তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্কঃ

ইসলামিক সংস্কৃতি এবং শিল্পের সমৃদ্ধ ঐতিহ্যকে উদযাপন করার জন্য, ২০২৫ সালের ইসলামিক আর্টস বিয়নালে একটি বিশেষ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করতে চলেছে। প্রথমবারের মতো, পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া(কাবা ঘরকে আবৃত করে রাখার বিশেষ কাপড়) মক্কা শহরের বাইরে প্রদর্শিত হবে।সউদী আরবের জেদ্দায় এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

দিরিয়াহ বিয়নালে ফাউন্ডেশন জানিয়েছে, “অ্যান্ড অল দ্যাট ইজ ইন বিটুইন” (And all that is in between) শিরোনামে এই দ্বিতীয় সংস্করণের বিয়নালে ২৫ জানুয়ারি থেকে ২৫ মে ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিম হজ টার্মিনালে আয়োজিত হবে। এই প্রদর্শনীতে পবিত্র কাবার কিসওয়া প্রথমবারের মতো মক্কার বাইরে প্রদর্শিত হবে, যা বিশ্বব্যাপী মুসলমানদের জন্য গভীর অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ।

কিসওয়া প্রদর্শনের এই উদ্যোগটি একটি বিশেষ সময়ে হচ্ছে, যখন পবিত্র কাবার কিসওয়া ফ্যাক্টরি (কিং আবদুল আজিজ কমপ্লেক্স)-এর প্রতিষ্ঠার প্রথম হিজরি শতবর্ষ উদযাপিত হচ্ছে। এই ফ্যাক্টরি ১৩৪৬ হিজরি (১৯২৭ সাল) থেকে কিসওয়া তৈরির দায়িত্ব পালন করছে।

কিসওয়া হলো সেই বিশেষ কাপড়, যা পবিত্র কাবাকে আবৃত করে রাখা হয়। প্রতি বছর নতুন কিসওয়া তৈরি করা হয়, এবং এবারের বিয়নালেতে গত বছরের কাবাকে আবৃত করা কিসওয়া প্রদর্শিত হবে। সিল্ক, স্বর্ণ এবং রূপার সূক্ষ্ম সুতায় বোনা কিসওয়ার নকশা ও অলংকরণ ইসলামি শিল্পের সেরা সৃষ্টির উদাহরণ।

প্রদর্শনীতে কিসওয়ার ইতিহাস, এর নির্মাণশৈলী এবং কারিগরি দক্ষতাকে তুলে ধরা হবে। এটি দর্শকদের সামনে কিসওয়ার সূক্ষ্ম বুনন এবং সূচিকর্মের সৌন্দর্য তুলে ধরবে। এ ছাড়াও, ইসলামিক আর্টস বেনালে ২০২৫-এ ঐতিহাসিক ইসলামিক নিদর্শন এবং সমসাময়িক শিল্পকর্মের একটি বিশাল সংগ্রহ প্রদর্শিত হবে, যা ইসলামি সভ্যতার সৃজনশীলতার গভীরতা সম্পর্কে অনুপ্রাণিত করবে।

২০২৩ সালের প্রথম ইসলামিক আর্টস বিয়নালে, “আওয়াল বায়ত” (প্রথম ঘর), ৬ লক্ষাধিক দর্শকের মনোযোগ আকর্ষণ করেছিল। এই বছর কিসওয়ার প্রদর্শনী বিয়নালেকে আরও স্মরণীয় করবে।

ইসলামিক শিল্প(আর্টস) বিয়নালে ২০২৫ শুধুমাত্র শিল্প ও ঐতিহ্য প্রদর্শনের সুযোগ নয়, বরং এটি ইসলামি সংস্কৃতির প্রতি গর্ব জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সউদী আরবের পবিত্র দুই মসজিদের রক্ষণাবেক্ষণ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করার দায়িত্ব প্রতিফলিত করতে এই প্রদর্শনী একটি মাইলফলক হয়ে থাকবে। মে মাসে বিয়নালে শেষ হওয়ার পর, কিসওয়া আবার কিসওয়া ফ্যাক্টরির জিম্মায় ফিরিয়ে দেওয়া হবে।

 

সবা:স:জু- ৭৫০/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: ফখরুল

তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: ফখরুল

ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয় ভোটের অধিকার নয় স্বাস্থ্য আর ভাতসহ সব অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা, সমস্যা সিস্টেমে। পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি, তা আমাদের ধ্বংস করে দিয়েছে। স্লোগানের রাজনীতি বাদ দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল।

আরও পড়ুন
language Change