তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা

জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

২০২৪ সালের জুলাই আন্দোলনের উত্তাল সময় এবং পরবর্তী অস্থির পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করেছেন বাংলাদেশ পুলিশের অনেক কর্মকর্তা। দায়িত্ব, পেশাদারিত্ব ও সাহসিকতার কারণে তাদের মধ্যে কয়েকজন কর্মকর্তা বিশেষভাবে আলোচনায় এসেছেন। পুলিশ সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় পাবনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিন-রাত কাজ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একইভাবে ৫ আগস্ট ২০২৫-এর পর রাজধানীর রমনা এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম।

সংশ্লিষ্টরা জানান, আন্দোলন-পরবর্তী অস্থির সময়ে রমনা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের নিরাপত্তা রক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি দিন-রাত কাজ করেছেন। তার নেতৃত্বে পুলিশ সদস্যরা টানা দায়িত্ব পালন করে এলাকাকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হন। অন্যদিকে একই সময় সাহসিকতা ও দায়িত্ববোধের কারণে আলোচনায় আসেন শাহবাগ থানায় পুলিশ কর্মকর্তা সিনিয়র এস আই মাইনুল ইসলাম খাঁন পুলক। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াননি; বরং জনগণের পাশে থেকে দায়িত্ব পালনের উদাহরণ স্থাপন করেন।

সূত্র জানায়, আন্দোলনের পরবর্তী সময় বিশেষ করে ৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানার কার্যক্রম অনেক জায়গায় ভেঙে পড়েছিল। প্রশাসনিক অচলাবস্থা তৈরি হওয়ায় অনেক স্থানে থানার কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে শাহবাগ থানায় দায়িত্ব পালনে এগিয়ে আসেন মাইনুল ইসলাম খান পুলক। জানা যায়, ওই সংকটময় সময়ে তিনি আরও দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে থানার কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেন। পরিস্থিতি অনিশ্চিত থাকলেও সাহসিকতার সঙ্গে শাহবাগ থানায় প্রথম সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেন এবং ধীরে ধীরে থানার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা করেন। ব্যক্তিগত জীবনে মাইনুল ইসলাম খান পুলক ছাত্রজীবনে বরিশাল জেলা ছাত্রদলের একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। পরে রাষ্ট্রের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। সহকর্মী ও স্থানীয় সূত্রের মতে, পেশাগত জীবনে নানা প্রতিকূলতা থাকলেও তিনি সততা, মানবিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও তিনি নিয়মিত প্রাপ্য পদোন্নতি পাননি। অনেকের মতে, বিভিন্ন সময় প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতার কারণে তার পদোন্নতির বিষয়টি দীর্ঘদিন আটকে ছিল।

তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তার দায়িত্বশীল ও মানবিক ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। সংশ্লিষ্টদের মতে, ওই সময়ে অনেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও মাইনুল ইসলাম খান পুলকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালনের এমন উদাহরণ পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা বাড়াতে সহায়ক হতে পারে। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশ সদস্যই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করেন এবং দায়িত্বশীল কর্মকর্তাদের এমন ভূমিকা সেই ইতিবাচক দিকটিকেই তুলে ধরে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পূর্ব শত্রুতার জের ধরে  দোকানে চুরি, গ্রেফতা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এক চুরির ঘটনার রহস্য যেন শেষ হচ্ছে না। চুরির মাস্টারমাইন্ড গ্রেফতার হওয়ার পর নিজেকে নির্দোষ দাবি করছে। এদিকে যার দোকানে চুরি হয়েছে তিনি জানাচ্ছেন তাকে প্রভাবশালী একটি মহল দিয়ে হুমকি দিচ্ছে চোরচক্রের লোকজন। শনিবার, ২৯ জুন, ২০২৪, এই বিষয়ে চুরি হওয়া দোকানের মালিক নুরু মিয়া ও এলাকাবাসী জানায় তার দোকানে এ নিয়ে ৪ বার এর মত চুরি হয়েছে এবং এলাকার আরো দোকানেও কিছু দিন পর পর চুরি হচ্ছে । এতদিন চোর ধরা পড়েনি। কিন্তু এবার চুরির মাস্টারমাইন্ডকে চিনিয়ে দিয়েছে চোর চক্র। কিন্তু গ্রেফতার হওয়া মাস্টারমাইন্ড রুবেল এর লোকেরা ভয়ভীতি দেখাচ্ছে, যেন তাকে অভিযুক্ত করা না হয়। এবং অসত্য নিউজ দিয়ে নিজেকে নির্দোষ দাবি করতে চাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রামনগর গ্রামে গত

আরও পড়ুন
language Change