তারিখ লোড হচ্ছে...

জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

গফরগাঁওয়ে শালিস বিচারকদের রায় না মেনেই বাদীর উপর হামলা ও মেরে ফেলার হুমকি 

পাঠক সংখ্যা
638

লিমা আক্তার :ময়মনসিংহ থেকে :

ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় মামলার বাদীর উপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে।  উপজেলার ভারইল পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভারইল এলাকার মুঞ্জুরুল হকের সাথে জমিসংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার মো. সাদ্দাম হোসেন, তাসলিমা খাতুন, মালা বেগম ও মো. লাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১২ই জানুয়ারি

সাদ্দাম গংরা মঞ্জুরুল হকের জমি দখলের উদ্দেশ্যে জমির সীমানা  তুলে ফেলে দেওয়ায় প্রতিবাদ করতে গেলে  মঞ্জুরুল হককে বেধরক মারপিট করে। পরে এ ঘটনায় তার স্ত্রী মোছাঃ শাফিয়া খাতুন বাদী হয়ে গফরগাঁও থানায় একটি লিখিত  অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার পরামর্শ প্রদান করেন।

এরপর থেকে সাদ্দাম গংরা মুঞ্জুরুল হকের পরিবারকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিল। পরবর্তীতে স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখিত বিষয়টি মীমাংসার উদ্দেশ্য একটি শালিস বৈঠক করেন। বৈঠকে উপস্থিত বিবাদী পক্ষের লোকজন, বাদীপক্ষের পরিবারসহ এলাকার অনেকেই ছিলেন। উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে বিচারকগণ মীমাংসার চেষ্টা করলেও বিবাদী পক্ষ বিচারের রায়কে অস্বীকৃতি জানায় এমনকি বাদীর উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তারই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারী সন্ধায় বিবাদীরা লাঠি সুটা নিয়ে মুঞ্জুরুল হকের বাড়িতে প্রবেশ করে পরে লাল মিয়ার হুকুমে তাসলিমা ও মালা মুঞ্জুরুল হকের উপর আক্রমন করে এলোপাথাড়ি বেধড়ক মারপিট করে। এ সময় মুঞ্জুরুল হকের ডাক চিৎকারে তার স্ত্রী শাফিয়া খাতুন এগিয়ে আসলে বিবাদীরা তাকে চুলের মুঠি ধরিয়া টানা হেচড়া করিয়া বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা এগিয়ে আসতে থাকলে বিবাদীরা থানায় পুনরায় অভিযোগ দিলে খুন করার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করান। এ ঘটনায় শাফিয়া খাতুন বাদী হয়ে মমতাজ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন, স্ত্রী তাসলিমা খাতুন, মেয়ে মালা বেগম ও মোবারক হোসেনের ছেলে লাল মিয়াকে আসামী করে গফরগাও থানায় আরেকটি দায়ের করেন।

এ বিষয়ে শালিস বিচারক সালাম মিয়া জানান, বৈঠকে উপস্থিত নেতা নূর ইসলাম, সেলিম মিয়া,ও সাবেক মেম্বার কামরুল সহ গন্যমান্যরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও বিবাদী পক্ষের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য সেটা সম্ভব হয়নি।শালিস বিচারকদের দেওয়া সমাধান তারা না মেনে উল্টো বাদীপক্ষকে হয়রানি করতে থানায় মিথ্যা ও কাল্পনিক অভিযোগ দায়ের করেছেন।

এদিকে আবার ও আশংকা করা হচ্ছে যে  এ ঘটনায় যেকোনো সময় পুনরায় সংঘর্ষের আশংকা রয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন  এই অসহায় পরিবার। সাদ্দাম গংদের অন্যায় অত্যাচারীদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের

কাছে ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছেন স্থানীয়রা।

এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঘুর্নিঝড় মোখা : বেড়িবাঁধ না থাকায় দুশ্চিন্তায় বাসিন্দারা

  মোসা:হাফসা আক্তার। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ উপকুলে আঘাত হানবে এমন খবরে আতংকিত দক্ষিনের জেলা ঝালকাঠির নদী তীরবর্তী বাসিন্দাদের।জেলার রাজাপুর এবং কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরে বড় একটি অংশে বেড়িবাঁধ না থাকায় দুশ্চিন্তার ভাজ পরেছে ঐ অঞ্চলের বাসিন্দাদের কপালে। শনিবার (১৩মে) সকাল থেকে এ অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে।প্রতিটি উপজেলায় রেডক্রিসেন্ট কর্মীরা সতর্কতামুলক মাইকিং শুরু করেছে।তবে জেলার নদীগুলোর পানি এখনো স্বাভাবিক রয়েছে। রাজাপুর উপজেলার চর পালট এলাকা এবং কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরে বেরীবাঁধ না থাকায় বিগত দিনও ঐ অঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছিলো।আর তাই ঘুর্নিঝড় “মোখা” আঘাত হানার খবরে বেরীবাঁধহীন এলাকার মানুষেরা বেশি আতংকিত। এদিকে ঘুর্নিঝড় চলাকাকালীণ সময়ে মানুষের জানমালের নিরাপত্ত্বা দিতে এবং ঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় করনীয় সম্পর্কে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা করেছেন বলে জানা গেছে।তবে জেলা ও

আরও পড়ুন
language Change