তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

কোরআন পোড়ানো এবং দেয়ালে বিজেপির লোগো নিয়ে চাঞ্চল্য

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল ও সৈয়দ আমীর আলী হলে রাতের আঁধারে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এসময় হলের দেয়ালে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোগো আঁকা হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১২ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এমন ন্যক্কারজনক কাজ করেছে তা এখনো জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে এই কাজটি করতে পারে।

এদিকে ঘটনার প্রকাশের পরপরই হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই এ ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে দেখছেন। জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শিহাব উদ্দিন বলেন, হলের মসজিদে ফজরের নামাজ আদায় করার পর প্রতিদিনের মতো আমরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে দেখি দুটি কোরআন শরীফের প্রথম দিকের দুটি সুরা  এবং শেষের দিকের দুটির সুরা অবিশ্বাস্যভাবে পুড়িয়ে বুক সেলফে রাখা হয়েছে। দুটি কোরআন শরীফের হার্ড কভারসহ প্রথমে ও শেষের কিছু পৃষ্ঠা পোড়ানো হয় এবং মাঝখানের ৭০ শতাংশ পৃষ্ঠা অক্ষত রয়েছে। এটা নিশ্চিত যে কোরআন শরীফগুলো কোনোভাবে কয়েল বা অন্য কোনো আগুনে পুড়ে নাই। যেকোনো এক গোষ্ঠী বা ব্যক্তি বড় কোনো উদ্দেশ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজটি করেছে। বিষয়টা অনেক হৃদয়বিদারক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় মেহেদী সজিব বলেন, জিয়া হল ও আমির আলী হলে কোরআন পোড়ানোর ঘটনা একইসূত্রে গাঁথা। কোরআন পুড়িয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটানো হয়েছে। মুসলমানদের দুর্বলতা তারা খুব ভালোই জানে। কিন্তু তারা এটা জানে না যে আমাদের কোরআন ও নবীর প্রতি অগাধ ভালোবাসাই সমস্ত শক্তির কারণ। একটি উগ্রবাদী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোরআন পুড়িয়ে বিশ্ববিদ্যালয়সহ পুরো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই। অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে হবে।

জানতে চাইলে সৈয়দ আমীর আলী হলে প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ হারুনর রশিদ বলেন, আজ সকাল সাড়ে ১০টায় হল কর্মকর্তার মাধ্যমে জানতে পারি হলের মুক্তমঞ্চে এক কুরআন শরিফ পোড়ানো হয়েছে। কে বা কারা পুড়েছে তা এখনো জানা যায়নি। কোরআন পোড়ানো তো ধর্মীয় অনুভূতিতে আঘাত, উস্কানি ও ন্যক্কারজনক ঘটনা। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এর জন্য অবশ্যই তদন্ত কমিটি গঠন করা হবে।

বিজেপির লোগো বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আমীর আলী হলে বিজেপির কোনো লোগো আঁকা বা টাঙানোর কথা শোনা যায়নি। আজকে দুপুরে প্রভোস্ট কাউন্সিলসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমাদের বসার কথা আছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘আমরা একটা শৃঙ্খলা মিটিং এ বসব। এখন পর্যন্ত আমার জানা মতে এ দুই হল ছাড়া অন্য হলে এরকম ঘটনার খবর পাইনি। এ বিষয়ে যা যা করণীয় আমরা করব। একই সাথে আমি আমার ছাত্র-ছাত্রী, কর্মচারী-কর্মকর্তাদের বলছি আমাদের বিশ্ববিদ্যালয়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যা কিছু করার লাগে আমরা করব। কারণ এটা একটি উস্কানি ও গভীর ষড়যন্ত্রমূলক ঘটনা।’

 

সবা:স:জু- ৭৬৯/২৫

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

ডেস্ক রিপোর্টঃ দেশের বাজারে আজ সোমবার ৫ জানুয়ারি স্বর্ণ ভরিতে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায় বিক্রি হবে। রোববার ৪ জানুয়ারি স্বর্ণ ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি পিওর গোল্ড স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা। এর আগে সবশেষ বৃহস্পতিবার ১

আরও পড়ুন
language Change