তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

শিক্ষা প্রকৌশল অধিদফতর মেট্রো জোন: পৌনে ৭ কোটি টাকা আত্মসাতের তদন্ত দুদকে ধামাচাপা

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট॥
কোনো সরকারি বরাদ্দ নেই। তা সত্তে¡ও ভুয়া বিল ভাউচার দাখিল করে হাতিয়ে নেয়া হয়েছে প্রকল্পের পৌনে ৭ কোটি টাকা। শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঢাকা জোনে ঘটেছে এই ঘটনা। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ শিক্ষা ভবনে। প্রাথমিক অনুসন্ধানে প্রধানমন্ত্রীর কার্যালয় জানতে পেরেছে, অর্থ বরাদ্দ না থাকা সত্তেও ভুয়া বিল দাখিল করে ২০১৮-১৯ অর্থ বছরে একটি প্রকল্পের নামে এই জোনের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারের বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছেন। দুর্নীতি দমন কমিশনেও এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। দুদক লিখিত এ অভিযোগ আমলেও নিয়েছে। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করলেও অজ্ঞাতকারণে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে সেটি। যদিও সংস্থাটির সচিব ড. মুহা: আনোয়ার হোসেন হাওলাদার দাবি করেছেন, কোনো অনুসন্ধানই ধামাচাপা দিয়ে রাখার সুযোগ নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত অক্টোবরে শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঢাকা মেট্রো জোনের পৌনে সাত কোটি টাকা আত্মসাতের লিখিত অভিযোগ হাতে পায় দুদক। ‘অভিযোগ বাছাই কমিটি’র প্রাথমিক বাছাইপর্ব চুকিয়ে বিষয়টি ‘অনুসন্ধান-যোগ্য’ মর্মে অভিমত পায় অভিযোগটি। এ প্রেক্ষিতে সংস্থার অনুসন্ধান-তদন্ত শাখা-১ এর অধীন একজন সহকারী পরিচালককে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে থেমে যায় সেই অনুসন্ধান প্রক্রিয়া।

অভিযোগে উল্লেখ করা হয়, ‘তথ্য-প্রযুুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঢাকা জোনের জন্য ৩৯ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় (সিএও) থেকে বিল বাবদ অর্থ পরিশোধ করা হয় ৪৬ কোটি টাকার। অর্থাৎ ৬ কোটি ৭০ লাখ টাকা উত্তোলন করা হয় বরাদ্দের অতিরিক্ত। এ অর্থ শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঢাকা জোনের নির্বাহী প্রকৌশলী একেএম আক্তারুজ্জামান, কয়েকজন ঠিকাদার এবং সিএও’র দুর্নীতিবাজ কর্মকর্তার মধ্যে এ অর্থ ভাগ-ভাটোয়ারা হয়।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঢাকা মেট্রো জোনের লুটপাট-দুর্নীতি নিয়ে ইতিপূর্বে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অধিদফতরের প্রধান প্রকৌশলী পদে দেওয়ান মোহাম্মদ হানজালা থাকাকালে ঢাকা মেট্রো জোনসহ গোটা শিক্ষা প্রকৌশল অধিদফতরকেই দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় ঢাকা মেট্রো জোনে এখনো ব্যাপকহারে দুর্নীতি-লুটপাট অব্যাহত রয়েছে।

ঢাকা মেট্রো জোনে বর্তমানে নির্বাহী প্রকৌশলী পদে যিনি আছেন আবুল কালাম মো. আক্তারুজ্জামান, তিনি অধিদফতরের অত্যন্ত জুনিয়র পর্যায়ের প্রকৌশলী হয়েও অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে আসতে পেরেছেন শীর্ষ দুর্নীতিবাজ প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালাকে ম্যানেজ করে তার বিশেষ আনুক‚ল্যে। হানজালার অনেক দুর্নীতি-অপকর্মের সহযোগী এই আক্তারুজ্জামান প্রায় চার বছর ধরে একই পদে বহাল রয়েছেন। লুটপাটের কোটি কোটি টাকা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন জায়গায় বিলি-বণ্টন করেন বলে ঘনিষ্ঠদের তিনি জানিয়েছেন। আর এ কারণেই শত অপকর্ম-দুর্নীতি, জাল-জালিয়াতি সত্তেও তাকে এ পদ থেকে সরানো যাচ্ছে না।

গত প্রায় চার বছরে অধিদফতরের সবচেয়ে আকর্ষণীয়, ঢাকা মেট্রো জোনের নির্বাহী প্রকৌশলী পদে থেকে অনেক অপকর্ম ও কেলেংকারির জন্ম দিয়েছেন একেএম আক্তারুজ্জামান। তারমধ্যে অন্যতম কেলেংকারি হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয়তলা ভবন নির্মাণের কাজে ছয় তলা করেই পুরো বিল পরিশোধ। এর মাধ্যমে অন্তত ৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন খোদ শিক্ষা প্রকৌশল অধিদফতরেরই তখনকার সংশ্লিষ্ট তত্তাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন। এ অপকর্মের মূল হোতা ছিলেন প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা। শিক্ষা মন্ত্রণালয়ের তখনকার ঊর্ধ্বতন কর্মকর্তারাও এরসঙ্গে জড়িত ছিলেন। ফলে খোদ তত্তাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি। উল্টো এই তত্তাবধায়ক প্রকৌশলীকে মন্ত্রণালয় থেকে নানা হেনস্থা করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই একাডেমিক ভবনটি ২০০৭ সালে ছয়তলা করা হয়েছিল। দ্বিতীয় দফায় ১৫ তলা পর্যন্ত করার জন্য ২০১৫ সালে নির্মাণ কাজে হাত দেয়া হয়। কিন্তু ১২ তলা পর্যন্ত করে পুরো ১৫ তলার অর্থই হাতিয়ে নেয়া হয়। এটি বাস্তবায়ন হয় নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মো. আক্তারুজ্জামানের হাত দিয়েই। গণমাধ্যমে এ দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনও প্রকাশিত হয়। কিন্তু দুর্নীতি ঠেকানো যায়নি হানজালা-আক্তারুজ্জামানের বেপরোয়া প্রবণতার কারণে।

নির্বাহী প্রকৌশলী একেএম আক্তারুজ্জামান দুর্নীতি-অপকর্মে এতোটা বেপরোয়া যে, উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নে নিয়ম-নীতি, এমনকি সরকারের নির্দেশনাগুলোকেও তোয়াক্কা করছেন না বলে ব্যাপক অভিযোগ রয়েছে। উন্নয়ন প্রকল্পের কার্যাদেশ সম্পর্কে সরকারি নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত কাজ সঠিক সময় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। একই ঠিকাদারকে বার বার কার্যাদেশ দেয়া যাবে না। আগের কাজ সময় মতো সম্পন্ন করতে পারেনি এমন ঠিকাদারকে আর কার্যাদেশ দেয়া যাবে না। সরকারি এই নির্দেশনাকে অগ্রাহ্য করে পূর্বের কাজ সম্পন্ন না করা প্রতিষ্ঠানগুলোকে বার বার কার্যাদেশ দিয়েছেন মেট্রো জোনের নির্বাহী প্রকৌশলী। দুর্নীতি দমন কমিশন যে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তকাজ শুরু করে তাতে এটিও উল্লেখ আছে বলে জানা গেছে।

দুদকের ওই অভিযোগে আরো বলা হয়, প্রকল্পের আওতায় ঢাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। পছন্দসই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ঢাকা জোনের নির্বাহী প্রকৌশলী বার বার কাজ পরিসমাপ্তির সময় বাড়িয়ে দিচ্ছেন। এর ফলে ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ, ইডেন মহিলা কলেজের একাডেমিক ভবন, সরকারি তিতুমীর কলেজের বিজ্ঞান ভবন, একাডেমিক ভবন, সিদ্বেশ্বরী কলেজের একাডেমিক ভবন, শের-ই-বাংলা স্কুল ও কলেজের হোস্টেল নির্মাণ কাজ দীর্ঘ সময় ধরে পড়ে আছে অসমাপ্ত অবস্থায়। মিরপুর বাংলা কলেজ, ধানমন্ডি মহিলা কলেজ, ভিকারুন্নিসা নূন কলেসহ ঢাকা জোনের অনেক উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। কার্যাদেশ প্রদানেও ঢাকা জোনের নির্বাহী প্রকৌশলী একেএম আক্তারুজ্জামান অবলম্বন করছেন অভিনব কৌশল। একই প্রতিষ্ঠানকে বার বার কার্যাদেশ দেয়া হচ্ছে। টেন্ডারে অংশ নেয়া কোনো প্রতিষ্ঠানকেই নতুন কোনো কার্যাদেশ দেয়া হয় না। এর ফলে টেন্ডারে অংশ নেয়া অনেক প্রতিষ্ঠানের ধৈর্য্যচ্যুতি ঘটছে। তারা টেন্ডারের সিকিউরিটি মানি প্রত্যাহার করে নিচ্ছেন। এ সময় টেন্ডারে অংশ নেয়া ঠিকাদারদের কাছ থেকে এই মর্মে মুচলেকা নেয়া হয় যে, কার্যাদেশটি অন্য কেউ পেলেও এতে তাদের কোনো দাবি-দাওয়া থাকবে না।অভিযোগে বলা হয়, প্রায় চার বছর একই চেয়ারে থেকে ঢাকা জোনের নির্বাহী প্রকৌশলী একেএম আক্তারুজ্জামান যোগসাজশের মাধ্যমে পছন্দসই ঠিকাদারদের কার্যাদেশ দেন। বিনিময়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। অবৈধ অর্থে বিনা অনুমতিতে তিনি সপরিবারে বিদেশ ভ্রমণ করেছেন। এমন সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগগুলো দুদকে ধামাচাপা পড়ে থাকার ঘটনা রহস্যজনক এবং দেশের জন্য ক্ষতিকর বলে মনে করছেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের কর্মকর্তারা।
সূত্রঃ (সাপ্তাহিক শীর্ষকাগজে ১৬ আগস্ট ২০২১ প্রকাশিত)

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মান সম্মান ও জীবন রক্ষায় প্রধানমন্ত্রীর পদক্ষেপ চান মাগুরার মহম্মদপুর উপজেলার ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন!

  ।।রোস্তম মল্লিক।। সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নের নব জাগরণ ঘটেছে। বাংলাদেশও সে ধারায় সমাসীন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের নারীদের ভাগ্য উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধিতে অন্ত:প্রাণ হয়ে কাজ করছেন। তিনি চান বাংলাদেশের নারীরা বিশ্বময় বিকশিত হোক। অর্থনৈতিক মুক্তিসহ নিজ নিজ প্রতিভার আলোয় আলোকিত করুক পৃথিবী । দেশের শাসন ব্যবস্থাসহ সকল স্তরে তারা অবদান রাখুক। আর সে কারণেই প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি তিনি নারীদেরকেও সুযোগ দিচ্ছেন। বাংলাদেশের নারীরা আজ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিমান বাহিনীতে কাজ করছেন। জনপ্রশাসনেও তাদের বিস্তৃতি ঘটেছে। মন্ত্রী, সচিব, এমপি,জজ,ম্যাজিস্ট্রেট,ইন্জিনিয়ার, শিক্ষক,সাংবাদিক,গবেষক,উদ্ভাবক, আইনজীবী, ডাক্তার,ইউএনও, রেল চালক,বিমানের পাইলট প্রভৃতি ক্ষেত্রে তারা আজ গতিময়। জনপ্রতিনিধি হিসাবেও তাদের গুড পারফরম্যান্স পরিলক্ষিত। দেশ ও জনগনের সেবায় তারা ছুঁটে বেড়াচ্ছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। এমন কি বিদেশের মাটিতেও তারা প্রশংসনীয়

আরও পড়ুন
language Change