তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

ইতিহাস গড়লেন তাসকিন

পাঠক সংখ্যা
638

খেলা ডেস্কঃ

মিরপুর স্টেডিয়ামে আজ বল হাতে তাণ্ডব চালিয়েছেন তাসকিন আহমেদ। উইকেট নেওয়ার উৎসবে ছাপিয়ে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত ১০ আসরের সব রেকর্ড। দেশের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে টাইগার পেসার গড়েছেন নতুন ইতিহাস।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই ৭ উইকেট তুলে নিয়েছেন তাসকিন। ৪ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৯ রান।

উদ্বোধনী ম্যাচে বরিশালের বিপক্ষে তিন উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ম্যাচে যা করে দেখালেন এক কথায় অবিশ্বাস্য। ঢাকা বিপক্ষে ৪ ওভারে ১৯ রান খরচ করে ৭ উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার। যা বিপিএল ইতিহাসের সেরা বোলিং পারফরম্যান্স।

দুর্বার বোলিংয়ে ঢাকার ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলা তাসকিন লম্বা সময় ধরেই বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন। জাতীয় দলের হয়ে প্রায় সব উইকেটেই দাপট দেখানো অভিজ্ঞ এই পেসার এবার বিপিএলের রেকর্ড নতুন করে লিখলেন। রেকর্ড চূড়ায় ওঠার পথে তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তানের পেসার মোহম্মদ আমিরকে। এতোদিন সেরা বোলিংয়ের রেকর্ড ছিল তার দখলে।

২০২০ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নেন আমির। তাসকিনের অবিশ্বাস্য বোলিংয়ে দুইয়ে নেমে যেতে হলো তাকে। বিপিএলের তৃতীয় সেরা বোলিং আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির। সাবেক ডানহাতি এই পেসার বিপিএলের প্রথম আসরে ২০১২ সালে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩.২ ওভারে মাত্র ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

তাসকিনের এই বোলিং ফিগার শুধু বিপিএল নয় আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগিয়েছে। কারণ, এই বোলিংয়ে সবমিলিয়ে তৃতীয় স্থানে রয়েছে তাসকিন। সাত উইকেট নেওয়া বাকি দুইজন বোলার হলেন কোলিং অ্যাকারম্যান ও সিরাজুল ইদ্রাস।

৮ উইকেট খরচ করে ৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সবার শীর্ষ রয়েছেন মালয়েশিয়ান ক্রিকেটার ইদ্রাস। চীনের বিপক্ষে ২০২৩ সালে এই পারফরম্যান্স করেন তিনি। আর ১৮ রান খরচ করে ৭ উইকেট নেওয়া অ্যাকারম্যান আছেন দ্বিতীয় স্থানে। ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্টে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে এই কীর্তি গড়েন তিনি।

 

সবা:স:জু- ৬১৭/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চীনের সিনজিয়াং প্রদেশে ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে সিনজিয়াং প্রদেশে অনুভূত হয়েছে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় সোমবার সকালে শক্তিশালী কম্পনে কেঁপে উঠে সিনজিয়াং প্রদেশের দক্ষিণাঞ্চল। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিনজিয়াং প্রদেশের আকসু শহরে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। দেশটির রেললাইন, সেতু, টানেল বা ট্রাফিক সিগন্যাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা মূল্যায়নের জন্য একটি পর্যবেক্ষণকারী দল গঠন করা হয়েছে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন
language Change