তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আমরা এখন তিনজন বিয়ের মাস কাটতে না কাটতেই সুখবর লালবাগ দেলোয়ার হোসেন খেলার মাঠ সবার জন্য উন্মুক্তের নির্দেশ নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ আতঙ্কিত হবেন না, করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ফরিদপুরে বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক টাঙ্গাইল সখীপুরে মা হত্যা কারী সেই ছেলে গ্রেফতার তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত ইনজুরি থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস দুবাই মেরিনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের শঙ্কা, ১৪৪ ধারা জারি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের এক নেতার গ্রেফতারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এড়াতে জরুরি অবস্থা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযানে উপজেলার বংশিকুণ্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়।

মধ্যনগর বিএনপির নেতা শহীদ মিয়া দাবি করেন, গ্রেফতারকৃত যুবলীগ নেতা বিএনপিপন্থি ও তার লোক। কিন্তু উপজেলার অন্য গ্রুপের বিএনপি নেতা আব্দুল কাইয়ূম মজলু এটা মানতে নারাজ। এর প্রেক্ষিতে বিএনপির শহীদ গ্রুপ ও মজলু গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুই পক্ষের সংঘর্ষ এড়াতে ও সাধারণ মানুষের জানমাল এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাত ১২টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।

মধ্যনগর বিএনপি নেতা আব্দুল কাইয়ূম মজলু গণমাধ্যমকে বলেন, গ্রেফতারকৃত মিজান যুবলীগ নেতা। তার দ্বারা উপজেলার অনেক মানুষ হয়রানির শিকার হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করলে বিএনপির শহীদ তার পক্ষ নিয়ে উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে, বিএনপির অফিস ভাঙচুর করেছে। এটা খুবই দুঃখজনক।

জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও মধ্যনগর বিএনপি নেতা শহীদ মিয়া গণমাধ্যমকে বলেন, যুবলীগ নেতা বানিয়ে যে মিজানকে গ্রেফতার করা হয়েছে সে বিএনপি বলয়ের লোক। আমি শুধু পুলিশকে বলেছি অহেতুক যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন, সেটা দেখবেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে উপজেলা ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হওয়ার শঙ্কা রয়েছে৷

আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খ্রিষ্টান ধর্মাবলম্বী সকলকে এগিয়ে আসার আহ্বান

খ্রিষ্টান ধর্মাবলম্বী সকলকে এগিয়ে আসার আহ্বান

ডেস্ক রিপোর্টঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলের জন্য একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। ২৫ডিসেম্বর‘বড়দিন’ উপলক্ষ্যে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষ্যে এ ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন,খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন। তিনি পৃথিবীতে শান্তি,ন্যায় এবং মানবমুক্তির বার্তা নিয়ে আগমন করেছিলেন। মানবজাতিকে পাপমুক্ত করে সত্য,কল্যাণ ও ন্যায়ের পথে পরিচালিত করাই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। মহামতি যিশু সর্বদা বিপন্ন,অবহেলিত ও অনাহারক্লিষ্ট মানুষের সেবায় নিবেদিত ছিলেন। আমৃত্যু তিনি প্রচার করে গেছেন

আরও পড়ুন
language Change