তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা

শত কোটি টাকার কাজ নিয়ে পালিয়েছেন এন. এস গ্যালারি ঠিকাদার সাইফুল

পাঠক সংখ্যা
638

* ৫ আগস্টের পর পলাতক সাইফুল, স্থবির কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ  * দুর্নীতি করে শত কোটি টাকার মালিক, কাজ না করেই নিয়েছে বিল
* ৫ থেকে ২০ পার্সেন্টে বেঁচে দিয়েছে ৫০ কোটি টাকার কাজ * ব্যবস্থা নিতে দুদকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক॥
আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনো প্রকার সম্পর্ক না থাকার পরও এন এস গ্যালারীর স্বত্ত্বাধীকারি সাইফুল ইসলাম ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল ঠিকাদারি কাজের প্রধান নিয়ন্ত্রক। সাইফুলকে কুমিল্লা সিটি কর্পোরেশনের হাজার কোটি টাকার কাজের নিয়ন্ত্রকের দায়িত্ব দিয়েছিলে কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। সাইফুলের কুমিল্লা সিটি কর্পোরেশনের ঠিকাদারি নিয়ন্ত্রণের কাজ শুরু হয় আরফানুল হক রিফাত মেয়র থাকা অবস্থাতেই। কুমিল্লা সিটির টেন্ডার হওয়া কাজের প্রায় ৪০ থেকে ৬০ ভাগ দেয়া হতো সাইফুলের লাইসেন্স এন এস গ্যালারীর নামে। বিগত তিনটি টেন্ডারে সাইফুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান এন এস গ্যালারীর নামে টেন্ডার লয়েস্ট হয়েছে ১ শত ৭২ কোটি টাকার কাজ। তবে সকল কাজই এককভাবে দেখাশোনা করতের সাইফুল। যাদেরকে ভাগ করে কাজ দেওয়া হতো, তাদের কাছ থেকে নিতেন ৫ পার্সেন্ট। এছাড়াও কাজের প্রাক্কলন থেকে শুরু করে ফাইনাল বিল পর্যন্ত নিয়ন্ত্রণ করতেন সাইফুল, সাইফুলের এই দুর্নীত ও কোটি টাকা আত্মসাতের পেছনে জড়িত রয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা। যারা ৫ আগস্টের পর থেকে ভোলপাল্টে এখন অন্তর্র্বতী সরকারের গুণকীর্তন গাইছেন। যার সুবাদে সাইফুল অল্প সময়ে কোটি টাকা আত্মসাৎ করে ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছে। তবে সাইফুলকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার দায়িত্ব দিলেও মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুর পর উপ-নির্বাচনে বাহার কন্যা তাহসীন বাহার সূচী মেয়র নির্বাচিত হওয়ার পর সাইফুল বনে যায় কুমিল্লা সিটির সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। একটি সূত্র জানায়, কুমিল্লা সিটির টেন্ডার সহ সকল কাজের থেকে নগদ অর্থ আসার বিষয়ে অলিখিত উপদেষ্টা ছিলেন সাইফুল, মেয়র সূচীকে এবিষয়ে সব ধারণা দিতেন তিনি। মেয়রের চেয়ারে বসেই কুমিল্লা সিটি কর্পোরেশনের কোটি টাকা ডুকতো সূচীর ভ্যানেটি ব্যাগে, তাই সূচীরও এক নাম্বার লোক হয়ে যান সাইফুল ইসলাম। ৫ আগস্টের পর থেকে ভয়ে ও আতঙ্কে থাকা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অভিযোগ করে বলেন, কোনো দিন আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠনের সাথে জড়িত ছিলেন না সাইফুল ইসলাম। তিনি হয়ে যায় কুমিল্লা সিটি কর্পোরেশনের হর্তাকর্তা। দীর্ঘ দিনের পুরনো কর্মীদের বঞ্চিত করে লুটে নেন কুমিল্লা সিটির কোটি টাকার কাজ। অনেকে বলেন, সাবেক এমপি বাহারের দেওয়া কর্মীর কাজও সাইফুল ছলচাতুরি করে আত্মসাৎ করতেন।

অনেকের অভিযোগ আওয়ামী লীগের পুরনো কর্মীর কাজ ও টাকা আত্মসাৎ করেন নব্য আওয়ামী লীগার সাইফুল। তবে বিশ্বস্ত একটি সূত্র জানায়, সাইফুল ইসলামের এই ক্ষমতার উৎস হচ্ছে টাকা। তিনি বহু আগে থেকেই সাবেক এমপি বাহার পরিবারের সকলকে নিয়মিত টাকা দিতেন। যার সুবাদে সাইফুল হয়ে উঠেন বাহার পরিবারের কাছে বিশ্বস্ত ও ক্ষমতাধর ব্যক্তি। বাহার কন্যা সূচী মেয়র হওয়ার পর পরই তিন থেকে চারটি টেন্ডারে প্রায় সাড়ে ৫শত কোটি টাকার টেন্ডার হয় কুমিল্লা সিটি কর্পোরেশনে। যেখান থেকে প্রায় একশত কোটি টাকার মতো কাজের টেন্ডার হয় সাইফুলের এন এস গ্যালরীর নামে। সেখান থেকে সাইফুল একাই নিতেন ৩০ কোটি টাকার কাজ। সাইফুল পলাতক হওয়ায় মুখথুবরে পরেছে কুমিল্লা সিটির উন্নয়ন প্রকল্প। এদিকে কাজ পাওয়া অনেকে জানিয়েছেন, সাইফুল পলাতক হলেও কাজের পার্সেন্টিজ নিয়মিত নিচ্ছেন তিনি। নিজের নামে নেওয়া কাজ বিক্রি করে দিচ্ছেন ১৫ থেকে ২০ পার্সেন্টে। পলাতক হয়েও কিভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের টাকা আত্মসাৎ করছেন। এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও নির্বাহীর কাছে লিখিত অভিযোগ করেছে একটি গ্রুপ। নামে-বেনামে কুমিল্লা সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা আত্মসাতের বিষয়ে তদন্ত করে সাইফুল ইসলামের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও তার লাইসেন্স বাতিলের দাবি জানান ঠিকাদার ও কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ অনেকে। ভুক্তভোগিরা কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক ও নির্বাহীর কাছে দেওয়া লিখিত অভিযোগে বলেন, সাইফুল ইসলাম, প্রোপ্রাইটর-এন. এস গ্যালারি. পিতা-মোঃ আঃ মালেক (তিশার ড্রাইভার), মাতা-আনোয়ার বেগম, গ্রাম-চম্পকনগর, পোঃ তালপুকুর পশ্চিম পাড়, কুমিল¬া সিটি করপোরেশন, কুমিল¬া। কুমিল¬ার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা-এর যোগসাজশে তাদের ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে ভুয়া কাগজপত্র বানিয়ে, কাজ না করে বিল ভাউচার তৈরি করে, ভুয়া পে-অর্ডার বানিয়ে, ভুয়া ব্যাংক গ্যারান্টার হয়ে, চেক জালিয়াতি করে, ভুঁয়া মানি রিসিট তৈরি করে, আংশিক কাজ সম্পন্ন করে প্রকল্পের পুরো বিল হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, পতিত আওয়ামী লীগ সরকার কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছিলো। নগরবাসীর প্রত্যাশা ছিল নগরীর জীর্ণ শীর্ণ সড়ক ব্রিজ কালভার্ট, ড্রেনসহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধন করবেন। নগরবাসীর চলাচলে নিরাপদ সড়ক তৈরি করবেন। কিন্তু সে আশায় গুড়েবালি। চোর না শোনে ধর্মের কাহিনী। কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নের নামে ঠিকাদার সাইফুল বাহিনী যে লুটপাট করেছে তা নজিরবিহীন। স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, কুমিল¬া সিটি কর্পোরেশনের কোনো উন্নয়ন কাজ করতে হলে আগে সাইফুলের সাথে আগে যোগাযোগ করতে হবে, তারপর অন্যান্য কর্মকর্তা। সাইফুল দাম্বিকতার সাথে বলেন, এখানে যত বাজেট বা কাজের সিডিউল সব আমার হাত থেকে হয়। তাই অন্যত্র যোগাযোগ করে কোনো লাভ নেই। যা আমি পারবো, তা অন্য কেউ পারবে না।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, এক সময় কুমিল্লার এমপি বাহারের একচ্ছত্র আধিপত্য ছিল, যা বর্তমানে দখল করেছে সাইফুল বাহিনী। সাইফুলের পরিবারের একসময় নূন আনতে পানতা ফুরানোর অবস্থা ছিল। তার বাবা কুমিল্লা এলাকার তিশা গাড়ীর ড্রাইভার ছিল। সেই ড্রাইভারের ছেলে আজ কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। স্বৈরশাসক শেখ হাসিনার দোসর কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিনের একান্ত আপনজন হিসেবে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন। শেখ হাসিনার দম ফুরিয়ে গেলেও এই সাইফুলের দম ফুরায়নি। বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে ক্ষমতাসীনদের বিপুল সম্পদ অর্জনের ইতিহাস তো সবারই জানা। এ অর্থ সম্পদের পাহাড় কেবল তৎকালীন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরাই গড়ে তুলেননি, তাদের অনুসারী দোসররাও সৃষ্টি করেছেন নতুন নতুন ইতিহাস, বানিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ গাড়ি-বাড়ি। এমপি বাহার এবং তার কন্যা তাহসিন বাহার সূচনার খুব কাছাকাছি থাকায় ছাইফুল লাগামহীন অর্থের নাগাল পেয়ে সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেননি। তাই রাতারাতি গড়ে তুলেন শক্তিশালী সিন্ডিকেট বাহিনী। আর অল্পদিনে দিনে গড়ে তোলেন বিলাস বহুল গাড়ি বাড়ি। ব্যাপক দুর্নীতি, কাজ না করে বিল উত্তোলন ও ভুয়া বিল ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং ভাগভাটোয়ারা ও কমিশন বাণিজ্যের মূল হোতা সাইফুল ইসলাম রয়েছে ধরা ছোঁয়ার বাইরে, কেউ কেউ বলছেন ৫ আগস্টের পর থেকে সাইফুল দুবাই বা সিঙ্গাপুরে পালিয়ে গিয়েছেন। অনুসন্ধানে জানা যায়, সাইফুল ইসলাম দুর্নীতির মাধ্যমে যে পাহাড়সম সম্পদ গড়েছেন, তা রূপকথার গল্পকেও হার মানায়। সাইফুল ইসলাম সবার সাথে মিলে যে, সিন্ডিকেট বাণিজ্য করেছে তা সবার মুখে মুখে আলোচিত হলেও তার ভয়ে কেউ কখনও কিছু বলার সাহস পায় নাই। এবিষয়ে জানার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে বার বার কল দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টঙ্গীতে ভোর রাতে যৌথবাহিনীর অভিযান,বিপুল মাদকসহ ২২ লক্ষ টাকা উদ্ধার-আটক-৪০

  মোঃ ইব্রাহিম হোসেন: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নং ওয়ার্ডের কেরাণিটেক বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য,নগদ ২২ লাখ টাকা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করেছে যৌথবাহিনী।রোববার (৩ নভেম্বর) রাত তিনটা ৪৫ মিনিটে শুরু হয় অভিযান।কেরাণিটেক বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা,ফেন্সিডিল,ইয়াবা,দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে যৌথবাহিনী সদস্যরা। সেনাবাহিনী জানায়,গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর ছাড়াও র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। এই অভিযান পরিচালনার সময় প্রায় ৫৪০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে এমনটি জানিয়েছেন সেনাবাহিনী। সবা: সমা:১০/২৪

আরও পড়ুন
language Change