তারিখ লোড হচ্ছে...

জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ

জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

দেশে চলমান জ্বালানি সংকট, মজুতদারি ও কালোবাজারি রোধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সরকারকে নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেল আমদানি ও সরবরাহে রাষ্ট্রায়ত্ত কোম্পানির একক নিয়ন্ত্রণ বাতিলের দাবি জানানো হয়েছে।

রোববার (২৯ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান। মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’-এর পক্ষে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের কাছে ইমেইল ও ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে বলা হয়, সাম্প্রতিক ভুরাজনৈতিক অস্থিরতার ফলে বাংলাদেশে চরম জ্বালানি সংকট তৈরি হয়েছে। অসাধু ব্যবসায়ী, মজুতদারি এবং কালোবাজারিদের কারণে জ্বালানি সংকট আরও তীব্রতর হচ্ছে। অনেক বন্ধ থাকা পাম্পে অভিযানে হাজার হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যাচ্ছে। কিন্তু আইনের বিধান থাকা সত্ত্বেও কঠোর ব্যবস্থা না নেওয়ায় মজুতদারি এবং কালোবাজারি প্রতিরোধ করা যাচ্ছে না। ফলে জ্বালানি সংকট আরও তীব্রতর হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নামমাত্র জরিমানা করায় অবৈধ মজুমদারি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, ব্যক্তি পর্যায়েও মজুতদারি শুরু হয়েছে। কাজেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি যেখানে সর্বনিম্ন ১৪ বছর সশ্রম কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে। কিন্তু আইনটির যথাযথ প্রয়োগ না করায় অপরাধ বেড়েই চলছে।

এছাড়াও নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং পেট্রো বাংলা বিগত বছরগুলোতে জ্বালানি আমদানির বিপরীতে রাষ্ট্রের প্রাপ্য ৩৪ হাজার কোটি টাকা রাজস্ব পরিশোধ করেনি যা রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থি। অবিলম্বে উক্ত বকেয়া রাজস্ব আদায়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে জ্বালানি তেল আমদানি এবং সরবরাহে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির একক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে যা জনস্বার্থ এবং সংবিধান পরিপন্থি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীন রাষ্ট্রীয় মালিকানাধীন যমুনা অয়েল কোম্পানি, পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি, ইস্টার্ন রিফাইনারি কোম্পানিগুলো অন্য বাণিজ্যিক কোম্পানির মতোই বাজারে শেয়ার বিক্রি করে মুনাফা এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করছে। কোম্পানিগুলো রাষ্ট্রের পাওনা রাজস্ব পরিশোধ না করে দেওয়া বাৎসরিক মুনাফা করছে এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করছে। যা সম্পূর্ণ অনৈতিক, চরম আর্থিক অব্যবস্থাপনা এবং প্রতারণার শামিল। সমাজের একটি বিত্তবান অংশ তাদের ব্যবসায় বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রের বৃহত্তর অংশ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে যা বৈষম্যমূলক।

বর্তমান জ্বালানি সংকট থেকে এটি প্রমাণিত হয়, জ্বালানি আমদানি ও বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের একক নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক অস্থিরতার সময়ে স্থিতিশীলভাবে জ্বালানি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। ফলে অন্য দেশের মত জ্বালানির আমদানি এবং সরবরাহ রাষ্ট্রের একক নিয়ন্ত্রণাধীন না রেখে বেসরকারি খাতে উন্মুক্ত করে দিলে রাষ্ট্রের পাশাপাশি জ্বালানি আমদানি এবং সরবরাহের ক্ষেত্রে বেসরকারি খাতে একটি বিকল্প ব্যবস্থা উন্মোচিত হবে। এছাড়া এ ধরনের একচেটিয়া ব্যবসা বাংলাদেশের প্রচলিত আইনের পরিপন্থি। ফলে বেসরকারিভাবে নির্মিত তেলাগারে অধিক সময়ের জন্য জ্বালানি তেল মজুদ রাখা সহজ হবে এবং যে কোনো সংকট মোকাবেলাও সহজতর হবে। একই সঙ্গে জ্বালানি খাতে রাষ্ট্রায়ত্ত কোম্পানির একচেটিয়া ব্যবসার অবসান হবে।

উপরোক্ত বিষয়গুলি বিবেচনায় নিয়ে জ্বালানি তেল মজুতদারি ও কালোবাজারিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করতে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও পেট্রো বাংলার বকেয়া ৩৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ে ব্যবস্থা নিতে এবং জ্বালানি তেলের সংকট নিরসনে জ্বালানি তেল আমদানি এবং সরবরাহে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির একক নিয়ন্ত্রণ বাতিল করতে বিবাদীদের অনুরোধ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে জনস্বার্থে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ট্র্যাব এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ

সবুজ বাংলাদেশ ডেস্কঃ সরকারি নিবন্ধিত সাংবাদিক সংগঠন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ। রবিবার (১২ জানুয়ারি) সংগঠনটির সভাপতি কাদের মনসুর ও সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রকাশ করা হয়। এ সম্পর্কে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর সভাপতি কাদের মনসুর বলেন, আমরা দীর্ঘদিন ধরে তার মতো একজন মানুষের খোঁজ করছিলাম। সকলেই তাকে একজন জনপ্রিয় সমাজকর্মী হিসেবে চেনেন। তিনি একজন সফল সংগঠক। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নিজেকে প্রমান করেছেন। তার ইউনিক আইডিয়া গ্রহন ও বাস্তবায়নের জন্য তিনি পুরো দেশ তথা বিশ্বব্যাপী এখন সমাদৃত। তার আইডিয়া ও অদম্য নেতৃত্বের গুনাবলী আমাদের সংগঠনকে আরও গতিশীল ও দৃঢ় করবে বলে আমরা বিশ্বাস

আরও পড়ুন
language Change