তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বনবিভাগ বাড়ি ভাঙতে এলে ভুক্তভোগীদের ফোন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বন বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সখীপুরের একটি বাড়িঘরও উচ্ছেদ করতে দেওয়া হবে না। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আটিয়া বন (সংরক্ষণ) অধ্যাদেশ-৮২ নামক কালো আইনটি বাতিল করব।’

টাঙ্গাইলের সখীপুরের ডাকবাংলো চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান এসব কথা বলেন। বনের জমিতে গড়ে ওঠা বাড়িঘর উচ্ছেদের প্রতিবাদে বন বিভাগের বিরুদ্ধে উপজেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে আযম খান বলেন, ‘বন বিভাগের লোকেরা যদি বাড়ি ভাঙতে আপনার বাড়িতে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবেন।’ এ সময় তিনি মাইকে তাঁর মুঠোফোন নম্বরটি জানান; আর সমাবেশে আসা লোকজন সেই নম্বর মুঠোফোনে যুক্ত (সেভ) করে নেন।

আযম খান বলেন, ১৯৮২ সালে আটিয়া বন অধ্যাদেশ আইনটি করেছিলেন স্বৈরাচার এরশাদ। ১৯৮৭ সালে আওয়ামী লীগ সংসদে গিয়ে এরশাদের সঙ্গে হাত মিলিয়ে তা আইনে পরিণত করিয়েছিল। এর পর থেকে এ অঞ্চলের মানুষ ওই আইনের জাঁতাকলে নিষ্পেষিত, বন কর্মকর্তাদের দ্বারা নির্যাতিত।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন সখীপুর পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা যুবদলের সভাপতি ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একাব্বর হোসেন প্রমুখ।

সম্প্রতি বন বিভাগের নেতৃত্বে যৌথবাহিনী টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় বনের জমিতে গড়ে ওঠা বাড়িঘর ও অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালায়। সখীপুরেও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে বন বিভাগ গত বৃহস্পতিবার দিনব্যাপী মাইকিং করে। পরে উপজেলা বিএনপি বন বিভাগের বিরুদ্ধে উচ্ছেদের ঘোষণায় পাল্টা মাইকিং করে। দলটি বন বিভাগের উচ্ছেদের প্রতিবাদে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে উপজেলার ১০টি ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও সন্ধ্যায় সখীপুরে মশাল মিছিল বের করে দলটি।

এ প্রসঙ্গে টাঙ্গাইল বন বিভাগের বহেরাতৈল রেঞ্জ কর্মকর্তা আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলার সীমানার মধ্যে ১১টি বিটে প্রায় ৪০ হাজার বনভূমির মধ্যে প্রায় ১২ হাজার ভূমি বেদখলে। অর্থাৎ সখীপুরে মোট বনভূমির ৩ ভাগের ১ ভাগই বন বিভাগের দখলে নেই। এ কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে দখলকৃত বনভূমি উদ্ধার করে বনায়ন করার। তবে বনের জমিতে থাকা পুরোনো বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির উচ্ছেদ করা হবে না।

বিএনপি প্রতিবাদ কর্মসূচির কারণে উচ্ছেদ অভিযান বন্ধ হবে কিনা জানতে চাইলে আমিনুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

সবা:স:জু- ৫৫৫/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামায়াতের সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠক

জামায়াতের সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠক

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রোববার (১১জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি গম্বিসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে আরও ছিলেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোর্স এইচ ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মাহর সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যবসায়ী নেতা ফয়সাল আলম। জামায়াত আমিরের সঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
language Change