তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেনে ২০ মিনিট অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সড়কে আসেন।

এসময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘সারাদেশে ছিনতাই কেন, প্রশাসন জবাব চাই’, ‘রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘মা-বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগান দিতে দেখা যায়।

অবরোধে মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামন উজ্জ্বল বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন এলাকায় জুলাই আন্দোলনকারীদের ওপর যখন বর্বর হামলা চলছিল, তখন তিনি ডেভিল হান্টের নামে বিপ্লবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছেন। আপনি যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে দ্রুত পদত্যাগ করুন। আমরা বিকল্প ব্যবস্থা খুঁজে নেব।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো আওয়ামী দোসররা বহাল রয়েছে। তাদের দ্রুত চাকরিচ্যুত করতে হবে। সারাদেশে খুন, ধর্ষণ ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। আজকের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে।

অবরোধে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র অধিকার সম্পাদক রাকিব হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল এখানে সুশাসন, মানবাধিকার ও তার নৈতিক অধিকার ফিরে পাবে। কিন্তু হচ্ছে তার বিপরীত। মানুষ প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই ও হত্যার শিকার হচ্ছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টাকেই নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করবেন। অন্যথায় ছাত্র-জনতা গদি থেকে নামাতে বাধ্য হবে।

জিয়া উদ্দীন আয়ানের সঞ্চালনায় সমাপনী বক্তব্যে তুলনানামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার সরকার দায়িত্বগ্রহণ করে। কিন্তু জনগণ যে আকাঙ্ক্ষা থেকে এই সরকারকে দায়িত্ব দিয়েছে তারা সে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের কাছে বলবো, যথাযথ পদক্ষেপ নিতে যদি কোনো নির্দিষ্ট মহল বাধা দেয় তাহলে আপনারা জনগণের কাছে তা পরিষ্কার করুন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যথাযথ পদক্ষেপ নিন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ

ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর পল্লবী এলাকায় একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পল্লবী থানার সেকশন-৬ এলাকার ওই ফ্ল্যাটে তিনি দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, মরদেহ উদ্ধারের পর থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। পারিবারিক বিরোধের কারণে প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে এসে ওই ফ্ল্যাটে একা বসবাস শুরু করেন। পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়ে

আরও পড়ুন
language Change