তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

গণপূর্তে স্বৈরাচারের দুই কর্মকর্তার দুর্নীতি!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

চলমান রয়েছে ‘রাষ্ট্র’ সংস্কার। বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ওই কার্যক্রমের শুরু হয়েছে। মন্ত্রণালয়, দপ্তর, অধিপ্তর ও পরিদপ্তরসহ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসর ও সমর্থিত কর্মকর্তাদের ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে। তবে, গণপূর্ত অধিদপ্তরের চিত্র ভিন্ন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও সমর্থিত প্রকৌশলী এবং অন্য কর্মকর্তরা অধিদপ্তরটির গুরুত্বপূর্ন দায়িত্বে এখনো আছেন বহাল তবিয়তে। বর্তমান প্রধান প্রকৌশলীসহ অতিরিক্ত প্রধান, তত্বাবধায়ক ও নির্বাহী এবং অন্য প্রকৌশলীদের অনেকেই গণপূর্ত অধিদপ্তরে আওয়ামী লীগ সমর্থিত। এসব তথ্য ওই অধিদপ্তর সূত্র জানিয়েছেন।

গণপূর্তে কে এই প্রকৌশলী শহীদুল আলম!:

গণপূর্ত ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা মো. শহিদুল আলম চাকরিজীবনে বেশির ভাগ সময় কাটিয়েছেন লিয়েনে (বিনা বেতনে দীর্ঘমেয়াদি ছুটি) বিভিন্ন দাতা সংস্থায় কাজ করে। তিনি লিয়েন নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকে (এডিবি) কর্মরত থাকা সত্ত্বেও অবৈধভাবে সরকারি বেতন নেন বলে অভিযোগ করে এডিবির দুর্নীতি প্রতিরোধ শাখা। অবশ্য পরবর্তীতে তিনি ভুল স্বীকার করে সরকারি অর্থ ফেরত দিয়েছিলেন।

এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। কিন্তু সব অভিযোগ ধামাচাপা দিয়ে তিনি উল্টো পদোন্নতি বাগিয়েছেন। বর্তমানে অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন ও সমন্বয়) এর চলতি দায়িত্বে। এখন নিয়ম লঙ্ঘন করে এবং পদোন্নতির শর্তপূরন ছাড়াই তাকে স্থায়ী ভাবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতির জন্য সম্প্রতি সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

সংস্লিষ্টরা জানান, এসএসবির পদোন্নতি সংক্রান্ত নীতিমালায় প্রস্তাবিত কর্মকর্তার বিগত ৫ বছরের এসিআর এর সারসংক্ষেপ এবং ফিডার পদে ২ বছরের চাকরির অভিজ্ঞতার কথা উল্লেখ রয়েছে। কিন্তু চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী ২০১৫ সালের ১৬ জুন থেকে ২০২০ সালের ৮ জুন পর্যন্ত সময়ে লিয়েনে থাকায় ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের ৯ জুন পর্যন্ত সময়ের এসিআর নেই বলে এসএসবিতে পাঠানো সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে। ফলে তার এসিআর রয়েছে মাত্র দুই বছরেরও কম সময়ের। তাছাড়া ফিডার পদ তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতার নিয়ম থাকলেও যে সময়ে প্রস্তাব পাঠানো হয়েছে তখন তার এই পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতা পূর্ন হয়নি বলে সংস্লিষ্টরা জানিয়েছেন।
প্রস্তাবে অন্য তিনজন চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী, কাজী ওয়াসিফ আহমেদ এবং কাজী মো. আবু হানিফ এর ৫ বছরের এসিআর রয়েছে এবং তারা তিন জনই ৫ বছরের বেশি সময় ধরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে স্থায়ী হয়েছেন। আর শহিদুল আলম দেশে ফিরে চাকরিতে যোগ দেওয়ার কিছু দিন পরে ২০২১ সালের ২৩ জুন নিয়ম বহির্ভুত ভাবে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পান বলে অভিযোগ রয়েছে। শহিদুল আলমের তিন বছর আগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বাদ দিয়ে শহিদুল আলমকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে স্থায়ী করার জোর তদবির চলছে বলে জানা গেছে।
জানা গেছে, লিয়েন কালীন সময়ে গণপূর্ত থেকেও বেতন ভাতা নিয়েছেন আবার বিদেশী কোম্পানীতে চাকুরী করে সেখান থেকেও বেতন নিয়েছেন। যা সরকারি চাকুরী বিধির পরিপন্থি। বিষয়টি জানাজানি হলে তিনি নিজের অপরাধ স্বীকার করে ২০১৬ সালে লিয়েনকালীন সময়ে নেওয়া বেতন ভাতা ফেরত দিয়েছেন।

জানা গেছে, দীর্ঘ ১৩ বছর পর ২০২১ সালে বিদেশ থেকে ফিরে এসে তিনি গণপূর্তের প্রধান কার্যালয়ে যোগদান করেন এবং প্রধান প্রকৌশলী মো: শামীম আখতারকে ম্যানেজ করে তার ডান হাত বনে যান। তাকে প্রধান কার্যালয়ের অতি: প্রধান প্রকৌশলী (সমন্বয়) পদে পদায়ন করে দেওয়া হয় অসীম ক্ষমতা। গণপূর্তের প্রকৌশলীদের বদলী সমন্বয়ের দায়িত্ব পান তিনি। এরপর তার করা তালিকা মতই প্রকৌশলীদের বদলী করছেন প্রধান প্রকৌশলী মো: শামীম আখতার।

দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসাদাচারণের জন্য গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহীদুল আলমকে অপসারনের দাবি জানিয়ে বিক্ষোভ করেছিল গণপূর্ত অধিদফতর ঠিকাদার সমিতি। গত ২২ মে সেগুনবাগিচায় পূর্ত ভবনে ঠিকাদার সমিতির একটি অবস্থান কর্মসূচি থেকে তার বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ তোলা হয়। কর্মসূচি শেষে প্রধান প্রকৌশলী বরাবর একটি স্মারকলিপিও দেওয়া হয় সমিতির পক্ষ থেকে।
এর আগে ঠিকাদার সমিতি নেতারা অভিযোগ করেন, মো. শহিদুল আলম সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। নানা প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতি করা শহীদুল আলম গণপূর্ত অধিদফতরের উন্নয়ন সহযোগী ঠিকাদারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে থাকেন। সবগুলো ডিভিশনে নিজস্ব ঠিকাদার নিয়োগ করে টাকা হাতিয়ে নিয়ে থাকেন। এছাড়া মন্ত্রণালয়ের নাম ভাঙ্গিয়ে নানা ধরনের প্রজ্ঞাপন জারি করে থাকেন যার সঙ্গে মন্ত্রণালয়ের কোন সংশ্লিষ্টতা নেই বা মন্ত্রণালয়ের কোন নির্দেশনাও নেই। এমনকি মন্ত্রণালয়ের সমন্বয় সভায় ঠিকাদার সমিতিকে পাশ কাটিয়ে নিজের পছন্দসই ঠিকাদারদের আমন্ত্রণ জানিয়েছিলেন।

নাছিমের ইশারায় গণপূর্তে এখন বদলি বাণিজ্যের নেতৃত্ব!

গণপূর্ত অধিদপ্তরের চলতি দায়িত্বের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার ব্যক্তিগতভাবে পীর এবং সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত থাকলেও তার এই সততার সুযোগের পুরোটাই কাজে লাগাচ্ছেন গণপূর্ত ঢাকা মেট্রোপলিটান জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নাছিম খান। সংস্থাপনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীও শহীদুল আলমও স্বচ্ছ মানুষ হিসেবে পরিচিত। কিন্তু নাছিম খান সিন্ডিকেটের সামনে অসহায় এই দুই কর্মকর্তা। গণপূর্তের বদলি বাণিজ্য সিন্ডিকেটের পুরো নেতৃত্ব দিচ্ছে এই দুর্নীতিবাজ কর্মকর্তা।

বিসিএস ১৫ ব্যাচের মধ্যে গ্রেডেশন তালিকায় সবচেয়ে নিচে অবস্থান করা মো. নাছিম খান এখন স্বপ্ন দেখছেন চলতি দায়িত্বে থাকা মোহাম্মদ শামীম আখতারকে সরিয়ে নিজেই ওই চেয়ারে বসতে। নিজের সাঙ্গপাঙ্গদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, সাত নম্বরের শামীম চিফ ইঞ্জিনিয়ারের চলতি দায়িত্বে থাকতে পারেলে ১২ নম্বরে থাকা আমি কেনো থাকতে পারবো না। উপরের কাউকে ডিঙ্গিয়ে তো শামীম রেগুলার হতে পারবে না। আমিও রেগুলার হবো না। সমস্যা কোথায়। তোমরা টাকা দেও। আমি ব্যবস্থা করছি।

পোস্টিং নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গণপূর্তের প্রধান প্রকৌশলীর বদলি ক্ষমতা সিজ করেছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দীর্ঘদিন পরে তা ফিরিয়ে দেয়ার পর গণপূর্তে নিয়মিত পোস্টিং শুরু হয়েছে। কিন্তু শুরুতেই বাণিজ্য পেতে বসেছেন নাছিম খান। বর্তমানে বাংলাদেশ গণপূর্ত ডিপ্লোমা প্রকৌশল সমিতি বা বাপিডিপ্রকৌস খুব শক্তিশালী সংগঠন ও নেতৃত্ব থাকায় তারা বিভিন্ন পোস্টিংয়ে নিজেদের চয়েজ দিয়ে থাকে। এ নিয়ে প্রশাসনের সঙ্গে একটা ঠান্ডা লড়াই রয়েছে।
খান বর্তমান প্রধান প্রকৌশলীকে ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠার একটি পরামর্শ দেন। এতে প্রধান প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীর (সংস্থাপ ও সমন্বয়) সায় থাকলেও এর নেপথ্যে ব্যবসা ফেদে বসেন নাসিম খান। বাংলাদেশ গণপূর্ত ডিপ্লোমা প্রকৌশল সমিতি বা বাপিডিপ্রকৌস এর সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সরকারকে নিয়ে বিকল্প সমিতি একটিভ করার অংশ হিসেবে সম্প্রতি যে অর্ডারগুলো হয়েছে তাতে নাছিম খানের লিস্টগুলোকে গুরুত্ব দেয়া হয়েছে।

প্রধান প্রকৌশলী বদলির ক্ষমতা ফিরে পাওয়ার পর ৬৯জন প্রকৌশলীকে বদলি করা হয়েছে। যার মধ্যে ৯০ ভাগ প্রকৌশলী কোন না কোনভাবে টাকা খরচ করতে বাধ্য হয়েছেন। অথচ প্রধান প্রকৌশলী এসব ঘুষের টাকা ধরেন না। পুরোটাই যায় নাছিম খানের পেটে।

উপ-সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী পদে বদলির জন্য নাসিম খানঢাকা গণপূর্ত মো. সেলিম হোসেন, মো. আবুল কাশেম চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম ও মো. সেকান্দার জোবায়েদ আলীর কাছ থেকে। এর মধ্যে মো. সেলিম হোসেনকে ঢাকা গণপূর্ত মেট্রো জোন, মো. আবুল কাশেম চৌধুরীকে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩. মো. আনোয়ারুল ইসলামকে ঢাকা গণপূর্ত মেট্রো জোন ও মো. সেকান্দার জোবায়েদ আলীকে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-২ এ বদলি করা হয়েছে।

এ নিয়ে বাংলাদেশ গণপূর্ত ডিপ্লোমা প্রকৌশল সমিতি বা বাপিডিপ্রকৌস নেতারা প্রধান প্রকৌশলীর কাছে অভিযোগ করেছেন। তারা হাতে নাতে কয়েকটি উদাহরণ তুলে ধরলেও নির্বিকার প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। নিজের কনফার্ম না হওয়া এবং ব্যাচমেটদের মধ্যে নাছিম খানকে তার আজ্ঞাবহ মনে হওয়ায় তিনিও এসব পরোক্ষ দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।

কর্মকর্তারা জানান, নাছিম খানের এসব দুর্নীতির বিষয়ে মোহাম্মদ শামীম আখতার ও শহীদুল আলম অবহিত থাকলেও নিজেদের প্রভাব বলয় ধরে রাখার জন্য নিশ্চুপ রয়েছেন। ১৭ ব্যাচের গ্রেডেশনে শহীদুল আলম সবার উপরে থাকায় তার প্রধান প্রকৌশলী হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি কোন বিরোধে জড়িয়ে সে সম্ভাবনা নষ্ট করতে চাইছেন না।

একজন উপ-সহকারি প্রকৌশলীর পদোন্নতির প্রস্তাব মন্ত্রনালয়ে পাঠানোর পর পদোন্নতি হওয়ার আগেই তার কর্মস্থলে অন্য একজন কর্মকর্তাকে বদলী করার ঘটনার নায়ক ছিল এই দুর্নীতিবাজ কর্মকর্তা। গত বছরের ৪ জুলাই কুমিল্লা গনপূর্ত বিভাগের উপ-সহকারি প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেনকে ঢাকার গণপূর্ত ই/এম সার্কেল-২ এর উপ-সহকারি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হামিদ এর স্থলে বদলী করা হয়। বদলী আদেশে বলা হয়েছে পদোন্নতি হওয়া সাপেক্ষে মোহাম্মদ আব্দুল হামিদ এর পদ শূন্য হওয়ার পর বদলী আদেশটি কার্যকর হবে।

সংশ্লিষ্টরা জানান, পদোন্নতির প্রস্তাব পাঠানোর পর তা অনুমোদন হওয়ার আগেই ঐ পদে আরেকজনকে বদলী করার পেছনো মোটা অংকের আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। তা না হলে ঢাকার বাইরে থেকে কেন হঠাৎ একজনকে বদলী করা হলো যে পদে এখনো পদোন্নতি হয়নি। সে সময়ে অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন ও সমন্বয়) মো. নাছিম খান এবং গণপূর্তের বদলী বানিজ্যের সঙ্গে জড়িত সিন্ডিকেট আরও বেশ কয়েকজন নির্বাহী প্রকৌশলীকে বদলী করেন।
অভিযোগ রয়েছে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী নাসিম খান নিজে মেট্রোপলিটন জোনে বদলী হওয়ার খরচ তোলার জন্য উপ-সহকারি শেখ মোহাম্মদ হোসেনকে এবং অন্য আরও তিন জন নির্বাহী প্রকৌশলীকে সুবিধাজনক কর্মস্থলে বদলীর ব্যবস্থা করেন। প্রধান প্রকৌশলী একই ব্যাচের এবং ঘনিষ্ট বন্ধু হওয়ায় তিনি এই সুযোগ নিয়েছেন। সে সময়ে নাছিম খান এবিষয়ে বলেছিলেন, বদলীর ক্ষেত্রে কোন অনিয়ম বা আর্থিক লেনদেনের অভিযোগ সঠিক নয়। পদ শূন্য হওয়ার আগে এধরনের বদলীর রেওয়াজ আগেও রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি

নিজস্ব রিপাির্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।সোমবার (২০ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ক্ষয়ক্ষতির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি মোহাম্মদ হাতেম আলী এ তথ্য জানান। ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম আলী বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, কার্গো ভিলেজের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর ফায়ার ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম নিশ্চিত করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। কার্গো ভিলেজের প্রধান ব্যবহারকারীদের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। তারা সাধারণত হালকা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ইলেকট্রনিক পণ্য, তৈরি পোশাকের কাঁচামাল, অ্যাক্সেসরিজ এবং নমুনা আমদানি ও রপ্তানির জন্য এই স্থান ব্যবহার করেন। এছাড়া আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলোও

আরও পড়ুন
language Change