তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

অনলাইন জুয়া কোটি কোটি টাকা হাতিয়েছে দেশীয় ‘গুরু’ সবুজচক্র

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

রাজধানী সহ সারাদেশে অনলাইনে লুডু বা হেড-টেল খেলার মাধ্যমে বাজি ধরা যায়। প্রতিবার মাত্র ২০ টাকা। জিতলে জুয়াড়ি পাবেন ৩৮ টাকা, আর হারলে অ্যাকাউন্ট থেকে ২০ টাকা গায়েব। শুরুতে বেশ মজার মনে হলেও আসলে এটি ভয়ংকর এক ফাঁদ। কারণ, পুরো ‘গেম-প্ল্যান’ এমনভাবে তৈরি যে, জুয়াড়ি দু-একবার জিতবেন, কিন্তু এতে আসক্ত হয়ে খেলা চালিয়ে যাওয়া মানে সর্বস্ব খোয়ানো। এভাবে বহু মানুষ নিঃস্ব হয়েছেন, জুয়ার টাকা জোগাতে খুনোখুনির ঘটনাও ঘটেছে। বিপরীতে জুয়ার সাইট পরিচালনাকারীরা হাতিয়েছে কোটি কোটি টাকা। অনলাইন জুয়ার জগতের তেমনই এক ‘গুরু’ সবুজ সরকার। এসএসসি পাসের বিদ্যা নিয়ে এই যুবক গত পাঁচ বছরে ৫ কোটি টাকা হাতিয়েছে। সম্প্রতি এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

ডিবি কর্মকর্তারা বলছেন, এতদিন বিদেশ থেকে অনলাইন জুয়ার সাইট পরিচালনার তথ্য পাওয়া গেছে। সেসব সাইটের বাংলাদেশি এজেন্টদের আনা হয়েছে আইনের আওতায়। তবে এবারের ঘটনা ভিন্ন। গ্রেপ্তার সবুজ দেশে বসেই বিপুলসংখ্যক জুয়ার সাইট চালিয়ে আসছিল। জামালপুরের সরিষাবাড়ী থানার পশ্চিমপাড়া গ্রামের তরুণদের বড় অংশই এখন জুয়ার সাইট পরিচালনায় যুক্ত। এর আগে ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালীতে যেভাবে অনলাইন ব্যাংক গ্রাহকদের সঙ্গে প্রতারণার ঘাঁটি গড়ে উঠেছিল, তেমনি পশ্চিমপাড়ায় বিস্তার লাভ করেছে অনলাইন জুয়া।

তদন্ত-সংশ্লিষ্টরা জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রচুর মানুষ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছেন। কৌতূহল থেকে এতে যুক্ত হলেও পরে তা নেশায় পরিণত হচ্ছে। আর আসক্তির সুযোগ নিয়ে তাদের সর্বস্বান্ত করে ছাড়ছে জুয়ার সাইট পরিচালনাকারীরা। এর প্রভাবে নানারকম অপরাধও সংঘটিত হচ্ছে। গত ১৩ মার্চ রাজধানীর মধ্য বাড্ডায় ব্যক্তিগত গাড়িচালকের হাতে খুন হন সেভেন রিংস সিমেন্ট কোম্পানির একজন ব্যবস্থাপক। অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে টাকা পাওয়ার উদ্দেশ্যে তাঁকে খুন করে গাড়িচালক। আবার অনলাইন জুয়ায় বাধা দেওয়ায় গত বছরের ২২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাতিয়া পূর্বপাড়া গ্রামে স্ত্রীকে হত্যা করে স্বামী। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে অনলাইন জুয়া নিয়ে প্রায়ই মারামারির ঘটনা ঘটছে। এসব চক্রের সদস্যরা অনলাইন জুয়ার মাধ্যমে হাতিয়ে নেওয়া কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপকমিশনার মো. আশরাফউল্লাহ জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় করা একটি মামলা তদন্তের একপর্যায়ে এই চক্রের সদস্যদের অবস্থান সম্পর্কে জানা যায়। এরপর গত ৫ জুলাই জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ১৮০টি জুয়ার সাইটের মালিক সবুজ সরকার ও তার এজেন্ট মেহেদী হাসান ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে গুরুত্বপূর্ণ নানা তথ্য।

ডিবির এই কর্মকর্তা জানান, সাইবার নজরদারির একপর্যায়ে অনলাইন জুয়ার লোভনীয় বিজ্ঞাপন দেখে সে ব্যাপারে খোঁজ নেওয়া হয়। ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন ধরনের জুয়া খেলার আয়োজন দেখা যায়। খেলার জন্য একজন ব্যবহারকারীকে ওই সাইটে ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। সেইসঙ্গে সাইটে দেওয়া অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়ে অ্যাকাউন্টে টাকা জমা করতে হয়। কমপক্ষে ৩০০ টাকা জমা করতে হয় এবং সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জমা করা যায়। প্রতিবার স্ট্রাইকে বা বাজি ধরতে ২০ টাকা লাগে।

ডিবি সূত্র জানায়, জুয়ার সাইট পরিচালনার জন্য সবুজ ১ হাজার টাকায় একটি ডোমেইন কিনে ১৫ হাজার টাকা দিয়ে সাইটটি ডেভেলপ করে নিত। এরপর সাইটটি এলাকার লোকজনের কাছে ২০-২৫ হাজার টাকায় বিক্রি করত। তবে শর্ত অনুযায়ী জুয়ার সাইট পরিচালনাকারীরা তাদের লাভের ৫০ শতাংশ অর্থ তার হাতে তুলে দিত। বিনিময়ে সব সাইটের অ্যাডমিন প্যানেল রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তার। গত পাঁচ বছরে এই চক্রের ৫ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালেদা জিয়ার স্মরণে রামগড়ে জিয়া পরিষদের দোয়া

খালেদা জিয়ার স্মরণে রামগড়ে জিয়া পরিষদের দোয়া

মো: মাসুদ রানাঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে খাগড়াছড়ির রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১০ই জানুয়ারি ) বিকেলে রামগড় উপজেলা ও পৌর জিয়া পরিষদের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া । এতে অতিথী হিসেবে রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও

আরও পড়ুন
language Change