তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

কুমিল্লার লালমাইয়ে সুমনের দাম্পত্য জুটি ও প্রতারণার গল্পে নতুন মোড়

পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টার
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারে মো. সুমনের পুনরায় ফিরে আসা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক চরমে। লালমাই থানার বড় ধর্মপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে সুমন একসময়ের আওয়ামী লীগের স্থানীয় নেত্রীত্বের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের পাশাপাশি স্ত্রীর সহযোগিতায় আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, সুমন ও তার স্ত্রী সুমনা আক্তারের যৌথ অপরাধ কর্মকাণ্ডের পুনরুত্থান এলাকাকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে।

সুমন দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন। তবে তার অপরাধ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেন তার স্ত্রী সুমনা আক্তার। এলাকাবাসীর অভিযোগ, সুমন নিজেই তার স্ত্রীকে বিভিন্ন পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তে উৎসাহ দিতেন এবং সেই সম্পর্কের মাধ্যমে আর্থিক সুবিধা আদায়ের কৌশল বের করতেন।

মাতুয়াইল কবরস্থান রোডের চুনু পট্টি এলাকার বাসিন্দা সুমনা তার তরুণ বয়স থেকেই প্রেমের আড়ালে প্রতারণার মাধ্যমে টাকার উৎসব গড়ে তোলেন। তার এই প্রতারণার কৌশল এতটাই সূক্ষ্ম ছিল যে বহু ব্যক্তি প্রতারিত হয়ে অর্থ খুইয়েছেন।

সুমনার বাবা মো. মাসুদ আকন বরিশালে দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন। আর তার মা শাহানুর বেগম বর্তমানে বিদেশে নাচ-গান করে জীবিকা নির্বাহ করছেন। পারিবারিক এই জটিলতার মধ্যে সুমনা তার দুই ভাই ও দুই বোনকে বড় করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কিন্তু সেই দায়িত্ব পালনের নামে তিনি যে পদ্ধতি বেছে নিয়েছেন, তা নৈতিক ও সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ।

ধনিয়া কলেজে পড়াশোনার সময় থেকেই সুমনা বিভিন্ন পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেন। ঢাকার মাতুয়াইলে বসবাসের সময় রানা নামের এক ব্যবসায়ী তরুণের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা এলাকাবাসীর কাছে খুব পরিচিত। সুমনা প্রেমের সম্পর্ক তৈরি করে প্রথমে বিশ্বাস অর্জন করতেন। পরে একসময় ওই ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়ে হঠাৎ সম্পর্ক ছিন্ন করতেন এবং গোপনে চলে যেতেন।

বর্তমানে ফজলুল হক মহিলা ডিগ্রি কলেজে অনার্সে পড়ছেন সুমনা। এর মধ্যেও তার পুরনো প্রতারণার কৌশল অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। রানার ঘটনা ছাড়াও একাধিক তরুণ এবং ব্যবসায়ীর সঙ্গে এমন প্রতারণার অভিযোগ রয়েছে।

সুমনা-সুমন দম্পতির কর্মকাণ্ড এলাকাবাসীর কাছে কোনো সাধারণ অপরাধ নয়। এলাকাবাসীর অভিযোগ, এই দম্পতি যৌথভাবে একটি সুসংগঠিত অপরাধ চক্র চালাচ্ছেন। সুমনের দাপট এবং সুমনার প্রতারণা লালমাই এলাকার পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

লালমাইয়ের সাধারণ মানুষ বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো সুরাহা পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, “সুমন এবং তার স্ত্রী সুমনা সমাজের জন্য বিষফোঁড়া। এদের কার্যকলাপ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে নিয়ে যাচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা নিজেরাই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।” আরও একজন ব্যবসায়ী বলেন, “সুমনা শুধু প্রতারক নয়, সে একজন সুসংগঠিত অপরাধী। তার কর্মকাণ্ড পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা আর চুপ করে বসে থাকতে পারি না।”

সুমন-সুমনা দম্পতির কর্মকাণ্ড লালমাই এলাকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। স্থানীয়রা মনে করেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা দাবি করেছেন, প্রশাসন যদি সময়মতো পদক্ষেপ না নেয়, তাহলে সাধারণ মানুষ নিজেরাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

লালমাইয়ে সুমনের প্রত্যাবর্তন শুধু একজন অপরাধীর ফেরা নয়, বরং তার সঙ্গে তার স্ত্রীর যৌথ অপরাধচক্রের পুনরুত্থানের শঙ্কা। প্রশাসনের উচিত, দ্রুত এই দম্পতির অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এ অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এটি সময়ের দাবি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ

গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ

হাফিজুর রহমান খানঃ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গণভোটের প্রচার ও ভোটার সচেতনতা কার্যক্রমে দায়িত্ব পালন করায় তালতলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ মানজুরুল হক কাওছারকে শোকজ করার ঘটনায় বরগুনার তালতলী ও আমতলী উপজেলায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এটি প্রশাসনের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ও দ্বৈতনীতির স্পষ্ট বহিঃপ্রকাশ। জানা গেছে, ১১ জানুয়ারি ২০২৬ গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে দ্রুত উঠান বৈঠক ও জনসচেতনতামূলক সভা আয়োজনের সুস্পষ্ট নির্দেশনা দেন। ওই নির্দেশনার আলোকে ১২ জানুয়ারি দুপুরে বরগুনার আমতলী উপজেলায় সমাজসেবা অফিসের উদ্যোগে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
language Change