তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

নবাব পরিচয়ে প্রতারণা: রাজধানীতে সক্রিয় সংঘবদ্ধ অপরাধ চক্র

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার নবাব পরিচয়ের আড়ালে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তৎপরতা প্রকাশ্যে এসেছে। চক্রটির মূল হোতা হিসেবে উঠে এসেছে খাজা ইকবাল আহসান উল্লাহ নামের এক ব্যক্তি, যিনি নিজেকে নবাব দাবি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। খাজা ইকবাল আহসান উল্লাহ দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছেন। সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে ৬-৭টি মামলা চলমান থাকলেও, আদালতের আদেশ উপেক্ষা করে তিনি মিরপুর, রূপনগর, পল্লবী, বাউনিয়া, সাভারসহ বিভিন্ন এলাকায় ওয়াকফ এস্টেটের জমি ৯৯ বছরের জন্য নামমাত্র মূল্যে লিজ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।
সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য তিনি ভুয়া নবাব টাইটেল ব্যবহার করে এবং নবাব পরিবারের নাম ভাঙিয়ে বিভিন্ন সম্পত্তিতে অবৈধভাবে হস্তক্ষেপ করেছেন। এছাড়া, “নবাবী টেলিভিশন চ্যানেল” নামে একটি প্ল্যাটফর্ম চালু করে নিজেকে বৈধ নবাব প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় বরাবরে অভিযোগ জমা পড়েছে যার সূত্রে পাওয়া যায় খাজা ইকবাল আহসান উল্লাহ নিজেকে নবাব পরিবারের মোতাওয়াল্লী দাবি করেন এবং ভুয়া তথ্য ছড়িয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি সুপ্রিম কোর্টে চলমান মামলা (সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং- ২৮৪৯/২০২১) শুনানির আগেই তিনি প্রভাব খাটিয়ে কোর্ট বায়েস্টের বিনিময়ে কন্ট্রাক্ট নিয়ে নিয়েছেন বলে প্রচার করছেন।
এছাড়া, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্নীয় বলে পরিচয় দেন এবং দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী তার ফুপু। সাবেক প্রধান বিচারপতি এবং বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও প্রচারণা চালান। এমনকি, সজীব ওয়াজেদ জয়, ব্যারিস্টার ফজলে নূর তাপস, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন এবং তাদের আস্থার সুযোগ নিয়ে অর্থ আত্মসাৎ করেন। অভিযোগের বিষয় খাজা ইকবাল আহসানুল্লাহ র সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন ও ঠিকানায় গিয়েও পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা যায়, খাজা ইকবাল আহসান উল্লাহর মতো আরেকজন প্রতারক খাজা আলী হাসান আসকারী (আসল নাম আব্দুল কাইউম, পিতা আব্দুস সালাম, সাং ইসলামবাগ) একই কৌশলে ওয়াকফ এস্টেটের জমি আত্মসাৎ করার চেষ্টায় লিপ্ত। জানা গেছে, তিনি আগেও প্রতারণার দায়ে জেল খেটেছেন এবং তার অপরাধমূলক কার্যক্রম বিভিন্ন পত্রিকায় ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। অভিযোগের বিষয় খাজা হাসান আজ কাদের সাথে যোগাযোগ করতে গেলে উনি বলেন যা পারেন করেন আগে অনেক নিউজ হয়েছে আপনি গ্রেফতার হয়েছিলেন কিনা এ বিষয়ে বললে উনি বলেন হ্যাঁ হয়েছিলাম তো কি হইছে ।

ভুয়া নবাব পরিচয়ধারী এই প্রতারক চক্র ওয়াকফা এস্টেট এর সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য সক্রিয় রয়েছে। বিশেষ করে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের জমি নামমাত্র মূল্যে দেওয়া হবে বলে প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

এই অভিযোগের বিষয় আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াকফা এস্টেট এর অফিসিয়াল মোতাওয়াল্লী আবুল কালাম আনসারী ( জামাল ) এর সাথে যোগাযোগ করলে তিনি জানান এই প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক থাকার অনুরোধ করেন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে এই প্রতারণার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। তিনি আরো জানান এই চক্রের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে স্টেট এর পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে মামলা চলমান আছে এ থাকা সত্ত্বেও তারা তাদের প্রতারণার জাল বিস্তার করে রেখেছে আমি অনুরোধ করছি গণমাধ্যমকে সচেষ্ট ভূমিকা রাখার জন্য ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সভাপতি আবুল খায়ের-সম্পাদক আবু মুছা

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন, আজকের পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। বার্ষিক এ সাধারণ সভায় সংগঠনের সর্বস্তরের সদস্যরা অংশ গ্রহন করেন। পরে অধিকাংশ সদস্যদের কন্ঠভোটে নতুন কমিটি গঠন করা হয়। এতে দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরকে সভাপতি, সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি জানে আলম দুলাল, সাধারণ সম্পাদক মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন
language Change