তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

চাকুরি দেয়ার নামে দেড় বছরে হাতিয়েছে ১ কোটি ৮৭ লাখ টাকা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

প্রতিষ্ঠানের নাম আছে, মুঠোফোনে অস্তিত্বও আছে। কিন্তু বাস্তবে কোনো কিছুই নেই। তবে বিভিন্ন সময় নাম সর্বস্ব পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়ে চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। চক্রটির টার্গেট বড়লোক বা খুব বেশি শিক্ষিতরা নয়। ৮ম থেকে এইচএসসি পাস করা বেকার তরুণ-তরুণীদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয় তারা।

নোয়াখালীর মজিবুর রহমান চাকরির জন্য ঢাকায় আসেন ২০০৮ সালে। ওই সময় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। অফিসের কাজের পাশাপাশি বসের এমন প্রতারণার কাজে সহযোগিতা করতেন তিনি। সেখান থেকেই প্রতারণার এই কৌশল রপ্ত করেন। পরে নিজেই খুলে বসেন নাম সর্বস্ব প্রতিষ্ঠান। একে একে গড়ে তোলেন ৩০টি প্রতারণার প্রতিষ্ঠান।

মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার দক্ষিণখান থানার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের মূলহোতাসহ দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার রাজধানীর মালিবাগে সিআইডি সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সাইবার মনিটারিং টিমের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চক্রের মূলহোতা মো. মজিবুর রহমান, তার দুই নারী সহযোগী লাবনী আক্তার ও জান্নাতুল ফেরদৌস ময়না। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১৪টি মোবাইল, বিভিন্ন কোম্পানির ৬০টি সিম কার্ড, চাকরি প্রার্থীদের ৪০টি জাতীয় পরিচয় পত্র, ১৪৮টি বায়োডাটা ও ৩০টির বেশি ভুঁইফোড় কোম্পানি ও এনজিওর নামে তৈরি করা নিয়োগপত্র, স্ট্যাম্প ও সিল জব্দ করা হয়।

রেজাউল করিম বলেন, চাকরি প্রার্থী সংগ্রহে অভিনব কৌশল অবলম্বন করতেন চক্রটি। মজিবুর রহমান প্রথমে পত্রিকায় দেয়া বিজ্ঞাপনে ইমেলের মাধ্যমে আবেদন আবেদন সংগ্রহ করতেন। এছাড়া অনেক সময় বিভিন্ন প্রতিষ্টান থেকে টাকার বিনিময় চাকরি প্রার্থীদের জীবনবৃত্তন্ত (সিভি) সংগ্রহ করতেন। তার টার্গেট প্রতিমাসে ২০০ চাকরি প্রত্যাশীর নিয়ে কাজ করা।

পরে নারী সহযোগীদের প্রাথমিক বাছাই প্রার্থীকে অভিনন্দন জানিয়ে ফোন করা। আপনি আমাদের প্রতিষ্ঠানে প্রাথমিক বাছাইয়ে টিকেছেন। এখন কিছু টাকা দিয়ে চাকরি কনর্ফম করুন। কিছুদিন পরে আবার আরেকটি ফোন নম্বর থেকে একই প্রার্থীকে ফোন করে বলা হয়। আপনাকে খুব শিগগিরই যোগদান করতে হবে। কিন্তু আপনাকে মোটরসাইকেল, মোবাইল ও ল্যাপটপ আছে কিনা। না থাকলে, দুই হাজার টাকা পাঠান কেনার জন্য বাকি টাকা বেতন থেকে সমন্বয় করা হবে। টাকা নেওয়ার পরে ওই ফোন নম্বর বন্ধ করে দেন চক্রটি।

চক্রের প্রধান মজিবুর রহমান বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতি সিভি ১০০ টাকা দিয়ে কিনতেন। পরে নারী সহযোগীরা ফোন করে চাকরি প্রার্থীর থেকে টাকা আনতে পারলে পেতেন ২০০ টাকা। চক্রটি গত ১০ বছর ধরে এই প্রতারণা করে আসছে। আর পাঁচ বছরে ২৫ হাজার সিভি সংগ্রহ করে তারা। এরমধ্যে শেষ দেড় বছরে ছয় হাজার ৯৬২ জন চাকরি প্রার্থীর কাছ থেকে এক কোটি ৮৭ লাখ ছয় হাজার ২১৭ টাকা আত্মসাত করেছে বলে জানিয়েছেন সিআইডি। আগের লেনদেনের হিসাব পেলে এই পরিমান আরও বাড়বে বলে মনে করেন সংস্থাটি।

এসএসপি রেজাউল মাসুদ বলেন, নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, করোনা টেকনিক্যাল ইনস্টিটিউট, ওয়ার্ল্ড কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্রের নামে অফিস খুলে বিভিন্ন পত্রিকায় ভুঁইফোড় কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি দিত চক্রটি। সেখান থেকে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ করত তারা। এই চক্রের ফাঁদে পা দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিত ও বেকার অসংখ্য যুবক প্রতারিত হয়েছে। এ বিষয়ে সাইবার পুলিশ সেন্টারে (সিপিসি) একটি অভিযোগ আসলে, অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, একজন চাকরি প্রত্যাশীর আকর্ষণ করতে যা করা লাগে, সব করত চক্রটি। টাকার পরিমাণ কম হলেও গ্রাহক বেশি। এছাড়া অভিযোগ কারীর সংখ্যা কম। অল্প টাকা প্রতারিত হওয়ার কারণে ভুক্তভোগীরা অভিযোগ করে না। আর সেই সুযোগটা নিয়েছেন চক্রটি। কিন্তু তার কাছে এটা বিরাট অংকের টাকা হয়ে দাঁড়ায়।

এর আগেও মজিবুর রহমান বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তারও হয়েছেন কয়েকবার। তবে জেল থেকে বের হয় আবার একই প্রতারণার কাজে করেন মজিবুর। আর এই ঘটনায় প্রতারণা চক্রের সদস্যদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

‘স্বপ্ন ছিল মাটির ঘরের, হয়েছে রিসোর্ট’

অনলাইন ডেস্কঃ সুলতানা নাহারকে আড়ালে কেউ কেউ খ্যাপাটে ডাকে। নিয়মকানুনের হেরফের হলে তাঁর মেজাজমর্জি ঠিক থাকে না। তাঁর পরিচয়ও অনেক। তিনি একজন আইনজীবী। একসময় সুপ্রিম কোর্টে আইনি পেশায় যুক্ত ছিলেন। আন্তর্জাতিক পুরস্কার পাওয়া কবি ও একজন টেবিল টেনিস খেলোয়াড়ও তিনি। ষাটের দশকে বৃত্তি নিয়ে লেখাপড়া করে এসেছেন পাকিস্তানের লাহোর থেকে। সুলতানা নাহারের বয়স এখন ৭৯ বছর। রাজধানীর শ্যামলীতে নিজের বাড়ি; সবকিছু ছেড়ে এ বয়সে তিনি বসবাসের জন্য বেছে নিয়েছেন নির্জন স্থান। এখন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থায়ীভাবে বসবাস করেন। থাকেন রাধানগরে। মাঝেমধ্যে গোলাম আলীর গজল কিংবা মোহাম্মদ রফির গান বাজিয়ে বসে থাকেন। তবে শুধুই আরাম-আয়েশ করেন—এমন কিন্তু নয়। গত ১৪ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাড়–কাঁপানো ঠান্ডার সঙ্গে ছিল ঘন কুয়াশা। দুই হাত দূরের বস্তুও তখন অস্পষ্ট। সেই

আরও পড়ুন
language Change