তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী (এডহক) কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী মহাসচিব নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) এক জরুরি সভায় নতুন কমিটি গঠন করা হয় বলে শুক্রবার (২৪ জানুয়ারি) অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে কারিগরি ও মাদরাসাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয় ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া নির্বাচিত হয়েছেন।

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা কোষাধ্যক্ষ হয়েছেন।

সদস্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন- ইকবাল আব্দুল্লাহ হারুন (পরিকল্পনা কমিশনের সদস্য), মো. সাইফুল্লাহ পান্না (সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়), ড. মো. ওমর ফারুক, (রেক্টর, বিসিএস প্রশাসন একাডেমি), মো. আবদুল মালেক (মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন), কে এম আলী নেওয়াজ (অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়), ড. মোহাম্মদ মিজানুর রহমান (অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), মো. মনিরুজ্জামান মিঞা (যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগ)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছু সংখ্যক পদে দায়িত্বশীল কর্মকর্তা অবসরে (পিআরএল) যাওয়ায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক এ পদ পূরণসহ কমিটি পুনর্গঠনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তিশৃঙ্খলা রক্ষায় একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্টেশনের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মকর্তার জুয়ার আসর: শাস্তি মূলক বদলি

  গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ি সারাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ভেতরে স্টেশনের ফায়ার লিডার শাহজাহান এর নেতৃত্বে নিয়ামতি বসতো জুয়ার আসর। ফায়ার স্টেশনে স্থানীয় জুয়ারিদের যাতায়াত ছিল দিন রাত। নিয়মিত ওই জুয়ার আসরে লাখ লাখ টাকার জুয়া খেলা হতে হলে জানা গেছে। ওই স্টেশনের ফায়ার লিডার শাহজাহান এর বিরুদ্ধে পাওয়া গেছে এমন গুরুতর অভিযোগ। ফায়ারসার্ভিসের ভেতরে প্রকাশ্যে জুয়া খেলার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সংবাদকর্মীদের মধ্যে। ওই ভিডিও ফুটেজে দেখা যায় কোনাবাড়ি সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের লিডার শাহজান এই জুয়া খেলার নেতৃত্ব দিচ্ছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জুয়ার আসর বসানোর ওই ঘটনায় স্টেশনের অন্য কোন কর্মকর্তা অথবা ফায়ার কর্মী জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ভবিষ্যতে কোথাও এমন

আরও পড়ুন
language Change