তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

ঢাবিতে ‘জুলাই স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কবি জসীম উদদীন হলের শিক্ষার্থীদের উদ্যোগে তিন দিনব্যাপী ‘জুলাই স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’ হলের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাতটি ব্যাচের সাতটি দল এবংঅ্যালামনাই ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দলসহ মোট আটটি দল অংশগ্রহণ করে।

পল্লীকবি জসীম উদদীনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, নাটক এবংআত্মজীবনীমূলক গ্রন্থ ‘আসমানী, বালুচর, রাখালী, বিপ্লবী, মুসাফির,পদ্মাপার, স্মৃতিপট’-এর নামানুসারে দলগুলোর নামকরণ করা হয়, যা টুর্নামেন্টে একটি অনন্য বৈশিষ্ট্য যোগ করে।

এই প্রতিযোগিতায় ২০১৭-১৮ শিক্ষার্থীদের দল ‘আসমানী’চ্যাম্পিয়ন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দল ‘স্মৃতিপট’রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

বছরের শেষ দিন মঙ্গলবার রাত সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

উপাচার্য শিক্ষার্থীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিযোগিতাটির গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে এ ধরণের আয়োজনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী প্রতিনিধি এবং হল প্রশাসনকে আয়োজনে সহযোগিতার জন্য ধন্যবাদও জানান।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্যবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

আয়োজনের শেষ পর্যায়ে উপাচার্য নিয়াজ আহমেদ খান হল প্রশাসনের পক্ষ থেকে নতুন বছরের কেক কেটে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। যা আয়োজনকে আরও প্রাণবন্ত এবং হলের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিযোগিতামূলক মনোভাব এবং সৃজনশীল উদ্যমকে উৎসাহিত করে।

 

সবা:স:জু- ৫৮৪/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যাত্রাবাড়ী এলাকায় ৪৮ নং ওয়ার্ডে বিএনপির অঙ্গসংগঠনের মিছিল

মো: হাসান আলী : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা ৫ আসনের মা মাটি মানুষের নেতা নবী উল্লাহ নবী ভাইয়ের নির্দেশনায়,৪৮ নাম্বার ওয়ার্ডের যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের উদ্যোগে সন্ত্রাস,নৈরাজ্য,এবং দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।উক্ত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, .বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ হাসান আলী, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দ্বীন ইসলাম দিনা, উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী থানা ছাত্রদলের আহবায়ক তুহিন ইসলাম জীবন। আরো উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন জসিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাফায়েত হোসেন রিফাত, ৪৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোখলেছুর

আরও পড়ুন
language Change