তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

সাত বছর পর লন্ডনে দেখা হচ্ছে মা-ছেলের

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

নতুন আবহে সাত বছর পর প্রবাসে মা ছেলের ’মহামিলন’ হচ্ছে আজ। লন্ডনে।

বাংলাদেশের অন্যতম জনিপ্রয় রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এমনটিই মন্তব্য করছেন।  সবকিছু ঠিকঠাক থাকলে ভোরের নীলাভ আলোতে মাইনাস তাপমাত্রা আর ঘন কুয়াশার চাদর ভেদ করে স্থানীয় সময় সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ২টায়) হিথ্রো এয়ারপোর্টের ৪ নম্বর টার্মিনালের রানওয়েতে অবতরণ করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।  তাকে গ্রহণ করতে প্রস্তুত লন্ডন অবস্থানরত তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  সঙ্গে থাকবেন তারেক রহমানের পুরো পরিবার।

কাতার এয়ারওয়েজের এয়ারবাস এ ৩১৯ নামের বিশেষ ফ্লাইটটি থেকে নেমেই সরাসরি ব্রিটেনের অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে রওয়ানা দেবেন খালেদা জিয়া। হাসপাতালের অ্যাম্বুলেন্স অথবা তারেক রহমানের গাড়িতে করে তিনি হাসপাতালে যাবেন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর পর প্রয়োজনে হাসপাতালে ভর্তি হবেন। চিকিৎসকদের অনুমতি পেলে তারেক রহমানের বাসায়ও প্রাথমিকভাবে তার যাওয়ার পরিকল্পনা রয়েছে। অথবা তিনি এয়ারপোর্ট থেকে নেমেই এই হাসপাতালে চিকিৎসার জন্য চলে যাবেন।

এদিকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর, তারেক রহমানের বাসা কিংবা হাসপাতালে কোনো ধরনের ভিড় করা যাবে না। যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি নেওয়া হয়েছে। বিমানবন্দরে শুধু সপরিবারে তারেক রহমান ছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ও বিএনপি নেতা কামাল আহমেদ উপস্থিত থাকবেন। তারাই বেগম খালেদা জিয়াকে বরণ করে নেবেন।

এর আগে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন বেগম খালেদা জিয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি যাত্রাবিরতি করেন। ১৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া লন্ডনে পৌঁছান।

যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক জানান, আমরা ম্যাডামকে (খালেদা জিয়া) বরণ করতে প্রস্তুত রয়েছি। কিন্তু ম্যাডামের স্বাস্থ্যগত বিষয় চিন্তা করে বিমানবন্দরে যাতে লোকজন জড়ো না হয় সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বিক বিষয়টি সরাসরি দেখভাল করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দোয়া কর্মসূচি 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার লন্ডনে আগমন উপলক্ষে দোয়া ও মোনাজাত কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাজ্য বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপেলের একটি রেস্তোরাঁর হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় খালেদা জিয়ার নিরাপদ যাত্রা ও রোগ মুক্তি কামনা করে সব মসজিদে মসজিদে দোয়া মোনাজাতের কর্মসূচি গ্রহণ করা হয়। যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করবে। সভায় অসুস্থ খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। সভায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণত সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

‘লন্ডন ক্লিনিক’ যে কারণে বিখ্যাত 

এই হাসপাতালের নিয়মিত রোগীদের তালিকায় আছেন রাজা তৃতীয় চার্লস যার প্রস্টেট চিকিৎসা ২০২৪ সালে এই হাসপাতালে হয়েছে, রাজার পুত্রবধূ ও রাজপুত্র উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন, রাজা তৃতীয় চার্লসের বাবা প্রিন্স ফিলিপ, চিলির সাবেক স্বৈরশাসক অগাস্টো পিনোচেট, রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস মার্গারেট, ডিউক অব উইন্ডসর প্রিন্স এডওয়ার্ড, বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেইলর, আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডিসহ আরো অনেকে। এমনকি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ১৯৬৬ সালের ৯ অক্টোবর এই হাসপাতালে জন্মগ্রহণ করেন। অভিজাত এই প্রাইভেট হাসপাতালটি অবস্থিত সেন্ট্রাল লন্ডনের মারলিবর্ন রোডের ডেভনশায়ার প্লেইসে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ১৯৩২ সালে স্থাপিত হয়। এই হাসপাতালটি ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতাল।

এই হাসপাতালটি এনএইচএস ট্রাস্ট গঠনের আগে শুরু হয়। অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এই হাসপাতালে। এখানে বছরে প্রায় ২ লাখ রোগী চিকিৎসা করিয়ে থাকেন। বিশ্বের সবচেয়ে বড় বড় ডাক্তার, সার্জন এই হাসপাতালে অন কলে চিকিৎসা দিতে আসেন। প্রতিটি রুম অত্যন্ত প্রশস্ত ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন।

এই হাসপাতালে ১৩টি ইন্টেনসিভ কেয়ার বিছানা, ১০টি অপারেশন থিয়েটার, নিজস্ব প্যাথলজিক্যাল ডিপার্টমেন্ট, ফাইভ স্টার ফ্যাসিলিটির ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট সেন্টার, ৭৮০ জন দক্ষ সার্জন ও ফিজিশিয়ান, ১২০০ স্টাফ মেম্বার রয়েছে। ক্যান্সার চিকিৎসার জন্য বিখ্যাত এই হাসপাতালে অর্থোপেডিকস, স্পাইনাল সার্জারি, গ্যাস্ট্রোএন্ট্রালোজি, অপথালমোলজি, ইএনটি, নিউরো সার্জারি, রোবটিক সার্জারি করা হয়।

 

সবা:স:জু- ৬৯৫/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের

সবুজ বাংলাদেশ ডেস্ক:  ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়ে কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি বলেছেন, ইইউয়ের সদস্যরাষ্ট্রগুলো বাধ্যতামূলক শ্রম এবং পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে নতুন কঠোর আইন চাপিয়ে দিলে কাতার গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। চলতি বছর ইউরোপীয় ইউনিয়নে কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাস হয়। এই আইন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শ্রম আইনের লঙ্ঘন করলে তাদের গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। যা হবে প্রতিষ্ঠানটির বার্ষিক লাভের ৫ শতাংশ। চলতি বছর ইউরোপীয় ইউনিয়নে কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাস হয়। এই আইন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শ্রম আইনের লঙ্ঘন করলে তাদের গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। যা হবে প্রতিষ্ঠানটির বার্ষিক লাভের ৫ শতাংশ।   সবা:স:জু- ৪৯৮/২৪

আরও পড়ুন
language Change