তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ

ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ 

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হওয়ার কথা বৃহস্পতিবার (২ জানুয়ারি)। অথচ, তার আইনজীবী রবীন্দ্র ঘোষ এখনও ভারতে। হৃদজনিত সমস্যা নিয়ে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনে শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হৃদজনিত সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন রবীন্দ্র ঘোষ। এর আগে দেশটির একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ আইনজীবী বলেছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে ২ জানুয়ারির আগেই দেশে ফিরবেন। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ছেলের সঙ্গে থাকছিলেন তিনি। সেখানে চিকিৎসার জন্যই গিয়েছিলেন তিনি। তবে, এতদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির দুইদিন আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। হাসপাতালে থাকায় কবে তিনি দেশে ফিরবেন, তার কোনো নিশ্চয়তা নেই।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে গতকাল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষের সঙ্গে বৈঠক করেন রবীন্দ্র ঘোষ। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রবীন্দ্র ঘোষ জানান, চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়, তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন তিনি। কিন্তু সেই চিঠির উত্তর এখন পর্যন্ত পাননি।

গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। এরপর গত ২৭ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরের দিন চট্টগ্রামের আদালতে তার মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। আগামীকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতেই তার জামিন শুনানি হওয়ার কথা আছে।

 

সবা:স:জু- ৫৭৭/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নাটোরে নদীতে নৌকা ডুবি যুবক নিখোঁজ

নাটোরে নদীতে নৌকা ডুবি যুবক নিখোঁজ

নাটোর সংবাদদাতা: নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীতে নৌকা ডুবে মো. নয়ন হোসেন (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কলম ইউনিয়নের নুরপুর গ্রামে ঘটনাটি ঘটে। রাত ১০টা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল, শনিবার (২৬ জুলাই) সকালে আবারো উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম। নিখোঁজ নয়ন একই গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে। সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে নুরপুর গ্রামের খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট ছিল। ওই টুর্নামেন্ট দেখতে যাচ্ছিলেন নয়নসহ আরো অনেকে। তারা নৌকায় করে আত্রাই নদী পার হচ্ছিলেন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক উঠায় এবং প্রচণ্ড বাতাসের কারণে মাঝ নদীতে নৌকাটি তলিয়ে যায়। সবাই সাঁতরে তীরে আসলেও নিখোঁজ হন নয়ন। স্থানীয়দের

আরও পড়ুন
language Change