তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ

সারা দেশে চলছে পণ্যবাহী নৌযানের শ্রমিকদের কর্মবিরতি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: 

চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে সাতজন খুনের ঘটনায় প্রকৃত কারণ উদ্‌ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন নৌযানশ্রমিকেরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

এ বিষয়ে বাংলাদেশ লঞ্চ শ্রমিক অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি আবুল হাসেম মাস্টার প্রথম আলোকে বলেন, ‘আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত রাখব। দাবি আদায় না হলে যাত্রীবাহী নৌযানও এই ধর্মঘটে একাত্ম হতে পারে।’

বরিশাল

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরে গিয়ে দেখা যায়, বিভিন্ন ঘাটে পণ্যবাহী অসংখ্য নৌযান নোঙর করা। বরিশাল নগরের চাঁদমারি ঘাট থেকে বালু, গ্যাস, ডিজেল, সিমেন্ট, সার, ইটবোঝাই কার্গো, কোস্টার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ। একই সঙ্গে কীর্তনখোলা নদীতে কোনো প্রকার জাহাজ চলাচল করতে দেখা যায়নি।

নৌযানশ্রমিকেরা জানান, এমভি আল-বাখেরা জাহাজে মাস্টারসহ সাত শ্রমিক হত্যার ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং সব নৌপথে সন্ত্রাস–চাঁদাবাজি–ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব দাবিতে গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে পণ্যবাহী, জ্বালানি তেল-গ্যাসবাহী, বালুসহ অন্যান্য পণ্যবাহী সব প্রকার নৌযানের শ্রমিকেরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন।

গত সোমবার মেঘনা নদীতে নোঙর করা সারবাহী এমভি আল-বাখেরা জাহাজ থেকে পাঁচজনের রক্তাক্ত লাশ উদ্ধার করে নৌ পুলিশ। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ওই দুজনকে মৃত ঘোষণা করেন। এর বাইরে গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় করা মামলায় জাহাজটির শ্রমিক আকাশ মণ্ডল ওরফে ইরফানকে (২৬) হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুর

আজ সকালে চাঁদপুরের মেঘনা নদীর কোড়ারিয়ার চর, পুরানবাজার জাফরাবাদ, দোকানঘর এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ পণ্যবাহী ছোট-বড় জাহার নদীর মাঝখানে নোঙর করে রাখা।

আলাপকালে পণ্যবাহী জাহাজ সিটি-৬৩–এর মাস্টার আলমগীর মিজি বলেন, ‘আমাদের দাবিদাওয়া পূরণ না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে। কারণ, সরকারের কাছে আগেও আমরা অনেক দাবি করে আসছি, সেগুলো পূরণ করা হয়নি।’
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম বলেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত ব্যক্তিদের পরিবারকে অর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করতে হবে।

নারায়ণগঞ্জ


কর্মবিরতির কারণে আজ সকাল থেকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও মেঘনা নদীতে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ আছে। সকালে এ ক্যাটাগরির ব্যস্ততম শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীতে নৌযান চলাচল করতে দেখা যায়নি। তবে দুই-একটি বালুবাহী বাল্কহেড চলাচল করতে দেখা গেছে।

বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার প্রথম আলোকে বলেন, তাঁদের দাবি না মানা না পর্যন্ত কর্মবিরতি চলবে। সেই সঙ্গে নৌপথের শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত, শ্রমিকদের গেজেট অনুযায়ী বকেয়া বেতন ও পাওনা পরিশোধ করতে হবে।

নারায়ণগঞ্জ সদর থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক প্রথম আলোকে বলেন, লাইটার জাহাজের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এ কারণে নদীতে লাইটার জাহাজ চলাচল বন্ধ আছে। তবে অল্প কিছু বালুবাহী বাল্কহেড চলাচল করছে।

 

সবা:স:জু- ৫৩৪/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাসপাতালে মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ইফতারি পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীররাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর (মির্জা আব্বাস) সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন
language Change