তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেনে ২০ মিনিট অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সড়কে আসেন।

এসময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘সারাদেশে ছিনতাই কেন, প্রশাসন জবাব চাই’, ‘রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘মা-বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগান দিতে দেখা যায়।

অবরোধে মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামন উজ্জ্বল বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন এলাকায় জুলাই আন্দোলনকারীদের ওপর যখন বর্বর হামলা চলছিল, তখন তিনি ডেভিল হান্টের নামে বিপ্লবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছেন। আপনি যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে দ্রুত পদত্যাগ করুন। আমরা বিকল্প ব্যবস্থা খুঁজে নেব।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো আওয়ামী দোসররা বহাল রয়েছে। তাদের দ্রুত চাকরিচ্যুত করতে হবে। সারাদেশে খুন, ধর্ষণ ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। আজকের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে।

অবরোধে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র অধিকার সম্পাদক রাকিব হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল এখানে সুশাসন, মানবাধিকার ও তার নৈতিক অধিকার ফিরে পাবে। কিন্তু হচ্ছে তার বিপরীত। মানুষ প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই ও হত্যার শিকার হচ্ছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টাকেই নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করবেন। অন্যথায় ছাত্র-জনতা গদি থেকে নামাতে বাধ্য হবে।

জিয়া উদ্দীন আয়ানের সঞ্চালনায় সমাপনী বক্তব্যে তুলনানামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার সরকার দায়িত্বগ্রহণ করে। কিন্তু জনগণ যে আকাঙ্ক্ষা থেকে এই সরকারকে দায়িত্ব দিয়েছে তারা সে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের কাছে বলবো, যথাযথ পদক্ষেপ নিতে যদি কোনো নির্দিষ্ট মহল বাধা দেয় তাহলে আপনারা জনগণের কাছে তা পরিষ্কার করুন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যথাযথ পদক্ষেপ নিন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে তারাকান্দা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপি সভাপতি মোতাহার হোসেন তালুকদার। আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,ইয়াসিন আলি মেম্বার,মোস্তাজুল খান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, সহ সম্পাদক আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল,যুগ্ম আহবায়ক রাসেল মন্ড়ল,এস.এম আমিনুল ইসলাম,আরসাফুল আলম,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম সারোয়ার টিটু, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি,কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমূখ।

আরও পড়ুন
language Change