কমিটির সভাপতি হিসেবে এম এ মুবিন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন দায়িত্ব পালন করছেন।

সংঘ স্মারক ও সংঘ বিধি অনুযায়ী, প্রত্যেক প্রাইভেট মেডিকেল কলেজের পক্ষে ২ জন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সদস্য হিসেবে গণ্য হবেন। এসোসিয়েশনের মেমোরেন্ডাম এবং আর্টিকেলস্ অব এসোসিয়েশনের রক্ষণাবেক্ষণ এবং এর সুষ্ঠ বাস্তবায়নের দায়িত্ব কার্যনির্বাহী কমিটির উপর ন্যস্ত থাকবে। ১৯৬১ সনের বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ও ১৯৯৪ সনের বানিজ্যিক সংগঠন বিধিমালা অনুসারে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে। কার্যনির্বাহী কমিটির মেয়াদ হবে দুই বছর। কিন্তু বর্তমান কার্যনির্বাহী কমিটি গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখায় কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৪ ধারা অনুযায়ি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শর্তসাপেক্ষ ২ নভেম্বর ২০২৪ থেকে ১ ফেব্রয়ারি ২০২৫ পর্যন্ত তিন মাস বৃদ্ধি করেন। উক্ত শর্তসমূহের মাঝে নির্বাচন বোর্ড গঠন এবং নির্বাচনের তফসিল ঘোষনা উল্লেখযোগ্য।

অনুসন্ধানে দেখা গেছে, ২৫ অক্টোবর ২০২৪ তারিখে বিপিএমসিএ এর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। তবে এই নির্বাচনী তফসিলে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। এর মধ্যে মনোনয়নপত্র বিক্রি শুরু ১৫ ডিসেম্বর ২০২৪ বলে নির্বাচনী তফসিলে উল্লেখ রয়েছে। কিন্তু ৮ ডিসেম্বর ২০২৪ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ উল্লেখ করা হয়েছে। নমিনেশন পেপার বিতরণ শুরুর আগে জমা দেবার শেষ তারিখ হতে পারে না। এছাড়া নির্বাচন তফসিলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ২৮ নভেম্বর ২০২৪ উল্লেখ থাকলেও বারবার যোগাযোগ করার পর এখনো পর্যন্ত নির্বাচনী বোর্ড চ‚ড়ান্ত ভোটার তালিকা সরবরাহ করতে পারেনি। উপরোক্ত গত ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে চ‚ড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও আজও প্রকাশ করা হয়নি। আগামী ১৫ জানুয়ারি ভোট গ্রহন করা হবে বলে উল্লেখ করা হয়েছে। ফলে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর সদস্যদের মধ্যে। একইসাথে শেষপর্যন্ত সুস্থ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হবে কিনা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট মহলে।

এদিকে বিপিএমসিএ’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন আগামী ১০ জানুয়ারি ২০২৫ বার্ষিক সাধারণ সভা আহবান করেছেন, যার ৩ নং আলোচ্যসূচী ২০২৪-২০২৬ মেয়াদে ২ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন। নির্বাচন তফসিলে ঘোষণা অনুযায়ি নির্বাচনের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫। কিন্তু ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের আগেই ১০ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটি গঠন কিভাবে সম্ভব? এটা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্নের উদ্রেগসৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিপিএমসিএ এর সংঘ স্মারক ও সংঘ বিধি এর ধারা ২৬ অনুযায়ি নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন হবে। কিন্তু অনুসন্ধানে জানা গেছে, বিগত তিন টার্ম নির্বাচন না করে সিলেকশনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২১ সালের ৯ জানুয়ারি রাজধানীর দ্যা ওয়েস্টিন হোটেলে সংগঠনের ১২তম সাধারণ সভার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান সভাপতি এবং ফ্যাসিস্ট সরকারের এমপি আনোয়ার হোসেন খান সাধারণ সম্পাদক মনোনিত হয়। এর আগেও ১০ তম সাধারণ সভার মাধ্যমে এম এ মুবিন খান সভাপতি ও ফ্যাসিস্ট সরকারের এমপি আনোয়ার হোসেন খান সাধারণ সম্পাদক মনোনিত হন। এছাড়া ২০২২ সালের ২৬ নভেম্বর ১৪তম সাধারণ সভার মাধ্যমে তারা টানা তিনবারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনিত হন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের মতো এবারও নির্বাচন নিয়ে ছলচতুরি শুরু করেছে ফ্যাসিস্ট সরকারের দোসর বর্তমান কার্যনির্বহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

নাম প্রকাশে অনিচ্ছুক বিপিএমসিএ’র এক সদস্য জানান, নির্বাচন প্রক্রিয়া নিয়ে ছলচতুরি শুরু করেছে বর্তমান কার্যনির্বাহী কমিটি। এজন্যই নির্বাচনী তফসিলে ইচ্ছাকৃত ভাবেই অসংগতি সৃষ্টি করছে। নির্বাচন বাতিল করে সিলেকশনের মাধ্যমে বর্তমান সভাপতির পছন্দের কাউকে শীর্ষপদে বসাতে বিভিন্ন মহলে জোর তদবির চালাচ্ছেন। এজন্যই মূলত সাধারণ সভার মাধ্যমে কমিটি গঠনের চেষ্টা করছেন তারা।

বিপিএমসিএ’র নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোকাররম আলী সাথে নির্বাচন তফসিলের অসংগতির বিষয়ে জানতে চাইলে তিনি নিজেকে অসুস্থ দাবি করে কথা বলতে অক্ষমতা প্রকাশ করেন। এবিষয়ে বিপিএমসিএ’র অফিসে যোগাযোগ করতে বলে নিজের দায়ভার এড়িয়ে যান।

বিপিএমসিএ’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

সবা:স:জু- ৫০৯/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মিয়ানমারের গুলির শব্দে কাঁপছে টেকনাফ

মিয়ানমারের গুলির শব্দে কাঁপছে টেকনাফ

ডেস্ক রিপোর্টঃ মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকার বাড়িঘর। মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে টিনের চালা ভেদ করে পড়ছে ঘরে। নাফ নদীতে মর্টারশেল পড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এতে সীমান্তজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে থেমে থেমে একটানা ৪ ঘণ্টা টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এ ঘটনা ঘটে। হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন,শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত টানা চার ঘণ্টা হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে। এ ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন,হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে এসব মর্টারশেল নিক্ষেপ ও গুলি চালানো হচ্ছে। এ সময় হোয়াইক্যং বাজারসংলগ্ন মোহাম্মদ হোসেন,আব্দুল কুদ্দুস ও

আরও পড়ুন
language Change