তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই

হাসপাতালে যেসব খাবার খাচ্ছেন খালেদা জিয়া

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্কঃ

দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক রহমানসহ পরিবারের সদস্যরা তার সার্বক্ষণিক পরিচর্যা করছেন। প্রতিদিন বাসার খাবার নিয়ে হাসপাতালে যান তারেক রহমান। চিকিৎসকের পরামর্শে চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া।

তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ ব্যক্তি ও জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন তিনি।

এদিকে শনিবার (১১ জানুয়ারি) খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, বেগম জিয়া আমার খোঁজখবর নিয়েছেন। এরপর নাতি-নাতনি ও ছেলেমেয়েরা কেমন আছে? দেশের অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছে? সবার কথা জিজ্ঞেস করেছেন। তবে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশা করি, অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন।

মহিলা দলের সভাপতি বলেন, মানসিকভাবে বেগম জিয়া সবসময় স্ট্রং ছিলেন। এ জন্য এখনও এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কোনো মহিলা হলে এতদিনে খুঁজে পাওয়া যেত না।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলছে। পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেক হাসি-খুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন।

 

সবা:স:জু- ৭৫৫/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুই আওয়ামীলীগ নেতার পদত্যাগ

দুই আওয়ামীলীগ নেতার পদত্যাগ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি ফুল মিয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় সকল পদপদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার অষ্টমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিনও পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ফুল মিয়া লিখিত বক্তব্যে জানান, ২০০১ সাল থেকে তিনি অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জনস্বার্থে ও এলাকার মানুষের উন্নয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে বাধ্য হন। এমতাবস্থায় নিজের ভুল বুঝতে পেরে আজ থেকে আওয়ামী লীগের সকল পদপদবি এবং রাজনৈতিক সকল কর্মকাণ্ড থেকে পদত্যাগ করার সিদ্ধান্তের কথা জানান তিনি। একই ঘোষণা দেন আওয়ামী লীগ

আরও পড়ুন
language Change