তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস

দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস
পাঠক সংখ্যা
638

মো: মাসুম বিল্লাহ খুলনাঃ

একসময় যেখানে দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত বিএনপির সাংগঠনিক কার্যক্রম, সেখানে এখন শুধুই সুনসান নীরবতা। খুলনার ৫ নং ভান্ডার কোট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (লক্ষ্মীখোলা) বিএনপি কার্যালয়টি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। স্থানীয় নেতৃত্বের রহস্যময় নির্দেশে অফিসটি বন্ধ থাকায় তৃণমূল কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

নেতৃত্বের নির্দেশ না কি অভ্যন্তরীণ কোন্দল? সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়ার্ড বিএনপির এই প্রধান কার্যালয়টিতে দীর্ঘ সময় ধরে বড় একটি তালা ঝুলছে। স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের একজন ‘শীর্ষ নেতার’ সরাসরি নির্দেশে অফিসটি বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূলের সাধারণ কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বড় নেতার ইশারা ছাড়া এভাবে দলীয় কার্যালয়ে তালা ঝোলানো অসম্ভব। তবে কোন নেতার নির্দেশে এবং কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্তব্ধ সাংগঠনিক কার্যক্রম, হতাশ কর্মীরা অফিসটি বন্ধ থাকায় ওই ওয়ার্ডে বিএনপির নিয়মিত সাংগঠনিক সভা, আলোচনা বা কর্মসূচি-সবই এখন বন্ধ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় সমর্থক আক্ষেপ করে বলেন: দলের দুঃসময়ে যারা রাত-দিন পরিশ্রম করি, তাদের মিলনস্থলে তালা মেরে দিলে মনোবল ভেঙে যায়। এটি কোনো সুস্থ রাজনৈতিক দলের লক্ষণ হতে পারে না। সংশ্লিষ্টদের মতে, এটি কেবল একটি অফিস বন্ধ হওয়ার সাধারণ ঘটনা নয়; বরং দলের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ও নেতৃত্বের দুর্বলতার একটি নগ্ন বহিঃপ্রকাশ। মাঠ পর্যায়ের কর্মীরা মনে করছেন, এমন ‘ন্যক্কারজনক’ সিদ্ধান্তের কারণে নতুন প্রজন্মের সমর্থকরা দল থেকে বিমুখ হয়ে পড়ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিজস্ব কার্যালয় তালাবদ্ধ রাখা ওই এলাকায় দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল করে দেয়। সাধারণ মানুষের মনেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী দলের জন্য তৃণমূল পর্যায়ে এমন স্থবিরতা আগামী দিনের লড়াই-সংগ্রামে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

দ্রুত সমাধানের দাবি ভান্ডারকোট ইউনিয়নের সাধারণ কর্মী ও সমর্থকদের জোরালো দাবি-দলীয় উচ্চপদস্থ নেতৃত্ব যেন দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করেন। অবিলম্বে তালা খুলে দিয়ে অফিসটি উন্মুক্ত করার পাশাপাশি স্থানীয় কোন্দল নিরসনে আলোচনার আহ্বান জানিয়েছেন তারা। একটি রাজনৈতিক কার্যালয়ে তালা ঝুলে থাকা মানে সেখানকার রাজনীতির প্রাণপ্রবাহ থমকে যাওয়া। ভান্ডারকোট ইউনিয়নের এই ঘটনা বিএনপির জন্য একটি বড় সতর্কবার্তা। সময় থাকতে নেতৃত্ব সচেতন না হলে তৃণমূলের এই ক্ষোভ ভবিষ্যতে দলের জন্য আরও বড় সংকট বয়ে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

স্টাফ রিপোর্টার:  গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনমালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম এবং পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩০ ও অপরজনের ৬ বছর। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাবা-ছেলে। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।   সবা:স:জু-২৭৯/২৪

আরও পড়ুন
language Change