তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি রামিসা হত্যা: ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যাবে আজ নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন নদীবন্দর এলাকায় বজ্রসহ ঝড়ের আভাস শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ সুন্দরবনে অভিযানে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ২১ জেলে এবং অস্ত্র উদ্ধার ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকার টোল আদায় ‎দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার অবসান নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

সংসদের মধ্যে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ

পাঠক সংখ্যা
638

কেয়া চৌধুরী :

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসংখ্য শহীদ ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিদায়ের পর এখনো জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় অফিসার ও কর্মচারীরা।

গত ৯ জানুয়ারি ভারপ্রাপ্ত সংসদ সচিবের পিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা শেখ মনিরুল ইসলামের নেতৃত্বে আওয়ামী ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।

সংসদের মতো জায়গায় মনিরুলের নেতৃত্বে ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় অফিসার ও কর্মচারী কল্যাণ সমিতি ভারপ্রাপ্ত সচিবের নিকট লিখিত প্রতিবাদ জানায়।

সমিতির আহ্বায়ক এ এস এম আতাউল করিম ও সদস্য-সচিব মো. শামছুল হক স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে নেতারা বলেন, জাতীয় সংসদ সচিবালয় অফিসার ও কর্মচারী কল্যাণ সমিতি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে যে, অত্র সচিবালয়ের উপসচিব বেগম নাজমুন নাহার, তার স্বামী শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও সাবেক সচিবের একান্ত সচিব শেখ মনিরুল ইসলাম এবং লেজিসলেটিভ ড্রাফটসম্যান মুহাম্মদ হাসিবুল ইসলাম এর নেতৃত্বে ফ্যাসিস্ট এর দোসরদের নিয়ে সংসদ সচিবালয় কর্মচারী কল্যাণ পরিষদ নামে দাবি/দাওয়া আদায়ের জন্য গত ৯ জানুয়ারি সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিবের (মানব সম্পদ) সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তারা অতিরিক্ত সচিবের নিকট রেজিস্টার্ড কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অসত্য তথ্য পেশ করে। সাক্ষাৎ শেষে তারা বের হওয়ার সময় এবং প্রধান ফটকে সমবেত হয়ে প্রকাশ্যে ‘জয় বাংলা’স্লোগান দেয়।

প্রতিবাদলিপিতে দাবি জানানো হয়, প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান প্রদানকারী কর্মচারী এবং এদের প্রশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন,……..

এদিকে জয় বাংলা স্লোগান ও আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের পুনর্বাসনে শেখ মনিরুল ইসলামের অগ্রণী ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

ভারপ্রাপ্ত সংসদ সচিবের পিএস হিসেবে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর নিয়োগ পান শিক্ষা ক্যাডারের কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম। যিনি জুলাই গণঅভ্যুথানের আগে বিগত সময়ে অবৈধ তিনটি নির্বাচনের পর তিনটি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির পিএস হিসেবে দায়িত্ব পালন করেন। এরমধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব হিসেবে ছিলেন।

মনিরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, তিনি আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ রাখতে ও ফ্যাসিবাদের নতুন পরিকল্পনা বাস্তবায়নে তদবির বাণিজ্য করছেন। বিশেষ করে পদোন্নতি, বিগত ১৬/১৭ বছর যাবৎ যারা গুরুত্বপূর্ণ পদে পদায়নসহ যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন এবং এখনো বসে আছেন তাদেরকে বদলীর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে নানাভাবে প্রটেকশন দিয়ে আওয়ামী লীগের এজন্ডা বাস্তবায়ন করছেন। বিভিন্ন কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পোস্টিং দিচ্ছেন। তার স্ত্রী (উপসচিব মানব সম্পদ)সহ মনিরুল সরাসরি টেন্ডার বাণিজ্য করছেন। সংসদ সচিবালয়ে বিএনপি-জামায়াত পন্থীদের কোণঠাসা করতে নিয়মিত যোগসাজস করছেন। কর্মকর্তা-কর্মচারীরা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে যে কোনো বিষয়ে সাক্ষাৎ করতে চাইলে সাক্ষাতে বাধা প্রদান এবং আওয়ামীপন্থী হলে তাদেরকে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন মনিরুল ইসলাম। ইতোমধ্যে বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ নথি এবং দুর্নীতির প্রমান পত্র ওদের দ্বারা গায়েব করা হয়েছে বলে অভিযোগ করেছেন কর্মকর্তারা৷

এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন,……..

শেখ মনিরুলের দাপটে ৭/৮ জন সিনিয়রকে ডিঙিয়ে তার স্ত্রী নাজমুন নাহারকে সুপিরিয়র টাইপের বাসা বরাদ্দ এবং নিয়ম বহির্ভতভাবে সিনিয়রকে ডিঙিয়ে সংসদের উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, স্বামী মনিরুলের ক্ষমতার দাপটে এসব অনিয়ম করা হয়। এছারা নাজমুন্নাহার নিজের ক্ষমতা অপব্যবহার করে কর্মচারীদের বাসা বরাদ্দ, প্রমোশন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে নিজের পক্ষে রাখার চেষ্টা করে।

শেখ মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অবিলম্বে সচিবের দপ্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বদলী চায় জাতীয় সংসদ সচিবালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী ৷ তাদের দাবি, শেখ মনিরুল ইসলাম ফ্যাসিবাদের অন্যতম দোসর। বিগত সময়ে তিন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির পিএস ছিলেন। এখনো তিনি ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন। এসব দোসরদের এখনি বদলি না করলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমতাবস্থায় সংসদ সচিবালয়ের ভাবমূর্তি রক্ষায় শেখ মনিরুল ইসলাম গংদের অপসারণ এখন সময়ের দাবি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে

ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে

ডেস্ক রিপোর্টারঃ রাজধানীর গুলশানে ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন আসামি জাহিদ অন্তুকে আদালতে হাজির করে গুলশান থানার এসআই কে এম রাশিদুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার অনুযায়ী, ইডেন কলেজের ওই শিক্ষার্থীর সঙ্গে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিটার শেখার সময় জাহিদ অন্তুর পরিচয় হয়। পরে তাদের মধ্যে

আরও পড়ুন
language Change