তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায়

নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায়
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ঈমানের পরই একজন মুসলিমের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিয়মিত নামাজ আদায় করা। নামাজের মাধ্যমে আল্লাহ তায়ালার সঙ্গে সম্পর্ক গভীর হয়। তবে নিয়মিত নামাজ আদায় অনেকের জন্যই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।

যারা নতুন নামাজ শুরু করেন তাদের অনেকেই ঠিকমতো নামাজের নিয়ম কানুন পারেন না আবার অনেকেই আরবি ভাষা পারেন না, তাদের জন্য নামাজের সুরা, কেরাত সঠিকভাবে উচ্চারণ করা কঠিন হয়ে পড়ে। ফলে নামাজ অনেক সময় শুধু কিছু যান্ত্রিক নড়াচড়া আর মুখস্থ বুলি আউড়ানোর মতো মনে হয়। তবে এই জড়তা কাটিয়ে কীভাবে নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর ও প্রাণবন্ত সম্পর্ক গড়ে তোলা যায়, সে বিষয়ে ৫টি পরামর্শ তুলে ধরা হলো—

১. জামাতে নামাজ পড়ার অভ্যাস
একা নামাজ আদায় করলেও নামাজ হয়ে যায়। তবে ইসলামে জামাতে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে সবসময়। একা নামাজ আদায় করলে আধ্যাত্মিক প্রশান্তি পাওয়া যায় না সহজে। তবে জামাতে নামাজ আদায় করলে এক অদ্ভুত মানসিক শক্তি ও শান্তি পাওয়া যায়। জামাতে নামাজ আদায়ের মাধ্যমে উম্মাহর ঐক্য এবং সবার সঙ্গে একই সময়ে সেজদায় যাওয়ার যে দৃশ্য, তা মনে প্রশান্তি দেয় এবং নামাজের প্রতি একাগ্রতা বাড়ায়।

২. কাবার লাইভ নামাজ দেখা
নামাজে যাওয়ার আগে মক্কার কাবা শরীফের সরাসরি সম্প্রচারিত নামাজের দৃশ্য দেখা যেতে পারে। হাজার হাজার মানুষ যখন এক ইমামের পেছনে একইভাবে রুকু ও সেজদা করছেন, এই দৃশ্যটি যে কাউকে আবেগপ্রবণ করে তোলে। এটি নিজেকে সেই বিশাল মুসলিম বিশ্বের একটি অংশ হিসেবে ভাবতে সাহায্য করে এবং নামাজের আগ্রহ বাড়িয়ে দেয়।

৩. পবিত্র ও নিরিবিলি পরিবেশ নির্বাচন
কাজের ব্যস্ততা বা চারপাশের কোলাহলে নামাজের সময় আমরা অনেক সময় মনোযোগ হারিয়ে ফেলি। তাই নামাজের জন্য এমন একটি জায়গা বেছে নিন যা শান্ত, পরিষ্কার এবং নিরাপদ। নামাজ শুরুর আগে নিজের মনকে প্রশান্ত করে মনে মনে ভাবুন-আপনি কার সামনে দাঁড়াতে যাচ্ছেন। যখন মাথায় এই চিন্তা থাকবে যে আপনি মহান আল্লাহর সঙ্গে কথা বলছেন, তখন নামাজ আর যান্ত্রিক মনে হবে না। আল্লাহর প্রতি ভালোবাসা ও ভক্তি নিয়ে কথা বললে আত্মিক প্রশান্তি আসবেই।

৪. সিজদায় আল্লাহর কাছে মনের আকুতি প্রকাশ
নামাজের কিয়াম, কেরাত, রুকু, বৈঠকের সিজদা হলো এমন একটি মুহূর্ত যখন বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে। এই সময়টি ররেব সঙ্গে মন খুলে নিজের সব কথা বলার সেরা মুহূর্ত। আপনার জীবনের সমস্যা, কষ্ট কিংবা কোনো চাওয়া সিজদায় পড়ে সব আল্লাহর কাছে বলতে পারেন। এই একান্ত আলাপ আপনার মনের বোঝা হালকা করে দেবে এবং নামাজের প্রতি এক গভীর ভালোবাসা তৈরি করবে।

৫. ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়া
নামাজ পড়তে দেরি করলে মনের মধ্যে এক ধরনের অস্থিরতা ও দুশ্চিন্তা কাজ করে। তাড়াহুড়ো করে নামাজ পড়তে গিয়ে আমরা এর মূল নির্যাসটাই হারিয়ে ফেলি। ফলে নামাজ তখন শুধু নিয়ম রক্ষার কাজ হয়ে দাঁড়ায়। তাই যথাসম্ভব নামাজের ওয়াক্ত হওয়ার শুরুতেই তা আদায়ের চেষ্টা করুন। এতে হাতে যথেষ্ট সময় থাকে এবং ধীরস্থিরভাবে প্রতিটি রুকু-সিজদা আদায় করা যায়, এটি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনে বড় ভূমিকা রাখে। নামাজ শুধু শারীরিক কসরত নয়, এর মাধ্যমে পরম করুণাময় আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের সেতুবন্ধন তৈরি হয়। এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে যে কেউ নামাজের মাধ্যমে মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে পাবেন। আল্লাহ আমাদের সবার জন্য নামাজকে সহজ ও আনন্দময় করে দিন। আমীন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা

মিম আক্তার॥তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দেশপত্র পত্রিকার আজিজুল ইসলাম যুবরাজ সভাপতি এবং কাল প্রকাশ-এর জান্নাতুন নেছা বুশরা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী এক বছরের জন্য এই কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে।বুধবার (১৫ এপ্রিল) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এ কমিটি অনুমোদন দেন।তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা-চর্চা, প্রশিক্ষণ ও গণমাধ্যম কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।তবে জুলাই মাসে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের সাংগঠনিক অস্থিরতা এবং পূর্ববর্তী কমিটিতে ‘বৈষম্যের শিকার হওয়া’ সদস্যদের নিয়ে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং উক্ত আহ্বায়ক কমিটির মেয়াদ উর্ত্তীর্ণের পরে উপদেষ্টামন্ডলীর পরামর্শ ও সিদ্ধান্তক্রমে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে, সহ সভাপতি মোঃ সাকিবুল

আরও পড়ুন
language Change