তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

মাদক দিয়ে হাজার হাজার কিশোরীর যৌন নির্যাতন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

ইংলিশ চ্যানেলের পাড়ে দাপিয়ে বেড়াচ্ছে পাকিস্তানের ‘গ্রুমিং গ্যাং’! তাঁদের ভয়ে কাঁটা ব্রিটিশ শৈশব। নাবালক-নাবালিকাদের যৌন নির্যাতন থেকে শুরু করে মাদকাশক্তি বা ধর্ম পরিবর্তন, কিছুই নাকি বাকি রাখছে না পাক দুষ্কৃতীরা। নতুন বছরের গোড়ায় এই ইস্যুতে ব্রিটেনের কিয়ের স্টার্মার সরকারকে ‘ঠুঁটো জগন্নাথ’ বলে সুর চড়ালেন আমেরিকার ধনকুবের শিল্পপতি ইলন মাস্ক। হ্যারি পটার খ্যাত জনপ্রিয় শিশু সাহিত্যিক জেকে রাউলিংকেও পাশে পেয়েছেন তিনি।

রদারহ্যাম কেলেঙ্কারিকে কেন্দ্র করে সম্প্রতি ব্রিটিশ দ্বীপপুঞ্জে চড়ছে রাজনীতির পারদ। ক্ষমতাসীন লেবার পার্টির প্রধানমন্ত্রী স্টার্মারের পদত্যাগ চেয়ে সুর চড়াতে শুরু করেছে বিরোধী দলগুলি। আর এই ইস্যুতেই প্রকাশ্যে এসেছে পাক ‘গ্রুমিং গ্যাং’য়ের প্রসঙ্গ, যাদের ধর্ষক ছাড়া আর কিছুই বলতে রাজি নন যুক্তরাষ্ট্রের ধনকুবের শিল্পপতি মাস্ক।

কী এই ‘গ্রুমিং গ্যাং’? কী ভাবেই বা ইংরেজ নাবালক-নাবালিকাদের যৌন নির্যাতনের শিকার বানাচ্ছে তাঁরা? ব্রিটিশ পুলিশ একে সংগঠিত অপরাধ হিসাবে চিহ্নিত করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই দলের সদস্যদের নিশানায় মূলত স্কুল বা শিশু আবাসিক কেন্দ্রগুলি থাকে। সেখানেই গাড়ি এবং বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে ঘোরাঘুরি করেন তাঁরা।

‘গ্রুমিং গ্যাং’য়ের মধ্যে এমন কয়েক জন রয়েছেন, যাঁরা কথাবার্তায় বেশ পটু। নাবালক-নাবালিকাদের সঙ্গে দ্রুত বন্ধুত্ব পাতিয়ে ফেলেন তাঁরা। এর পর চকোলেট এবং বিভিন্ন উপহার দিয়ে তাদের বিশ্বাস অর্জন করেন। শেষে ওই কিশোর বা কিশোরীকে মদ-সিগারেট এবং অন্যান্য মাদকের নেশা ধরান তাঁরা। শেষ ধাপে তাদের তুলে নিয়ে গিয়ে চলে যৌন নির্যাতন। এর পাশাপাশি ‘গ্রুমিং গ্যাং’য়ের বিরুদ্ধে রয়েছে ধর্মান্তরণের অভিযোগও।

ইংল্যান্ডের ইয়র্কশায়ারের রদারহ্যাম শহরে এই ‘গ্রুমিং গ্যাং’য়ের হদিস পেয়েছে ব্রিটিশ পুলিশ। তদন্তকারীদের দাবি, ১৯৯৭ থেকে ২০১৩ সালের মধ্যে সেখানে যৌন নির্যাতনের শিকার হয়েছে ১,৪০০টি শিশু। এই সংখ্যা ৪০ হাজারে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ‘গ্রুমিং গ্যাং’য়ের হাত থেকে নিস্তার পায়নি ১১ বছরের কিশোরীও। মানব পাচারের সঙ্গেও এই দুষ্কৃতীরা জড়িত বলে গোয়েন্দা সূত্রে মিলেছে খবর।

রদারহ্যাম কেলেঙ্কারির তদন্তে প্রকাশ্যে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ‘গ্রুমিং গ্যাং’য়ের সকল সদস্যই পুরুষ। এঁদের ৮০ থেকে ৯০ শতাংশ পাক নাগরিক। তাঁদের সঙ্গে রয়েছে স্থানীয় কিছু দুষ্কৃতী। তাঁদের শিকার হচ্ছে মূলত স্কুলে পড়া মেয়েরা। নির্যাতিতাদের অভিভাবকদের অভিযোগ, বিষয়টি নিয়ে ব্রিটিশ পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। এই নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিলেও নাবালিকাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন ইংরেজ উর্দিধারীরা।

প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী স্টার্মার। তাঁর সময়কালে রদারহ্যাম কেলেঙ্কারির বেশ কিছু মামলা প্রকাশ্যে আসে। মাস্কের অভিযোগ, ধর্ষকদের কঠিনতম শাস্তি দেওয়ার বদলে তাঁদের ছেড়ে দেন স্টার্মার। এই নিয়ে সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্টও করেছেন আমেরিকার এই ধনকুবের শিল্পপতি।

এক্স হ্যান্ডলে করা পোস্টে রাউলিং লিখেছেন, ‘‘ধর্ষকদের কেন গ্রুমিং গ্যাং বলব? এতে ছুরি দিয়ে খুনের পর আততায়ীকে ‘ছুরির মালিক’ বলে সম্বোধন করার সামিল। সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশি দুর্নীতির অভিযোগও আনা হয়েছে। ব্রিটিশ পুলিশের এতটা অধঃপতন হয়েছে, সেটা বিশ্বাস করা বেশ কঠিন।’’

রদারহ্যাম কেলেঙ্কারিকে ‘সবচেয়ে ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন হ্যারি পটারের স্রষ্টা। বিষয়টিতে মুখ খুলেছেন কনজ়ারভেটিভ পার্টির নেত্রী তথা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাস। তাঁর কথায়, ‘‘১১ বছরের নাবালিকার ধর্ষণ লজ্জাজনক ঘটনা। সারা বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট হয়ে গিয়েছে। শুধু অপরাধীদের শাস্তি হলেই হবে না। ‘জাতিগত উত্তেজনা’ ছড়ানোর ভয়ে যাঁরা চোখ বন্ধ করে রয়েছেন, তাঁদেরও সজাগ হওয়ারও সময় এসেছে।’’

এই পরিস্থিতিতে আমেরিকাকে না চটিয়েও মাস্কের আচরণে ক্ষোভ জানিয়েছে ব্রিটিশ সরকার। ইংল্যান্ডের পাশাপাশি জার্মানির অভ্যন্তরীণ রাজনীতিতেও হস্তক্ষেপের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের এই শিল্পপতির বিরুদ্ধে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর ‘পছন্দের প্রার্থী’ ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে আচমকা সক্রিয় হয়ে উঠেছেন তিনি।

সবা:স:জু- ৬৭১/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

মো: মাসুম বিল্লাহ খুলনাঃ খুলনা সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড র্উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান আজ মঙ্গলবার ১০ মার্চ খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাস্থ বানানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি প্রচার করা হয়। আজ দেশের ১৪টি স্থানে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়। হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত এই তিন শ্রেণির নারীদের ৪৯ ধরণের তথ্য উপাত্ত পিএম স্কোরিং এর মাধ্যমে প্রযুক্তির সহায়তায় বিশ্লেষণ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে উপকারভোগী বাছাই করা হয়। সারা দেশে আজ ৩৭ হাজার ৫৬৭ উপকারভোগী ফ্যামিলি কার্ড পাচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বলেন, সরকারের ২৩ দিনের মাথায় প্রধানমন্ত্রী

আরও পড়ুন
language Change