তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান

ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু প্রৌঢ়ার

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

গভীর রাতে ঘরে ঘুমোচ্ছিলেন প্রৌঢ়া। সেই অবস্থায় বাড়িতে আগুন লাগায় পুড়ে মৃত্যু হল তাঁর। রবিবার ঘটনাটি ঘটেছে গরফা থানার কালীতলা মেন রোডে। মৃতার নাম বেবি মণ্ডল (৬৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলে, বৌমা এবং নাতির সঙ্গে থাকতেন বেবি। রবিবার রাতে তেতলা বাড়ির দোতলার একটি ঘরে ঘুমোচ্ছিলেন তিনি। বেবির ছেলে দীপ মণ্ডল বাড়িতে ছিলেন না। তিনি কর্মসূত্রে দুর্গাপুরে গিয়েছিলেন। দীপের স্ত্রী এবং ছেলে শুয়ে ছিলেন দোতলায় অন্য ঘরে। রাত পৌনে ১টা নাগাদ বাড়িতে আগুন লাগে। দীপের স্ত্রী এবং ছেলে কোনও মতে বেরিয়ে আসতে পারলেও বেবি বেরোতে পারেননি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দা দেবাশিস দাস বলেন, ‘‘বাড়ির দোতলায় আগুন লেগেছিল। দীপের স্ত্রী এবং ছেলে ছুটে বেরিয়ে এসে ‘বাঁচান, বাঁচান’ বলে চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা পাশের বাড়ির ছাদ থেকে বালতি দিয়ে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বেবিকে উদ্ধার করার জন্য বাড়ির দোতলায় যাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রবল ধোঁয়ায় দম আটকে আসায় তা সম্ভব হয়নি।’’

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বেবির পায়ে সমস্যা থাকায় তাঁর হাঁটাচলা করতে অসুবিধা হত। ওই রাতে প্রৌঢ়ার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আগুন লাগার পরে বেবির বৌমা ও নাতি দরজায় বার বার ধাক্কা দিলেও বেবি উঠে এসে দরজা খুলতে পারেননি। শেষে ধোঁয়ায় আর থাকতে না পেরে মা-ছেলে ছুটে বেরিয়ে আসেন। এর পরেই সব জানাজানি হয়। দমকল এবং স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নেভার পরে বেবিকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পাওয়ার পরেই সোমবার সকালে বাড়িতে এসে পৌঁছন দীপ। পুলিশ জানিয়েছে, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুন লাগার কারণ জানা যাবে। তবে বাড়ির লোকের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, বেবির ঘরে রাতে হ্যারিকেন জ্বলত। ঘর থেকে ভাঙা হ্যারিকেন মিলেছে। তা থেকেই আগুন লেগেছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তবে, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এক বাসিন্দা সুমিত দাস বলেন, ‘‘দমকল দেরিতে আসার পাশাপাশি জলও ছিল না।’’ যদিও অভিযোগ অস্বীকার করে দমকলের এক আধিকারিক জানান, রাত ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরে পাটুলি থেকে প্রথমে একটি ইঞ্জিন ১টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু বাড়িটি গলির মধ্যে হওয়ায় প্রস্তুতি নিতে দমকলের একটু সময় লেগেছে।

এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে পুলিশি প্রহরা। স্থানীয় পুরপ্রতিনিধি অরিজিৎ দাসঠাকুর জানান, দীপ এবং তাঁর পরিবারকে কাছাকাছি জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দীপ বলেন, ‘‘আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই।’’

 

সবা:স:জু- ৬৭৩/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান খামেনি

যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান : খামেনি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশটিতে চলমান সহিংস বিক্ষোভ দমন করে ইরান যুক্তরাষ্ট্রের উপর জয়লাভ করেছে।ডিসেম্বরের শেষের দিকে উচ্চ মুদ্রাস্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়, কিন্তু শিগগিরই এটি সরকার বিরোধী বিক্ষোভে রূপান্তরিত হয় এবং সংঘর্ষে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারী উভয়ের মধ্যে হাজার হাজার লোক নিহত হয়। তবে এই সপ্তাহের শুরুতে, তেহরানের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, দেশের প্রধান শহরগুলোতে শান্তি ফিরে এসেছে। শনিবার (১৭ জানুয়ারি) এক্সে একাধিক পোস্টে খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে এই অস্থিরতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন, একই সাথে ওয়াশিংটনকে প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। ‘এই রাষ্ট্রদ্রোহ সংগঠিত করার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। এই রাষ্ট্রদ্রোহ আরও বড় পরিকল্পনার সূচনা ছিল। ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে।’

আরও পড়ুন
language Change